বুর্জ খলিফাকে টপকে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার গড়ছে সৌদি আরব, লক্ষ্য এক কিলোমিটারেরও বেশি উচ্চতা - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Tuesday, August 18, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

বুর্জ খলিফাকে টপকে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার গড়ছে সৌদি আরব, লক্ষ্য এক কিলোমিটারেরও বেশি উচ্চতা

Umar Faruque টিডিএন বাংলা
July 30, 2026
| আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের নতুন ইতিহাস গড়তে এগিয়ে যাচ্ছে সৌদি আরব। দেশটির জেদ্দা শহরে নির্মাণাধীন জেদ্দা টাওয়ার (Jeddah Tower) সম্পন্ন হলে এটি ৮২৮ মিটার উচ্চতার দুবাইয়ের বুর্জ খলিফাকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ ভবনের স্বীকৃতি পাবে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, টাওয়ারটির পরিকল্পিত উচ্চতা হবে এক হাজার মিটারেরও বেশি। বর্তমানে ভবনটির নির্মাণকাজ প্রায় ৪৩০ মিটার পর্যন্ত পৌঁছেছে, যা মোট পরিকল্পিত উচ্চতার ৪০ শতাংশেরও বেশি।
সম্প্রতি নির্মাণস্থল পরিদর্শন করেন সৌদি বিনিয়োগকারী প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল। তিনি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে বলেন, “আল্লাহর প্রশংসা, কাজ এগিয়ে চলছে এবং আমরা বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ারটি নির্মাণ সম্পন্ন করব।”

২০১৩ সালে জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ শুরু হলেও আর্থিক ও ঠিকাদার-সংক্রান্ত জটিলতায় ২০১৮ সালে কাজ বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর ২০২৫ সালে পুনরায় নির্মাণ শুরু হয়। এরপর থেকে ধারাবাহিকভাবে নতুন নতুন তলা যুক্ত করা হচ্ছে। বর্তমান অগ্রগতি অনুযায়ী, ২০২৮ সালের মধ্যেই প্রকল্পটি সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জেদ্দা টাওয়ার শুধু একটি আকাশচুম্বী ভবনই নয়, এটি হবে একটি আধুনিক মিশ্র-ব্যবহারের স্থাপনা। এখানে আবাসিক অ্যাপার্টমেন্ট, বিলাসবহুল হোটেল, অফিস স্পেস এবং বিশ্বের অন্যতম উচ্চতম পর্যবেক্ষণ ডেক নির্মাণের পরিকল্পনা রয়েছে।
৫৭ মিলিয়ন বর্গফুটের জেদ্দা ইকোনমিক সিটির কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠছে এই টাওয়ার। সৌদি আরবের ব্যবসা, বিনিয়োগ এবং বিলাসবহুল পর্যটন খাতকে আরও এগিয়ে নেওয়ার বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবেই বাস্তবায়ন করা হচ্ছে প্রকল্পটি।
জেদ্দা ইকোনমিক কোম্পানির তত্ত্বাবধানে নির্মিত এই প্রকল্পে প্রিন্স আল-ওয়ালিদের কিংডম হোল্ডিং কোম্পানির পৃষ্ঠপোষকতা রয়েছে। এছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থাপত্য ও প্রকৌশল প্রতিষ্ঠানগুলোও এর নির্মাণে অংশ নিচ্ছে।

নির্মাণ শেষ হলে জেদ্দা টাওয়ার শুধু বুর্জ খলিফার রেকর্ড ভাঙবেই না, বরং এক কিলোমিটারের বেশি উচ্চতায় নির্মিত বিশ্বের প্রথম ভবন হিসেবেও ইতিহাস গড়বে।

Tags: Top NewsBurj KhalifaJeddah TowerTDN Bangla
ShareTweet

Related Posts

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃত অন্তত ৬৯; ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

August 11, 2026
0

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া। সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ৭.৪ বলে...

কালীঘাট তৃণমূলে ফেরার ইঙ্গিত তিন বিধায়কের, মমতার নেতৃত্বেই আস্থা

কালীঘাট তৃণমূলে ফেরার ইঙ্গিত তিন বিধায়কের, মমতার নেতৃত্বেই আস্থা

August 11, 2026
0

পালাবদলের পর তৃণমূলে তৈরি হওয়া ভাঙনের আবহে এবার উল্টো স্রোতের ইঙ্গিত মিলল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে থাকা তিন বিধায়ক—বসিরহাট উত্তর কেন্দ্রের...

ছাত্রমিছিলে পুলিশি আক্রমণ নিয়ে সংসদে বিবৃতি দেবেন অমিত শাহ

ছাত্রমিছিলে পুলিশি আক্রমণ নিয়ে সংসদে বিবৃতি দেবেন অমিত শাহ

August 11, 2026
0

দিল্লিতে ছাত্রমিছিলে পুলিশের বলপ্রয়োগ নিয়ে অবশেষে সংসদে আলোচনায় রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার। সোমবার লোকসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর সংসদ...

Recommended

ওদের দল থেকে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব: শুভেন্দু অধিকারী

ওদের দল থেকে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব: শুভেন্দু অধিকারী

1 year ago
ফ্রান্সে মুসলিম ফুটবলারদের রোজায় নিষেধাজ্ঞা, সমালোচনার ঝড়

ফ্রান্সে মুসলিম ফুটবলারদের রোজায় নিষেধাজ্ঞা, সমালোচনার ঝড়

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.