বিগত সরকার আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে, হাসিনা আমলের 'কুখ্যাত আয়না ঘর' পরিদর্শনের পর বললেন মুহাম্মদ ইউনূস - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Wednesday, January 21, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

বিগত সরকার আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে, হাসিনা আমলের ‘কুখ্যাত আয়না ঘর’ পরিদর্শনের পর বললেন মুহাম্মদ ইউনূস

টিডিএন বাংলা টিডিএন বাংলা
February 12, 2025
| আন্তর্জাতিক

বিগত সরকার আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে, বুধবার হাসিনা আমলের ‘কুখ্যাত আয়না ঘর’ পরিদর্শনের পর বললেন সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার গোপন বন্দীশালা পরিদর্শন শেষে ইউনূস বলেন,'আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে না, গত সরকার আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে। এটা (গোপন বন্দীশালা) তার একটি নমুনা।’

বাংলাদেশের প্রথম আলো পত্রিকার খবরে বলা হয়েছে, অধ্যাপক ইউনূস আজ উপদেষ্টা পরিষদের সদস্য, ভুক্তভোগী ও সাংবাদিকদের নিয়ে গোপন বন্দীশালা পরিদর্শন করেন। এসব বন্দীশালা ‘আয়না ঘর’ নামে পরিচিতি পেয়েছে। গোপন বন্দীশালাগুলো আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বন্দীশালা ঘুরে দেখে অধ্যাপক ইউনূস সাংবাদিকদের বলেন, বীভৎস দৃশ্য। নৃশংস জিনিস হয়েছে এখানে। তিনি বলেন,

‘যতটাই শুনি মনে হয়, অবিশ্বাস্য, এটা কি আমাদেরই জগৎ, আমাদের সমাজ? যাঁরা নিগৃহীত হয়েছেন, তাঁরাও আমাদের সমাজেই আছেন। তাঁদের মুখ থেকে শুনলাম। কী হয়েছে, কোনো ব্যাখ্যা নেই।’

অধ্যাপক ইউনূস বলেন, ভুক্তভোগীদের বিনা কারণে, বিনা দোষে উঠিয়ে আনা হতো। সন্ত্রাসী, জঙ্গি বলে এখানে ঢুকিয়ে রাখা হতো। তিনি বলেন,

‘এই রকম টর্চার সেল (নির্যাতনকেন্দ্র) সারা দেশে জুড়ে আছে। ধারণা ছিল এখানে কয়েকটা আছে। এখন শুনছি বিভিন্ন ভার্সনে (সংস্করণে) সারা দেশ জুড়ে আছে। সংখ্যাও নিরূপণ করা যায়নি।’

প্রথম আলো বলছে, মানুষকে সামান্যতম মানবাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন,

‘একজন বলছিলেন খুপরির মধ্যে রাখা হয়েছে। এর থেকে তো মুরগির খাঁচাও বড় হয়। বছরের পর বছর এভাবে রাখা হয়েছে।’

সমাজকে এসব থেকে বের করে না আনা গেলে সমাজ টিকবে না বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি নতুন সমাজ গড়া, অপরাধীদের বিচার করা, প্রমাণ রক্ষার ওপর জোর দেন।

পত্রিকাটির খবরে বলা হয়েছে, গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ন্যায়বিচার যেন পায়, সেটা এখন প্রাধান্য। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন,

‘আমরা নতুন বাংলাদেশ ও নতুন পরিবেশ গড়তে চাই। সরকার সে লক্ষ্যে বিভিন্ন কমিশন করেছে। যে ঘটনাগুলো ঘটেছে তার পুনরাবৃত্তি যেন না হয়, সরকার সে লক্ষ্যে কাজ করবে।’

প্রধান উপদেষ্টা গোপন বন্দীশালা পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Tags: Top NewsAynagharMuhammad Younus
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

বাংলাদেশে ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক, পাতানো নির্বাচন নিয়ে হুশিয়ারি আসিফ মাহমুদের

বাংলাদেশে ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক, পাতানো নির্বাচন নিয়ে হুশিয়ারি আসিফ মাহমুদের

January 6, 2026
0

বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব...

বিজেপির শক্ত ঘাঁটিতে বেশি নাম বাদ, সংখ্যালঘু মুসলিম এলাকায় কম, উত্তরপ্রদেশের SIR খসড়া তালিকায় প্রকাশ হতেই চাপে যোগী সরকার!

বিজেপির শক্ত ঘাঁটিতে বেশি নাম বাদ, সংখ্যালঘু মুসলিম এলাকায় কম, উত্তরপ্রদেশের SIR খসড়া তালিকায় প্রকাশ হতেই চাপে যোগী সরকার!

January 6, 2026
0

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে উত্তরপ্রদেশে অস্বস্তিতে বিজেপি ও যোগী সরকার। বিজেপির আগাম দাবি ছিল, বাংলায় ‘অনুপ্রবেশকারী’ বেশি...

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে কলকাতার রাজপথে ডিওয়াইএফআইয়ের মিছিল

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে কলকাতার রাজপথে ডিওয়াইএফআইয়ের মিছিল

January 6, 2026
0

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের অভিযোগের প্রতিবাদে বুধবার কলকাতার রাস্তায় মিছিল করল এসএফআই ও ডিওয়াইএফআই। বাম সংগঠনগুলির দাবি, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে...

Recommended

এবার ফাল্গুনেই এসেছে ইবাদতের বসন্তকাল- পবিত্র রমাদান

এক বছরে দু’বার রমজান: বিরল ঐতিহাসিক ঘটনা ঘটবে ২০৩০ সালে, হবে তিন ঈদ!

11 months ago
বার্ড ফ্লু নিয়ে উদ্বেগের কিছু নেই, জানালেন অন্ধ্রের মন্ত্রী

বার্ড ফ্লু নিয়ে উদ্বেগের কিছু নেই, জানালেন অন্ধ্রের মন্ত্রী

11 months ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.