ওড়িশার বিটেক ছাত্রীর আত্মহত্যার পরে পদক্ষেপ নেপালের - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Wednesday, June 17, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

ওড়িশার বিটেক ছাত্রীর আত্মহত্যার পরে পদক্ষেপ নেপালের

টিডিএন বাংলা টিডিএন বাংলা
February 18, 2025
| দেশ

টিডিএন বাংলা ডেস্ক: ওড়িশার বিটেক ছাত্রীর আত্মহত্যার পরে পদক্ষেপ নেপালের, চাপে পড়ে ঢোক গিলল ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ইউনিভার্সিটি (KIIT) কর্তৃপক্ষ। এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়েছে।
ওড়িশার বিশ্ববিদ্যালয়ে নেপালের ছাত্রীর মৃত্যুর ঘটনার রেশ পৌঁছে গেল কূটনৈতিক স্তরে। সোমবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জানিয়েছেন, ওড়িশার ওই বিশ্ববিদ্যালয়ে নেপালের যে পড়ুয়ারা আছেন, তাঁদের কাউন্সেলিং করার জন্য নয়াদিল্লির দূত থেকে দু’জন অফিসারকে পাঠানো হয়েছে। সেইসঙ্গে যে পড়ুয়ারা নেপালে ফিরে যেতে চান, তাঁদের ফেরার বন্দোবস্ত করে দেওয়া হবে। আর যাঁরা বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থেকে যেতে চান, তাঁরা থেকে যেতে পারবেন বলে জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। সেইসঙ্গে আবার নেপালের বিদেশমন্ত্রী আরজু রানা দেউবা জানিয়েছেন যে ওই ঘটনার প্রেক্ষিতে পদক্ষেপ করা হচ্ছে।
নেপালি পড়ুয়ারা জানাচ্ছেন, মৃত ওই পড়ুয়ার কীভাবে মৃত্যু হল সেটি সঠিকভাবে জানানো হয়নি। যখন কেআইআইটি’র কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয় তখন ঠিক উত্তর না মেলায়, বিক্ষোভে ফেটে পরেন পড়ুয়ারা। এমনকি অনিল যাদব যিনি নেপালের বাসিন্দা তিনি জানান, ‘আমাদের আজকে হোস্টেল থেকে বার করে দেওয়া হয়েছে। একটি মেয়ের মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে আমরা সবাই International Office গিয়েছিলাম কিন্তু কোনরকম তথ্যই পাইনি আমরা। আমরা সেখানেই ধর্না দিয়েছি।’
আরও এক নেপালি পড়ুয়া রজন গুপ্তা জানান, ‘আমরা ওই মেয়েটির জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। আমরা কেউ জানিনা কলেজ কর্তৃপক্ষের কী মতলব। কেন আমাদের জোর করে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হল। ট্রেনের কোন নির্দিষ্ট সময়সূচী নেই। টাকা পয়সা নেই এমনকি খাবারও নেই। অসহায় হয়ে পড়ে আছি আমরা।’

ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

পাহাড়ে ঘুরতে নয়, কাজ করতেই বারবার আসব’, কার্শিয়াং থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

পাহাড়ে ঘুরতে নয়, কাজ করতেই বারবার আসব’, কার্শিয়াং থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

June 16, 2026
0

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে পাহাড়বাসীর জন্য একাধিক উন্নয়নমূলক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কার্শিয়াংয়ের গোথালস গ্রাউন্ডে...

বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ‘গুরুবিরোধী’ ঘোষণা অকাল তখ্‌তের

বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ‘গুরুবিরোধী’ ঘোষণা অকাল তখ্‌তের

June 16, 2026
0

পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের মুখে পড়লেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান। শিখ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয়...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

June 15, 2026
0

দীর্ঘ উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে শান্তির পথে এগোতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, দুই...

Recommended

আবুল কাশেম ফজলুল হকের ১৫১ তম জন্মবার্ষিকী পালিত হল

আবুল কাশেম ফজলুল হকের ১৫১ তম জন্মবার্ষিকী পালিত হল

2 years ago
ধর্মীয় অনুভূতির প্রথম স্বাদ, যা আজও মনে গেঁথে আছে: মনে পড়ে প্রথম রোজা, ইফতার আর সাহরি

ধর্মীয় অনুভূতির প্রথম স্বাদ, যা আজও মনে গেঁথে আছে: মনে পড়ে প্রথম রোজা, ইফতার আর সাহরি

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.