উত্তম কুমারের জন্মশতবর্ষে বছরভর উদ্‌যাপন, টালিগঞ্জে ঘোষণা মুখ্যমন্ত্রীর - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Friday, September 4, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

উত্তম কুমারের জন্মশতবর্ষে বছরভর উদ্‌যাপন, টালিগঞ্জে ঘোষণা মুখ্যমন্ত্রীর

টিডিএন বাংলা টিডিএন বাংলা
September 3, 2026
| বিনোদন

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে বছরভর নানা কর্মসূচি নেওয়ার ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার টালিগঞ্জে উত্তম কুমারের মূর্তিতে মাল্যদান করে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, জিৎ-সহ চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিরা।

মুখ্যমন্ত্রী জানান, জন্মশতবর্ষ উদ্‌যাপন কয়েক দিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে না। বছরভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মরণসভা ও বিশেষ কর্মসূচির আয়োজন করা হবে। শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকীর মতোই গুরুত্ব দিয়ে উত্তম কুমারের জন্মশতবর্ষ পালন করা হবে বলেও জানান তিনি।

এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তম কুমারের নামে থাকা প্রতিষ্ঠানগুলির সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। কলকাতার উত্তম মঞ্চ সংস্কারের পাশাপাশি শহরে তাঁর নামে নতুন একটি প্রতিষ্ঠানও গড়ে তোলার কথা ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে সেই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে।
জন্মশতবর্ষ উপলক্ষে কেন্দ্রীয় সরকারের তরফে উত্তম কুমারের ছবি-সহ স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশের কথাও জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকায় থাকা তাঁর মূর্তিগুলির ছবিও সংগ্রহ করা হচ্ছে।
উত্তম কুমারের সাংস্কৃতিক অবদানের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, বাঙালির সাংস্কৃতিক জীবনে তাঁর জায়গা নতুন করে প্রতিষ্ঠা করার প্রয়োজন নেই। প্রজন্মের পর প্রজন্ম মানুষের ভালোবাসাই তাঁর জনপ্রিয়তার প্রমাণ। জন্মশতবর্ষকে কেন্দ্র করে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও একবার দেশের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, উত্তম কুমারের জন্মশতবর্ষের কর্মসূচিকে কোনওভাবেই রাজনৈতিক রং দেওয়া হবে না। শিল্পী ও সাংস্কৃতিক জগতের মানুষের উদ্যোগে সরকার পূর্ণ সহযোগিতা করবে। বিকেলে উত্তম কুমারের বাসভবন পর্যন্ত শোভাযাত্রারও আয়োজন করা হয়। সাধারণ মানুষকে তাতে অংশ নেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

Tags: Uttam Kumar
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

No Content Available

Recommended

চাউমিন নিয়ে বচসা, কিশোরকে পিটিয়ে মারল মালিক

2 years ago
বার্মায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪৪, আহত ৩৪০৮

বার্মায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪৪, আহত ৩৪০৮

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.