ক্ষমতায় থাকতে নৃশংস পদক্ষেপ নিয়েছিল শেখ হাসিনা সরকার, বলছে জাতিসংঘের প্রতিবেদন - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Wednesday, June 17, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

ক্ষমতায় থাকতে নৃশংস পদক্ষেপ নিয়েছিল শেখ হাসিনা সরকার, বলছে জাতিসংঘের প্রতিবেদন

টিডিএন বাংলা টিডিএন বাংলা
February 13, 2025
| আন্তর্জাতিক

বাংলাদেশে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি বিগত সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল। ক্ষমতায় থাকার জন্য হাসিনা সরকার ক্রমাগত নৃশংস পদক্ষেপ নিয়ে পদ্ধতিগতভাবে বিক্ষোভ দমনের চেষ্টা করেছিল। বাংলাদেশে অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের তদন্তে এই তথ্য উঠে এসেছে। বুধবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা থেকে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এ উপলক্ষে সেখানে এ দিন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন অনলাইনে ব্রিফিংয়ের আয়োজন করে। খবর প্রথম আলোর।

প্রথম আলো লিখেছে, প্রতিবেদন প্রকাশের শুরুতে বক্তব্য দেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। তিনি বলেন, গণবিক্ষোভের মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে একটি পরিকল্পিত এবং সুসমন্বিত কৌশল হিসেবে এমন নৃশংস পদক্ষেপ নিয়েছিল বিগত সরকার। বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে, তাঁদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচার গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসংগত কারণ রয়েছে।

ফলকার টুর্ক আরও বলেন, ‘আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি, তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং নিশানা করে হত্যার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে; যা সবচেয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মধ্যে পড়ে এবং যা আন্তর্জাতিক অপরাধের শামিল বলেও বিবেচিত হতে পারে।’ জাতীয় ক্ষত সারাতে এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করাকে অপরিহার্য বলে মনে করেন তিনি।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রোরি মুনগোভেন ও দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি।

বাংলাদেশের বহুল প্রচলিত দৈনিক প্রথম আলো লিখেছে, বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত মৃত্যুর তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়, ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। হাজার হাজার মানুষ আহত হয়েছেন। বিক্ষোভ চলাকালে নিহতদের মধ্যে ৬৬ শতাংশ মিলিটারি রাইফেলসে (এমন অস্ত্র সশস্ত্র বাহিনী ব্যবহার করে), ১২ শতাংশ শটগানের গুলিতে এবং ২ শতাংশ পিস্তলের গুলিতে প্রাণ হারান। প্রতিবেদন অনুযায়ী নিহত ব্যক্তিদের মধ্যে ১২ শতাংশ ছিল শিশু। এ ছাড়া সে সময় ১১ হাজার ৭০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার ও আটক করা হয়েছিল।

Tags: UN reportBangladeshShaikh HasinaTop News
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

পাহাড়ে ঘুরতে নয়, কাজ করতেই বারবার আসব’, কার্শিয়াং থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

পাহাড়ে ঘুরতে নয়, কাজ করতেই বারবার আসব’, কার্শিয়াং থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

June 16, 2026
0

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে পাহাড়বাসীর জন্য একাধিক উন্নয়নমূলক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কার্শিয়াংয়ের গোথালস গ্রাউন্ডে...

বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ‘গুরুবিরোধী’ ঘোষণা অকাল তখ্‌তের

বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ‘গুরুবিরোধী’ ঘোষণা অকাল তখ্‌তের

June 16, 2026
0

পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের মুখে পড়লেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান। শিখ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয়...

তৃণমূল ছেড়ে অন্য দলে ২০ সাংসদ

সই জাল মামলায় ফের সিআইডির মুখোমুখি অভিষেক

June 15, 2026
0

বিধানসভার সই জাল সংক্রান্ত মামলায় রবিবার ফের সিআইডির জেরার মুখোমুখি হলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

Recommended

দিল্লির মুখ্যমন্ত্রীর দপ্তরে আম্বেদকর ও ভগৎ সিং এর ছবি সরিয়ে বিতর্কে বিজেপি

দিল্লির মুখ্যমন্ত্রীর দপ্তরে আম্বেদকর ও ভগৎ সিং এর ছবি সরিয়ে বিতর্কে বিজেপি

1 year ago
বিশ্বকাপ ফুটবলে দূরদর্শনের পর্দায় দেখা মিলবে ৮ ম্যাচ

বিশ্বকাপ ফুটবলে দূরদর্শনের পর্দায় দেখা মিলবে ৮ ম্যাচ

5 days ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.