স্কুলে ঋতুকালীন স্বাস্থ্য সুরক্ষায় ঐতিহাসিক রায়: বিনামূল্যে স্যানিটারি প্যাড ও পৃথক শৌচাগার বাধ্যতামূলক, নির্দেশ সুপ্রিম কোর্টের - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Friday, August 7, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

স্কুলে ঋতুকালীন স্বাস্থ্য সুরক্ষায় ঐতিহাসিক রায়: বিনামূল্যে স্যানিটারি প্যাড ও পৃথক শৌচাগার বাধ্যতামূলক, নির্দেশ সুপ্রিম কোর্টের

Umar Faruque টিডিএন বাংলা
January 30, 2026
| দেশ, শিক্ষা ও স্বাস্থ্য

দেশের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে ছাত্রীদের জন্য বিনামূল্যে পরিবেশবান্ধব স্যানিটারি ন্যাপকিন দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক শৌচাগার এবং বিশেষভাবে সক্ষমদের উপযোগী শৌচাগার নির্মাণও বাধ্যতামূলক করা হয়েছে। শুক্রবার এই ঐতিহাসিক রায় দেন বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি আর মাধবনের ডিভিশন বেঞ্চ।

আদালতের পর্যবেক্ষণ, ঋতুকালীন স্বাস্থ্য সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে বর্ণিত জীবনের অধিকার ও মর্যাদার অধিকারের অবিচ্ছেদ্য অংশ। তাই মেয়েদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্র এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির মৌলিক দায়িত্ব। সরকারি কিংবা বেসরকারি—কোনও স্কুলই এই নির্দেশ এড়াতে পারবে না।

রায়ে বলা হয়েছে, যদি কোনও স্কুলে স্যানিটারি ন্যাপকিন বা পৃথক শৌচাগারের ব্যবস্থা না থাকে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার দায় নিতে হবে। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, শৌচাগারগুলিতে পর্যাপ্ত জল, সাবান, প্রয়োজনীয় ওষুধ এবং পরিচ্ছন্নতার সরঞ্জাম রাখতে হবে। মেয়েদের জন্য অতিরিক্ত ইউনিফর্ম রাখার ব্যবস্থাও করতে হবে, যাতে জরুরি পরিস্থিতিতে তারা সমস্যায় না পড়ে।

২০২৪ সালের ১০ ডিসেম্বর জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সমাজকর্মী জয়া ঠাকুর। আবেদনে তিনি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য স্কুলে ‘ঋতুকালীন স্বাস্থ্যবিধি’ মেনে চলার দাবি জানান। সেই মামলার ভিত্তিতেই এই যুগান্তকারী নির্দেশ দিল শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের মতে, মেয়েদের জন্য উপযুক্ত স্বাস্থ্যপরিকাঠামো না থাকলে সংবিধানের ১৪ নম্বর ধারায় সমতার অধিকার, ২১ নম্বর ধারায় জীবন ও মর্যাদার অধিকার এবং ২১এ ধারায় বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার লঙ্ঘিত হয়। এই রায়ের মাধ্যমে স্কুলে মেয়েদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার পথে এক বড় পদক্ষেপ নেওয়া হল বলেই মনে করছেন শিক্ষা ও স্বাস্থ্য

Tags: Supreme CourtBathroomHealthcaresanitizeSchools
ShareTweet

Related Posts

সুপ্রিম কোর্টে ঝুলে ৯৬ হাজার মামলা, হাইকোর্টেও কেসের পাহাড়; বিচারের অপেক্ষায় কেটে যাচ্ছে বছরের পর বছর

সুপ্রিম কোর্টে ঝুলে ৯৬ হাজার মামলা, হাইকোর্টেও কেসের পাহাড়; বিচারের অপেক্ষায় কেটে যাচ্ছে বছরের পর বছর

August 4, 2026
0

দেশের বিচারব্যবস্থায় মামলার জট ক্রমেই উদ্বেগজনক আকার নিচ্ছে। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট, জেলা ও নিম্ন আদালত— সর্বত্রই বিচারাধীন...

ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও নির্দিষ্ট সরকারি সুবিধা পাওয়ার অধিকার থাকবে: রেশন ইস্যুতে হাইকোর্টে যাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও নির্দিষ্ট সরকারি সুবিধা পাওয়ার অধিকার থাকবে: রেশন ইস্যুতে হাইকোর্টে যাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

July 17, 2026
0

সুপ্রিম কোর্ট মৌখিকভাবে পর্যবেক্ষণ করেছে যে, পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়ার পর ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে,...

সুপ্রিমকোর্টে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি

সুপ্রিমকোর্টে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি

May 21, 2025
0

মঙ্গলবার সুপ্রিম কোর্টে দেশের অন্যতম বিতর্কিত ও গুরুত্বপূর্ণ ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর সাংবিধানিক বৈধতা নিয়ে শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি...

Recommended

নিট-ইউজি পুনঃপরীক্ষা, নিরাপত্তায় নজিরবিহীন কড়াকড়ি

নিট-ইউজি পুনঃপরীক্ষা, নিরাপত্তায় নজিরবিহীন কড়াকড়ি

2 months ago
ডাঃ শামসুদ্দিন আহমেদ: মানবতার নিরাময় ও সেবার প্রতীক

ডাঃ শামসুদ্দিন আহমেদ: মানবতার নিরাময় ও সেবার প্রতীক

2 years ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.