কালীগঞ্জে বোমাবাজিতে শিশুর মর্মান্তিক মৃত্যু, তীব্র নিন্দা ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জামাআতে ইসলামীর - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Sunday, November 8, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

কালীগঞ্জে বোমাবাজিতে শিশুর মর্মান্তিক মৃত্যু, তীব্র নিন্দা ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জামাআতে ইসলামীর

টিডিএন বাংলা টিডিএন বাংলা
June 24, 2025
| রাজ্য

কালীগঞ্জে বোমাবাজিতে শিশু তামান্নার মর্মান্তিক মৃত্যুর তীব্র নিন্দা ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানালো জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখা।

মিডিয়া সেক্রেটারি মুস্তাফিজুর রহমানের পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলপ্রকাশের পরেই মোলান্দি গ্রামে বিজয় মিছিলের মধ্য থেকে বর্বরোচিত বোমা হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় চতুর্থ শ্রেণীর ছাত্রী, ৯ বছর বয়সী তামান্না খাতুন বোমার আঘাতে নির্মমভাবে প্রাণ হারায়।
জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে আমরা এই জঘন্য ও ঘৃণ্য সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। একজন নিরীহ শিশুর মৃত্যু কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। গণতন্ত্রের নামে সন্ত্রাস, ভয়ের পরিবেশ সৃষ্টি এবং নিরীহ মানুষের প্রাণহানি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।’

জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গের রাজ্য সাধারণ সম্পাদক অধ্যাপক মসিউর রহমান বলেন, “একটি ৯ বছরের নিষ্পাপ শিশু—তামান্না খাতুনের এমন নৃশংস মৃত্যু আমাদের বিবেককে নাড়া দেয়। গণতন্ত্রের নামে যদি এই ধরনের সহিংসতা চলে, তবে তা সমাজের জন্য ভয়ঙ্কর বার্তা বহন করে। আমরা এই ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং প্রশাসনের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি, যেন দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনা হয়।”

সংগঠনটি বিবৃতিতে লিখেছে, পরিশেষে, তামান্না খাতুনের পরিবারকে আমাদের গভীর সমবেদনা জানাই এবং জামাআত সর্বদা তাঁর পরিবারের পাশে থাকবে।

Tags: Jamaat-e-Islami HindKaliganjeTop News
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন পাঁচ হিজাবি নারী, আইনসভা ও কংগ্রেসে জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন পাঁচ হিজাবি নারী, আইনসভা ও কংগ্রেসে জয়

November 8, 2026
0

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে নজির গড়লেন হিজাব পরিহিত পাঁচ মুসলিম নারী। দেশটির নির্বাচনি ইতিহাসে এই প্রথম একসঙ্গে এতজন হিজাব...

নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব আইজেনকটের হাতে

নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব আইজেনকটের হাতে

November 8, 2026
0

ইসরায়েলের রাজনীতিতে বড়সড় পালাবদলের ইঙ্গিত। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পিছনে ফেলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট।...

‘জরুরি অবস্থা যে ভুল ছিল, তা বুঝতে পেরেছিলেন ইন্দিরা’, মন্তব্য সোনিয়া গান্ধীর

‘জরুরি অবস্থা যে ভুল ছিল, তা বুঝতে পেরেছিলেন ইন্দিরা’, মন্তব্য সোনিয়া গান্ধীর

November 8, 2026
0

১৯৭৫ সালে দেশে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হলো। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সেই সিদ্ধান্তকে...

Recommended

রাজ্যসভা ভোটে ক্রস ভোটিং, ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’ জোটে প্রকাশ্য মতভেদ

রাজ্যসভা ভোটে ক্রস ভোটিং, ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’ জোটে প্রকাশ্য মতভেদ

5 months ago
ইসলামী রীতিতে কবর দেওয়া হোক, মৃত্যুর আগে ইচ্ছা প্রকাশ করলেন প্রখ্যাত শিল্পী কবীর সুমন

ইসলামী রীতিতে কবর দেওয়া হোক, মৃত্যুর আগে ইচ্ছা প্রকাশ করলেন প্রখ্যাত শিল্পী কবীর সুমন

2 years ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.