নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব আইজেনকটের হাতে - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Sunday, November 8, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব আইজেনকটের হাতে

টিডিএন বাংলা টিডিএন বাংলা
November 8, 2026
| আন্তর্জাতিক

ইসরায়েলের রাজনীতিতে বড়সড় পালাবদলের ইঙ্গিত। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পিছনে ফেলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাঁকেই সরকার গঠনের জন্য মনোনীত করেছেন। নির্বাচনের পর সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং ইয়াশার পার্টির নেতা আইজেনকট। প্রেসিডেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় তাঁকে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রবিবার আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেওয়ার কথা রয়েছে।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২০ আসনের এই পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ জন আইনপ্রণেতার সমর্থন। কিন্তু নির্বাচনে কোনও জোটই এককভাবে সেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয় আলোচনা ও দর-কষাকষি।

নির্বাচনের পর কে সরকার গঠনের সুযোগ পাবেন, তা নির্ধারণ করতে চলতি সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট হারজগ। অন্যদিকে, নেতানিয়াহুও নিজের নেতৃত্বে জোট সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত নেতানিয়াহুকে দায়িত্ব না দিয়ে আইজেনকটের ওপরই আস্থা রেখেছেন প্রেসিডেন্ট।

প্রদত্ত হিসাব অনুযায়ী, আইজেনকটের নেতৃত্বাধীন জোটের পক্ষে রয়েছেন ৬৭ জন আইনপ্রণেতা। অন্যদিকে নেতানিয়াহুর জোটের সমর্থন রয়েছে ৪৬ জনের। আরব নেতৃত্বাধীন দলগুলিও আইজেনকটের পক্ষে অবস্থান নিয়েছে বলে জানানো হয়েছে।

নিয়ম অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকট প্রথমে ২৮ দিন সময় পাবেন। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক আইনপ্রণেতার সমর্থন নিশ্চিত করতে হবে তাঁকে। প্রয়োজনে প্রেসিডেন্ট আরও ১৪ দিন সময় বাড়াতে পারবেন। মন্ত্রিত্ব বণ্টন এবং বিভিন্ন দলের নীতিগত দাবি নিয়ে এই সময়ের মধ্যেই জোটের শরিকদের সঙ্গে আলোচনা চলবে।

তবে আইজেনকট সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট নেসেটের অন্য কোনও সদস্যকে একইভাবে সরকার গঠনের দায়িত্ব দিতে পারবেন। দ্বিতীয় মনোনীত প্রার্থীও ব্যর্থ হলে নেসেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তৃতীয় কোনও প্রার্থীর নাম প্রস্তাব করতে পারবেন। সে ক্ষেত্রে সরকার গঠনের জন্য ওই প্রার্থী ১৪ দিন সময় পাবেন।

তিন দফার চেষ্টাতেও সরকার গঠন সম্ভব না হলে নেসেট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের পথে হাঁটতে হবে ইসরায়েলকে। নিয়ম অনুযায়ী, ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই সময় পর্যন্ত দেশ পরিচালনা করবে তত্ত্বাবধায়ক সরকার। আর সেই পরিস্থিতিতে নিয়ম অনুসারে নেতানিয়াহুই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থাকবেন।

নির্বাচনের ফলাফলে আইজেনকটের চার দলের জোট ৪৮টি আসন পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে। নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলির জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, আরব নেতৃত্বাধীন দলগুলি রেকর্ড ১৯টি আসনে জয়ী হয়েছে। ফলে সরকার গঠনের চূড়ান্ত সমীকরণে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Tags: Israel Assigns Government Formation Task to EisenkotNetanyahuTop News
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

‘জরুরি অবস্থা যে ভুল ছিল, তা বুঝতে পেরেছিলেন ইন্দিরা’, মন্তব্য সোনিয়া গান্ধীর

‘জরুরি অবস্থা যে ভুল ছিল, তা বুঝতে পেরেছিলেন ইন্দিরা’, মন্তব্য সোনিয়া গান্ধীর

November 8, 2026
0

১৯৭৫ সালে দেশে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হলো। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সেই সিদ্ধান্তকে...

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মহম্মদ শামি

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মহম্মদ শামি

November 7, 2026
0

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ভারতের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। শুক্রবার রাতে সমাজমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে আবেগঘন বার্তা...

ফ্রন্টপেজ পাবলিক স্কুলে বর্ণাঢ্য বিজ্ঞান প্রদর্শনী, নজর কাড়ল পড়ুয়াদের নানা মডেল

ফ্রন্টপেজ পাবলিক স্কুলে বর্ণাঢ্য বিজ্ঞান প্রদর্শনী, নজর কাড়ল পড়ুয়াদের নানা মডেল

November 6, 2026
0

উত্তর ২৪ পরগনার হাড়োয়া রোড স্টেশন সংলগ্ন ফ্রন্টপেজ গ্রুপ অফ ইনস্টিটিউশনের ইংরেজি মাধ্যম বিদ্যালয় ফ্রন্টপেজ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হল বিজ্ঞান...

Recommended

৬৫ শতাংশ মুসলিম অধ্যুষিত এলাকায় বিজেপির জয়, কিন্তু কীভাবে সম্ভব হয়েছে?

৬৫ শতাংশ মুসলিম অধ্যুষিত এলাকায় বিজেপির জয়, কিন্তু কীভাবে সম্ভব হয়েছে?

2 years ago
ভারত ও দক্ষিণ আফ্রিকার ভোট প্রক্রিয়াপাশারুল আলম

ভারত ও দক্ষিণ আফ্রিকার ভোট প্রক্রিয়াপাশারুল আলম

2 years ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.