জন্ম-মৃত্যুর নথিভুক্তিতে বড় পরিবর্তনের পথে কেন্দ্র, দেরি হলে লাগবে ম্যাজিস্ট্রেটের অনুমতি - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Tuesday, August 18, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

জন্ম-মৃত্যুর নথিভুক্তিতে বড় পরিবর্তনের পথে কেন্দ্র, দেরি হলে লাগবে ম্যাজিস্ট্রেটের অনুমতি

Umar Faruque টিডিএন বাংলা
August 5, 2026
| দেশ
ছবি : AI

ছবি : AI

জন্ম ও মৃত্যুর নথিভুক্তির দীর্ঘদিনের নিয়মে বড় পরিবর্তনের উদ্যোগ নিল কেন্দ্র সরকার। নির্ধারিত সময়ের অনেক পরে জন্ম বা মৃত্যুর তথ্য নিবন্ধনের ক্ষেত্রে প্রক্রিয়া আরও কঠোর করতে রেজিস্ট্রেশন অব বার্থস অ্যান্ড ডেথস (সংশোধনী) বিল, ২০২৬ মঙ্গলবার রাজ্যসভায় পেশ করা হয়েছে। এর আগে গত ৩১ জুলাই লোকসভায় বিলটি পাস হয়।

মঙ্গলবার রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সংশোধনী বিলটি উত্থাপন করেন। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, কোনও জন্ম বা মৃত্যুর ঘটনা ঘটার এক বছর পর কিন্তু দুই বছরের মধ্যে নিবন্ধনের আবেদন করা হলে, তথ্যের সত্যতা যাচাইয়ের পর শুধুমাত্র জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম), মহকুমা শাসক (এসডিএম) অথবা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুমোদিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তা নথিভুক্ত করা যাবে।

অন্যদিকে, দুই বছরের বেশি দেরিতে জন্ম বা মৃত্যু নিবন্ধনের আবেদন করা হলে নিয়ম আরও কঠোর হবে। সে ক্ষেত্রে প্রথম শ্রেণির বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়া কোনওভাবেই নিবন্ধন করা যাবে না। সংশ্লিষ্ট তথ্য ও নথিপত্র যাচাইয়ের পরই অনুমোদন মিলবে।

কেন্দ্রের দাবি, দেরিতে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অপব্যবহার রোধ, সরকারি নথির নির্ভুলতা নিশ্চিত করা এবং সময়মতো নিবন্ধনের প্রবণতা বাড়াতেই এই সংশোধনী আনা হয়েছে।

এদিকে, বিলটি উত্থাপনের দিনই বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভে রাজ্যসভা দু’দফা মুলতবি হয়। অযোধ্যার রামমন্দিরে অনুদান চুরির অভিযোগ এবং ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে সরকারের বক্তব্য দাবি করে সরব হয় বিরোধী সদস্যরা। সেই উত্তপ্ত আবহের মধ্যেই উচ্চকক্ষে সংশোধনী বিলটি পেশ করা হয়।

Tags: Top NewsBirth CertificateCentral GovernmentDeath Certificate
ShareTweet

Related Posts

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃত অন্তত ৬৯; ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

August 11, 2026
0

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া। সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ৭.৪ বলে...

কালীঘাট তৃণমূলে ফেরার ইঙ্গিত তিন বিধায়কের, মমতার নেতৃত্বেই আস্থা

কালীঘাট তৃণমূলে ফেরার ইঙ্গিত তিন বিধায়কের, মমতার নেতৃত্বেই আস্থা

August 11, 2026
0

পালাবদলের পর তৃণমূলে তৈরি হওয়া ভাঙনের আবহে এবার উল্টো স্রোতের ইঙ্গিত মিলল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে থাকা তিন বিধায়ক—বসিরহাট উত্তর কেন্দ্রের...

ছাত্রমিছিলে পুলিশি আক্রমণ নিয়ে সংসদে বিবৃতি দেবেন অমিত শাহ

ছাত্রমিছিলে পুলিশি আক্রমণ নিয়ে সংসদে বিবৃতি দেবেন অমিত শাহ

August 11, 2026
0

দিল্লিতে ছাত্রমিছিলে পুলিশের বলপ্রয়োগ নিয়ে অবশেষে সংসদে আলোচনায় রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার। সোমবার লোকসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর সংসদ...

Recommended

বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পথ ও অশান্তির দার্শনিক ও ব্যক্তিত্বগত উৎস

বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পথ ও অশান্তির দার্শনিক ও ব্যক্তিত্বগত উৎস

1 year ago
মুসলিম সমাজের এই অবস্থার জন্য আমরাই দায়ী, ভিতর থেকে পরিবর্তন না হলে হবে না: এম নুরুল ইসলাম

মুসলিম সমাজের এই অবস্থার জন্য আমরাই দায়ী, ভিতর থেকে পরিবর্তন না হলে হবে না: এম নুরুল ইসলাম

2 years ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.