মোদী বন্ধু, তাই তাঁর দেশে ১৮২ কোটি টাকা গেছে, ট্রাম্প উবাচ - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Sunday, August 9, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

মোদী বন্ধু, তাই তাঁর দেশে ১৮২ কোটি টাকা গেছে, ট্রাম্প উবাচ

টিডিএন বাংলা টিডিএন বাংলা
February 22, 2025
| আন্তর্জাতিক

টিডিএন বাংলা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ সাহায্য নিয়ে এবারও প্রশ্ন তুললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পর এই নিয়ে টানা চতুর্থবার এই প্রসঙ্গ তুললেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এবার প্রথমবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেন। ট্রাম্প বলেন, ‘আমেরিকান ভোটারদের বুথমুখী করার জন্য খরচ করতে পারে মার্কিন প্রশাসন। কিন্তু অন্য দেশের ভোটারদের জন্য কেন খরচ করা হবে মার্কিন করদাতাদের টাকা?’ সেখানেই তিনি এবার মোদীর নাম নেন।
আমেরিকার গর্ভনরদের কার্যনির্বাহী অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প অনুদান প্রসঙ্গ টেনে আনেন। তিনি নরেন্দ্র মোদীকে বন্ধু বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ভারতের ভোটারদের বুথমুখী করতে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীর দেশে ১৮২ কোটি টাকা যাচ্ছে। কিন্তু ভারতের ভোটারদের উপস্থিতি বদ্ধির জন্য আমারা অর্থ দেব কেন? আমিও চাই ভোটারদের বুথমুখী করতে। কিন্তু সেটা আমার দেশের জন্য।’
আমেরিকার দাবি, ভারতে ভোটারদের বুথমুখী করতে প্রায় ১৮২ কোটি টাকা অনুদান দিয়েছিল তারা। সম্প্রতি সেই অনুদান বন্ধ করে দেয় ইলন মাস্কের দফতর। তার পর থেকেই এই অনুদান নিয়ে পূর্বতন জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি আগেও ভারতকে নিশানা করেছেন। বলেছিলেন, ‘‘ভারতে ভোটের হার বৃদ্ধির জন্য ২.১০ কোটি ডলার? ভারতের ভোট নিয়ে আমরা কেন মাথা ঘামাব? আমাদের নিজেদের তো অনেক সমস্যা রয়েছে। আমাদের নিজেদের ভোটের হার নিয়েও চিন্তা করতে হবে। এতগুলো টাকা ভারতে যাচ্ছিল! ভাবতে পারছেন?’
এরপরই বাংলাদেশ প্রসঙ্গ তোলেন ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশকেও ২ কোটি ৯০ লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় প্রায় ২৫৫ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। তাঁর কথায় , ‘বাংলাদেশের রজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য এমন একটি প্রতিষ্ঠানের কাছে ২ কোটি ৯০ লক্ষ ডলার গিয়েছে। যার নাম কেউ শোনেনি।’ আমেরিকার দাবি ভারতের ভোটারদের বুথমুখী করার জন্য দেওয়া হয়েছিল ১৮২ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল। সম্প্রতি বিদেশ সংক্রান্ত এজাতীয় অনুদান বন্ধ করে দিয়েছে ইলন মাস্কের দফতর। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই জো বাইডেনের প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগছে ট্রাম্প ও তাঁর দলবল।

ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

৬৮ বছর বয়সে প্রয়াত লিওনেল মেসির বাবা জর্জ

৬৮ বছর বয়সে প্রয়াত লিওনেল মেসির বাবা জর্জ

August 9, 2026
0

৬৮ বছর বয়সে প্রয়াত হলেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির বাবা জর্জ মেসি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। আর্জেন্টিনার রোসারিওর...

মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের কেন্দ্র–বিরোধী সংঘাত, রিজিজুকে পাল্টা জবাব রাহুলের

মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের কেন্দ্র–বিরোধী সংঘাত, রিজিজুকে পাল্টা জবাব রাহুলের

August 9, 2026
0

মহিলা সংরক্ষণ আইন কার্যকর করা নিয়ে ফের প্রকাশ্যে কেন্দ্রীয় সরকার ও বিরোধীদের সংঘাত। ২০২৩ সালে সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হওয়া মহিলা...

ডিলিমিটেশন বিরোধী বিল পাশের সিদ্ধান্ত তামিলনাড়ু বিধানসভায়, বিজয়ের সর্বদল বৈঠক বয়কট ডিএমকে-এআইএডিএমকের

ডিলিমিটেশন বিরোধী বিল পাশের সিদ্ধান্ত তামিলনাড়ু বিধানসভায়, বিজয়ের সর্বদল বৈঠক বয়কট ডিএমকে-এআইএডিএমকের

August 9, 2026
0

তামিলনাড়ু বিধানসভায় ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের বিরোধিতা করে একটি বিল পাশ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সরকার। শনিবার মুখ্যমন্ত্রী বিজয়ের ডাকা...

Recommended

গ্যাসের দাম ফের বাড়াল কেন্দ্রীয় সরকার, উজ্জ্বলা যোজনার গ্রাহকদের উপরও বাড়তি বোঝা, বাড়ল পেট্রোল-ডিজেলের শুল্কও

গ্যাসের দাম ফের বাড়াল কেন্দ্রীয় সরকার, উজ্জ্বলা যোজনার গ্রাহকদের উপরও বাড়তি বোঝা, বাড়ল পেট্রোল-ডিজেলের শুল্কও

1 year ago
‘রক্তপাত চাই না, ইরানের সঙ্গে চুক্তিই আমার অগ্রাধিকার’: ট্রাম্প

‘রক্তপাত চাই না, ইরানের সঙ্গে চুক্তিই আমার অগ্রাধিকার’: ট্রাম্প

5 days ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.