গাজা ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ: মুসলিম দেশগুলোকে সমর্থন চীনের - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Wednesday, March 18, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

গাজা ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ: মুসলিম দেশগুলোকে সমর্থন চীনের

টিডিএন বাংলা টিডিএন বাংলা
March 12, 2025
| আন্তর্জাতিক

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, বেইজিং ফিলিস্তিন ইস্যুতে আরব ও অন্যান্য মুসলিম দেশের উদ্বেগ এবং তাদের নীতি অবস্থানকে সম্পূর্ণভাবে সমর্থন করে।

সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, “যুদ্ধ-পরবর্তী গাজার সরকার অবশ্যই ‘ফিলিস্তিনিরা ফিলিস্তিন শাসন করবে’ এই নীতি মেনে চলতে হবে।” গ্লোবাল টাইমস-এর বরাত দিয়ে পার্সটুডে জানায়, তিনি আরও বলেন, “যুদ্ধ-পরবর্তী গাজার পরিস্থিতি ফিলিস্তিনি জনগণকে তাদের নিজ ভূমিতে ফিরে গিয়ে ঘরবাড়ি পুনর্নির্মাণের সুযোগ করে দেবে।”

গাজার ব্যাপারে মুসলিম দেশগুলোর নীতির প্রতি সমর্থন জানিয়ে মাও নিং বলেন, “চীন এই প্রচেষ্টায় সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে।”

এদিকে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক মুখপাত্র লিন জিয়ান বলেন, গাজার পুনর্গঠনের অজুহাতে সেখানে বসবাসকারী ফিলিস্তিনিদের অন্য দেশে স্থানান্তরিত করার পরিকল্পনার বিরোধিতা করছে চীন। তিনি বলেন, “গাজা উপত্যকা থেকে যেকোনো জোরপূর্বক স্থানান্তরের বিরুদ্ধে বেইজিং কড়া অবস্থানে রয়েছে।”

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুক্রবার চীনের জাতীয় গণকংগ্রেসের বার্ষিক অধিবেশনে বলেন, “গাজা ফিলিস্তিনি জনগণের এবং ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।” তিনি সতর্ক করে বলেন, গাজার পরিস্থিতিকে জোরপূর্বক পরিবর্তন করার যেকোনো উদ্যোগ নতুন করে অস্থিরতা সৃষ্টি করবে।

ওয়াং ই আরও বলেন, “ফিলিস্তিন সমস্যা সবসময় পশ্চিম এশিয়ার মূল সমস্যা। ন্যায়বিচার, শান্তি এবং উন্নয়ন অর্জনে চীন পশ্চিম এশিয়ার জনগণের পাশে রয়েছে।”

Tags: GazaChinnaPalestineTop News
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন- জানাল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন- জানাল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

March 1, 2026
0

আমেরিকা ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটি। রবিবার সকালে...

রোজা ও পবিত্র রমজান মাসের পাঁচটি মূল শিক্ষা

রোজা ও পবিত্র রমজান মাসের পাঁচটি মূল শিক্ষা

February 25, 2026
0

তাকওয়া বা আল্লাহ-সচেতনতা অর্জন: রোজার প্রধান লক্ষ্য হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আন্তরিক ভয় লালন এর মাধ্যমে নিজেকে সব...

পবিত্র রমজানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে এক গুচ্ছ দাবি জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী

পবিত্র রমজানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে এক গুচ্ছ দাবি জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী

February 17, 2026
0

তিনি যা লিখেছেন: রেশন সামগ্রীর বিশেষ বরাদ্দ বাজারদর নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠন ইফতার ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বিশুদ্ধ...

Recommended

নাগপুরের তৈরি স্ক্রিপ্টে ভাগাভাগির রাজনীতি করছে বিজেপি-তৃণমূল, বললেন সেলিম

নাগপুরের তৈরি স্ক্রিপ্টে ভাগাভাগির রাজনীতি করছে বিজেপি-তৃণমূল, বললেন সেলিম

12 months ago
নদিয়ার হোগলবেড়িয়ায় ৩৯০০ বোতল ফেনসিডিল উদ্ধার পুলিশের

নদিয়ার হোগলবেড়িয়ায় ৩৯০০ বোতল ফেনসিডিল উদ্ধার পুলিশের

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.