‘বিলঙ্গিং: এ জার্নি অফ লাভ’, আত্মজীবনী লেখার কারণ জানালেন সনিয়া গান্ধী - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Wednesday, November 18, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

‘বিলঙ্গিং: এ জার্নি অফ লাভ’, আত্মজীবনী লেখার কারণ জানালেন সনিয়া গান্ধী

টিডিএন বাংলা টিডিএন বাংলা
November 17, 2026
| দেশ, সাহিত্য ও সংস্কৃতি

দীর্ঘদিনের নীরবতা ভেঙে নিজের জীবনের নানা অজানা অধ্যায় তুলে ধরলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী। কেন আত্মজীবনী লিখতে রাজি হলেন, সেই কারণও জানালেন তিনি। সোমবার সন্ধ্যায় দিল্লির একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল তাঁর ৫৪৪ পাতার স্মৃতিকথা ‘বিলঙ্গিং: এ জার্নি অফ লাভ’। বইটি আগেই বাজারে এলেও এ দিন আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে নিজের লেখার উদ্দেশ্য এবং বইয়ের শিরোনামের তাৎপর্য ব্যাখ্যা করেন সনিয়া।

আত্মজীবনী লেখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সনিয়া জানান, বছরের পর বছর ধরে গান্ধী পরিবারকে নিয়ে নানা ধরনের মন্তব্য ও অভিযোগ করা হয়েছে, যার অধিকাংশই অসত্য এবং ভিত্তিহীন। তাঁর কথায়, শাশুড়ি ইন্দিরা গান্ধী, স্বামী রাজীব গান্ধী, ছেলে রাহুল, মেয়ে প্রিয়াঙ্কা এবং তাঁকে নিয়ে এমন অনেক কথা বলা হয়েছে, যার সঙ্গে তাঁদের বাস্তব জীবনের কোনও মিল নেই। সেই কারণেই নিজের ও পরিবারের জীবনের সত্যিটা তুলে ধরার প্রয়োজন অনুভব করেছিলেন তিনি।

সনিয়া বলেন, বহু বন্ধু তাঁকে নিজের জীবনের গল্প লেখার পরামর্শ দিয়েছিলেন। প্রথম দিকে অবশ্য তিনি রাজি হননি। নিজের মনের গভীরে থাকা অনুভূতিগুলি প্রকাশ করতে বরাবরই দ্বিধা ছিল তাঁর। শেষ পর্যন্ত রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং ঘনিষ্ঠ বন্ধু মঞ্জুলিকার অনুরোধেই লেখার সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, রাজীব গান্ধীর স্কুলজীবনের বন্ধু সুমন দুবের স্ত্রী মঞ্জুলিকা পাঁচ দশকেরও বেশি সময় ধরে সনিয়ার ঘনিষ্ঠ বন্ধু ও আস্থাভাজন।

সোমবারের প্রকাশ অনুষ্ঠানে গান্ধী পরিবারের সদস্যদের পাশাপাশি দেশের একাধিক বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। হাজির ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ভিসিকে নেতা সি জোসেফ বিজয়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং তাঁর বাবা ফারুক আবদুল্লা।

এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, এনসিপি (শরদ পওয়ার) সাংসদ সুপ্রিয়া সুলে, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু-সহ কংগ্রেস ও বিরোধী জোটের একাধিক নেতা। তবে অনুষ্ঠানে বিশেষ নজর কেড়েছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্ত্রী গুরশরণ কৌর এবং পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে বিজেপি নেতা অমরিন্দর সিংয়ের উপস্থিতি।

এ দিন নিজের স্মৃতিকথার শিরোনাম ‘বিলঙ্গিং: এ জার্নি অফ লাভ’-এর ব্যাখ্যাও দেন সনিয়া। তাঁর মতে, ‘বিলঙ্গিং’ বা আপন হয়ে ওঠার অনুভূতিই গোটা বইয়ের মূল সুর। ইতালি থেকে ভারতে আসার পর সম্পূর্ণ ভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, নতুন পরিবারকে আপন করে নেওয়া এবং ধীরে ধীরে ভারতকে নিজের দেশ হিসেবে গ্রহণ করার দীর্ঘ যাত্রা এই একটি শব্দের মধ্যেই ধরা রয়েছে।

সনিয়ার বক্তব্য, এই অনুভূতি শুধু তাঁর একার নয়। বিয়ের পর নতুন পরিবারে এসে সেখানকার রীতিনীতি, সংস্কৃতি ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা বহু ভারতীয় নারীর জীবনেও দেখা যায়। নতুন পরিবারের সদস্যদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে তাঁদেরও নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। নিজের জীবনের অভিজ্ঞতার সঙ্গে ভারতীয় নারীদের এই সাধারণ বাস্তবতার যোগসূত্রও বইয়ে তুলে ধরতে চেয়েছেন তিনি।

বইটি নিয়ে দেশজুড়ে পাঠকদের আগ্রহ ও প্রতিক্রিয়ায় আপ্লুত সনিয়া। তাঁর কথায়, স্মৃতিকথাটি প্রকাশের পর মানুষের কাছ থেকে যে সাড়া পাওয়া যাচ্ছে, তা অভূতপূর্ব। এই প্রতিক্রিয়ায় তিনি গভীরভাবে অভিভূত।

Tags: Her Autobiography‘Belonging: A Journey of Love’ – Sonia GandhiTDN BanglaTop News
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

শেষ বলে অবিশ্বাস্য জয় ভারতের, পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল যুব দল

শেষ বলে অবিশ্বাস্য জয় ভারতের, পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল যুব দল

November 15, 2026
0

পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ বলে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিল ভারতের যুব ক্রিকেট দল। ওমানের মরুশহরে নাটকীয় এই জয়ের নায়ক...

কলকাতা হাই কোর্টের বিচারপতি থাকাকালীনই গ্রেফতার, ৭১ বছর বয়সে প্রয়াত সেই সিএস কারনান

কলকাতা হাই কোর্টের বিচারপতি থাকাকালীনই গ্রেফতার, ৭১ বছর বয়সে প্রয়াত সেই সিএস কারনান

November 14, 2026
0

ভারতের বিচারব্যবস্থার ইতিহাসে এক ব্যতিক্রমী ও বিতর্কিত চরিত্র ছিলেন তিনি। নিজে হাই কোর্টের বিচারপতি হয়েও আদালত অবমাননার দায়ে গ্রেফতার হতে...

কলকাতা পুরভোটে স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার

কলকাতা পুরভোটে স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার

November 14, 2026
0

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় ভোটের নির্ঘণ্ট প্রকাশের উপর হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার।...

Recommended

গাজায় হামাসের অতর্কিত হামলায় ইসরাইলের ৫ সেনা নিহত, আহত ১৫

গাজায় হামাসের অতর্কিত হামলায় ইসরাইলের ৫ সেনা নিহত, আহত ১৫

1 year ago
লালগোলায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির

লালগোলায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির

2 years ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.