বাংলায় ৬৫ আসনে বিশেষ নজর কংগ্রেসের, ভোটের প্রচারে আসতে পারেন রাহুল–প্রিয়াঙ্কা–খাড়গে - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Wednesday, June 17, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলায় ৬৫ আসনে বিশেষ নজর কংগ্রেসের, ভোটের প্রচারে আসতে পারেন রাহুল–প্রিয়াঙ্কা–খাড়গে

Umar Faruque টিডিএন বাংলা
February 8, 2026
| রাজ্য

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একাই লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়ার পর এ বার রাজ্যে সর্বশক্তি প্রয়োগের পথে হাঁটছে কংগ্রেস। দলীয় সূত্রের খবর, শেষ মুহূর্তে বড় কোনও পরিবর্তন না হলে ভোটের আগে বাংলায় একাধিক জনসভা করতে পারেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।

মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী জানিয়েছেন, খাড়গে, রাহুল ও প্রিয়াঙ্কার রাজ্য সফর এবং জনসভা নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। মধ্য কলকাতা, মালদা ও মুর্শিদাবাদে সম্ভাব্য জনসভার কথাও আলোচনায় রয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের তরফে রাজ্যে এসে ভোট প্রচারে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস মিলেছে বলেও জানান তিনি। তবে সফরের নির্দিষ্ট দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
এদিকে, রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের জন্য প্রার্থী বাছাইয়ের কাজও শুরু করেছে কংগ্রেস হাইকম্যান্ড। দলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মূল গুরুত্ব দেওয়া হবে জয়ের সম্ভাবনা, স্বচ্ছ ভাবমূর্তি, বিশ্বাসযোগ্যতা এবং জনমানসে গ্রহণযোগ্যতার ওপর। অন্য দল থেকে কংগ্রেসে যোগ দিতে পারেন এমন প্রার্থীদের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হবে।


দিল্লির দলীয় সূত্রের দাবি, বাংলায় মোট ৬৫টি আসন আলাদা করে চিহ্নিত করেছে কংগ্রেস নেতৃত্ব, যেখানে ভালো ফলের সম্ভাবনা রয়েছে। এই তালিকায় রয়েছে সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকা এবং সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র। ভোটের অন্তত দু’মাস আগে থেকে এই আসনগুলিতে বাড়তি নজর দিলে অন্তত ১০টি আসনে জয়ের সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করছে দল।


প্রচারের কৌশল হিসেবে মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায় বিশেষ ফোকাস করার পরিকল্পনা করেছে কংগ্রেস। তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরা সাংসদ মৌসম নূরকে মালদা জেলায় প্রচারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।
আগামী সপ্তাহে সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব শেষ হওয়ার পর ফের এক দফা রাজ্য কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে পারেন হাইকম্যান্ডের প্রতিনিধিরা। এই বৈঠকেই চূড়ান্ত হতে পারে প্রচার কৌশল ও সফরসূচি।

Tags: CongreesPriyanka gandhiRahul GandhiTDN BanglaTop News
ShareTweet

Related Posts

পাহাড়ে ঘুরতে নয়, কাজ করতেই বারবার আসব’, কার্শিয়াং থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

পাহাড়ে ঘুরতে নয়, কাজ করতেই বারবার আসব’, কার্শিয়াং থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

June 16, 2026
0

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে পাহাড়বাসীর জন্য একাধিক উন্নয়নমূলক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কার্শিয়াংয়ের গোথালস গ্রাউন্ডে...

বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ‘গুরুবিরোধী’ ঘোষণা অকাল তখ্‌তের

বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ‘গুরুবিরোধী’ ঘোষণা অকাল তখ্‌তের

June 16, 2026
0

পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের মুখে পড়লেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান। শিখ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয়...

তৃণমূল ছেড়ে অন্য দলে ২০ সাংসদ

সই জাল মামলায় ফের সিআইডির মুখোমুখি অভিষেক

June 15, 2026
0

বিধানসভার সই জাল সংক্রান্ত মামলায় রবিবার ফের সিআইডির জেরার মুখোমুখি হলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

Recommended

কম্পনে ঘুম ভাঙল রাজধানীর মানুষের

1 year ago

শিলচরের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলায় মিছিল

4 years ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.