গাজা থেকে ফিলিস্তিনি মা ফিদার বুকফাটা আর্তনাদ; আমরাও মানুষ, আমাদের জীবন পুনর্গঠনে বিশ্ব সাহায্য করুক - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Sunday, May 10, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

গাজা থেকে ফিলিস্তিনি মা ফিদার বুকফাটা আর্তনাদ; আমরাও মানুষ, আমাদের জীবন পুনর্গঠনে বিশ্ব সাহায্য করুক

মোকতার হোসেন মন্ডল মোকতার হোসেন মন্ডল
January 12, 2025
| আন্তর্জাতিক

যুদ্ধ বিধ্বস্ত গাজা থেকে ফিলিস্তিনি মা ফিদা বুকফাটা আর্তনাদ করে বলেছেন, আমরাও মানুষ। তিনি দুনিয়ার মানুষের কাছে আবেদন করেছেন, আমাদের জীবন পুনর্গঠনে আপনারা সাহায্য করুন।
ফিদা একজন সাত সন্তানের ফিলিস্তিনি মা। তিনি পরিবারকে বাঁচাতে আপ্রাণ লড়াই করছেন এবং গাজার মানুষে পাশে আছেন।
ফিলিস্তিনি ওই নারী বলেছেন, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সন্তানদের সুস্থ রাখা। প্রচণ্ড ঠান্ডা ও বৃষ্টি তাদের রোগের বিস্তার ঘটাচ্ছে এবং সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বন্যা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি আমাদের যা কিছু আছে তা ধ্বংস করে দিচ্ছে এবং অনিরাপদ ও অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেছে। আমার সন্তানদের কষ্ট পেতে দেখে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে আছি। এমনকি আমি চিন্তিত যে আমরা পরবর্তী ঝড় তুফান থেকে আদৌ বাঁচব কি না।’

পার্সটুডের খবর অনুযায়ী, গত বছর ইসরাইলি হানাদারদের হাতে ফিদার স্বামী শাহাদাত বরণ করেন। তিনি বলেছেন, “স্বামী হারিয়ে আমি মানসিকভাবে ভেঙে পড়ি এবং আমার জীবনে বিরাট শূন্যতা সৃষ্টি হয়। তিনি ছিলেন আমাদের জীবনের স্তম্ভ, আমার অবলম্বন, আমার সবচেয়ে বড় সাহায্যকারী। তাকে ছাড়া এখন আমিই সন্তানদের মা আমিই সন্তানদের বাবা। এটা এমন এক জীবন যা ভাষায় প্রকাশ করা যাবে না। তার অনুপস্থিতি আর্থিকভাবে আমাদের আরও সমস্যায় ফেলেছে।”

গাজার মা সাহসী। এই কঠিন পরিস্থিতির মধ্যে তিনি বলেছেন: “আমার অনুভূতিতে প্রতিরোধ শক্তি এবং আশা উভয়ের সংমিশ্রণ রয়েছে। আশা করি আমাদের এ কষ্টের অবসান ঘটবে এবং একদিন আমরা মর্যাদা ও শান্তিপূর্ণ জীবন ফিরে পেতে সক্ষম হব।”

তিনি বলেছেন, “আমি চাই বিশ্বের মানুষ যাতে বুঝতে পারে যে আমরা ফিলিস্তিনিরা শুধু পরিসংখ্যান তৈরির বস্তু নই। আমরাও স্বপ্ন, পরিবার এবং ভবিষ্যতের আশা নিয়ে বেঁছে থাকতে চাই, আমরাও মানুষ। আমরা চাই বিশ্ব আমাদের দেখুক, আমাদের দুরবস্থা সম্পর্কে জানুক এবং আমাদের জীবন পুনর্গঠনে সাহায্য করুক।”

Tags: FidaPalestineTop News
ShareTweet
মোকতার হোসেন মন্ডল

মোকতার হোসেন মন্ডল

মোকতার হোসেন মন্ডল একজন বিশিষ্ট সাংবাদিক। টিডিএন বাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক। এছাড়া তিনি কবিতা, গল্প, নিবন্ধ লেখেন।

Related Posts

Peace Academy

মাধ্যমিক পরীক্ষা ২০২৬ নজরকাড়া ফলাফল গাজোলের পীস অ্যাকাডেমিতে।

May 10, 2026
0

পীস অ্যাকাডেমি আবাসিক মালদা জেলার বিশিষ্ট সুচিকসক ডা. এম রহমান সাহেবের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের...

ইন্তেকাল করলেন মালদার জনপ্রিয় প্রবীণ রাজনীতিবিদ আবু হাসেম খাঁন চৌধুরী, শোকস্তব্ধ রাজনৈতিক মহল

ইন্তেকাল করলেন মালদার জনপ্রিয় প্রবীণ রাজনীতিবিদ আবু হাসেম খাঁন চৌধুরী, শোকস্তব্ধ রাজনৈতিক মহল

April 9, 2026
0

দক্ষিণ মালদার প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী বুধবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ...

ভোটার তালিকা থেকে নাম বাদ! অবশেষে চালু হল ট্রাইব্যুনালে আবেদন পোর্টাল

ভোটার তালিকা থেকে নাম বাদ! অবশেষে চালু হল ট্রাইব্যুনালে আবেদন পোর্টাল

March 29, 2026
0

শনিবার রাত থেকেই চালু হয়ে গেল SIR সংক্রান্ত ট্রাইব্যুনালে আবেদন করার অনলাইন পোর্টাল। ফলে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাদ...

Recommended

টোটো চালকের মেয়ে হাই মাদ্রাসায় রাজ্যে প্রথম,হতে চায় ডাক্তার

টোটো চালকের মেয়ে হাই মাদ্রাসায় রাজ্যে প্রথম,হতে চায় ডাক্তার

1 year ago
খুব দ্রুত ব্রিগেডেই হবে সমাবেশ, ফুরফুরায় ঘোষণা মুসলিম নেতৃত্বের, উঠলো ওয়াকফ অন্দোলনকারীদের মামলা প্রত্যাহারের দাবীও

খুব দ্রুত ব্রিগেডেই হবে সমাবেশ, ফুরফুরায় ঘোষণা মুসলিম নেতৃত্বের, উঠলো ওয়াকফ অন্দোলনকারীদের মামলা প্রত্যাহারের দাবীও

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.