ভেনেজুয়েলার পর ট্রাম্পের নিশানায় আরও পাঁচ দেশ, বিশ্ব রাজনীতিতে বাড়ছে উদ্বেগ - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Saturday, February 7, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

ভেনেজুয়েলার পর ট্রাম্পের নিশানায় আরও পাঁচ দেশ, বিশ্ব রাজনীতিতে বাড়ছে উদ্বেগ

টিডিএন বাংলা টিডিএন বাংলা
January 6, 2026
| আন্তর্জাতিক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানের মাধ্যমে আটক করার ঘটনাকে ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড়। এই নাটকীয় পদক্ষেপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি আরও আক্রমণাত্মক রূপ নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ১৮২৩ সালের ‘মনরো ডকট্রিন’-এর আদলে ট্রাম্প ঘোষণা করেছেন তাঁর নতুন মতবাদ—‘ডনরো ডকট্রিন’, যার মূল লক্ষ্য পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্যকে আরও শক্ত করা।

ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজরে এখন অন্তত পাঁচটি দেশ বা অঞ্চল। তালিকার শীর্ষে ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ড। বিরল খনিজে ভরপুর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপ দখলের দাবি তুলে ট্রাম্প ন্যাটোর অন্দরেই উত্তেজনা বাড়িয়েছেন, যদিও ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতৃত্ব এই দাবি স্পষ্টভাবে খারিজ করেছে।

দক্ষিণ আমেরিকায় কলম্বিয়াকেও ট্রাম্পের সম্ভাব্য লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। দেশটির বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প, যা দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে প্রশ্নের মুখে ফেলেছে।

মধ্যপ্রাচ্যে ইরানও তাঁর নিশানায়। সরকারবিরোধী বিক্ষোভ দমনে কড়া পদক্ষেপ নিলে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছে ওয়াশিংটন।
প্রতিবেশী মেক্সিকোর ক্ষেত্রেও সীমান্ত, মাদক ও অভিবাসন ইস্যুতে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত মিলেছে।

সবশেষে কিউবা। ভেনেজুয়েলার ওপর নির্ভরশীল এই দেশটিকে ঘিরেও চাপ বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। সব মিলিয়ে ‘ডনরো ডকট্রিন’ ঘিরে ল্যাটিন আমেরিকা থেকে ইউরোপ—সর্বত্রই বাড়ছে শঙ্কা ও অনিশ্চয়তা।

Tags: USIranMexico
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের প্রয়োজন, বললেন ট্রাম্প

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের প্রয়োজন, বললেন ট্রাম্প

January 11, 2026
0

ইরানে হামলা নিয়ে ‘প্রাথমিক’ আলোচনা ট্রাম্প প্রশাসনের! ইরানে সম্ভাব্য সামরিক হামলা চালানো নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

খোমেনির হুঁশিয়ারি: “ইরান কারো আগ্রাসন মেনে নেবে না”

ইরানের সঙ্গে ফের যুদ্ধের প্রস্তুতি শুরু করছে ইসরায়েল

January 6, 2026
0

ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি জোরদার করছে ইসরায়েল। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২-এর খবরে জানানো হয়েছে, ইসরায়েল ডিফেন্স ফোর্সেসকে (আইডিএফ) ইরান,...

‘কার্যত ভিক্ষা চাইছিলেন ট্রাম্প, যুদ্ধবিরতির প্রস্তাব তিনিই দেন’, দাবী ইরানের

‘কার্যত ভিক্ষা চাইছিলেন ট্রাম্প, যুদ্ধবিরতির প্রস্তাব তিনিই দেন’, দাবী ইরানের

June 24, 2025
0

১২ দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটিয়ে অবশেষে ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে। তবে এই যুদ্ধবিরতির পিছনে...

Recommended

বয়স পেরিয়ে গেছে, চাকরির আশায় বিয়েও করেনি, ছিন্নভিন্ন জীবন নিয়ে কাঁদছেন আন্দোলনকারীরা

বয়স পেরিয়ে গেছে, চাকরির আশায় বিয়েও করেনি, ছিন্নভিন্ন জীবন নিয়ে কাঁদছেন আন্দোলনকারীরা

1 year ago
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গেও আগের মতোই সুসম্পর্ক চায় ভারত, ঢাকায় দাঁড়িয়ে জানালেন বিদেশসচিব বিক্রম মিস্রী

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গেও আগের মতোই সুসম্পর্ক চায় ভারত, ঢাকায় দাঁড়িয়ে জানালেন বিদেশসচিব বিক্রম মিস্রী

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.