দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে জেলবন্দি প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের লেখা ‘ফ্র্যাকচার্ড কমিউনিটিজ: আদিবাসী হিস্টোরিজ অ্যান্ড দ্য পলিটিকস অফ পাওয়ার’ বই নিয়ে সোমবারের নির্ধারিত আলোচনা ঘিরে শেষ মুহূর্তে বদলে গেল অনুষ্ঠানস্থল। জেএনইউ ছাত্র সংসদ জানিয়েছে, আলোচনা বাতিল হয়নি; শুধু আগে নির্ধারিত স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের অডিটোরিয়ামের বুকিং বাতিল করা হয়েছে। নতুন স্থান পরে জানানো হবে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ১০ আগস্টের অনুষ্ঠান সম্পর্কে আয়োজকদের কাছ থেকে প্রয়োজনীয় সব তথ্য না পাওয়ায় এসএসএস-১ অডিটোরিয়ামের বুকিং বাতিল করা হয়েছে। এসএসএসের ডিনই অনুষ্ঠানের অনুমতি দিয়েছিলেন এবং তিনিই বুকিং বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়।বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর আন্তর্জাতিক দিবস উপলক্ষে জেএনইউ ছাত্র সংসদ এই আলোচনা সভার আয়োজন করেছে। সোমবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত অনুষ্ঠানে উমর খালিদের বইয়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা হওয়ার কথা। আলোচনায় অধ্যাপক প্রভু মহাপাত্র, অধ্যাপক উমা চক্রবর্তী, সাংবাদিক শুদ্ধব্রত সেনগুপ্ত, সমাজকর্মী হর্ষ মন্দার-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে।উল্লেখ্য, জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ইউএপিএ মামলায় জেলে রয়েছেন।
২০০ বছর পর পরিবারে কন্যাসন্তান, মহারাষ্ট্রে ফুলে সাজানো রথে রাজকীয় বরণ
দুই শতাব্দীর অপেক্ষা। এক-দু’টি বছর নয়, টানা পাঁচ প্রজন্ম ধরে যে ঘরে কন্যাসন্তানের মুখ দেখার অপেক্ষা ছিল, অবশেষে সেই প্রতীক্ষার...





