পহেলগাঁওয়ে মর্মান্তিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি জানালো জামাআতে ইসলামী হিন্দ - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Wednesday, June 17, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

পহেলগাঁওয়ে মর্মান্তিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি জানালো জামাআতে ইসলামী হিন্দ

টিডিএন বাংলা টিডিএন বাংলা
April 23, 2025
| দেশ

পহেলগাঁওয়ে মর্মান্তিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি জানালো জামাআতে ইসলামী হিন্দ। সংগঠনটি দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে মঙ্গলবার সংঘটিত নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রেস বিজ্ঞপ্তিতে জামাআতে ইসলামী হিন্দের কেন্দ্রীয় সভাপতি সাইয়েদ সাদাতুল্লাহ হুসাইনি বলেন, “আমরা পহেলগাঁওয়ে সংঘটিত এই ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। নিরপরাধ মানুষের নির্মম মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। নিহতদের প্রতি আমাদের হৃদয়স্পর্শী সমবেদনা এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি। এমন বর্বর কাজের কোনো ন্যায়সঙ্গত কারণ হতে পারে না। এটি সম্পূর্ণ অমানবিক এবং এর সর্বাত্মক ও স্পষ্ট নিন্দা হওয়া উচিত। যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

জামায়াতের সভাপতি আরও বলেন, “কোনো রাজনৈতিক, আদর্শগত বা অন্য কোনো কারণেই এ ধরনের বর্বর সহিংসতা ন্যায়সঙ্গত হতে পারে না। এটি একটি অমানবিক কাজ, যা নৈতিকতা ও নীতিশাস্ত্রের সব নিয়মকে লঙ্ঘন করে।”

বিবৃতিতে জামাআতে ইসলামী হিন্দের সভাপতি, রাজ্য ও কেন্দ্র সরকারকে আহ্বান জানান, তারা যেন নিরপেক্ষ, কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করে ভুক্তভোগীদের সুবিচার নিশ্চিত করে, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে এবং ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলোর যথাযথ সুরক্ষা নিশ্চিত করে। পাশাপাশি, তিনি নাগরিক সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান, যাতে উত্তেজনা বৃদ্ধি না পায় এবং নিরপরাধ কোনো গোষ্ঠী নিশানা না হয়।

Tags: Top NewsJIHPahalgam attack
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

পাহাড়ে ঘুরতে নয়, কাজ করতেই বারবার আসব’, কার্শিয়াং থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

পাহাড়ে ঘুরতে নয়, কাজ করতেই বারবার আসব’, কার্শিয়াং থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

June 16, 2026
0

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে পাহাড়বাসীর জন্য একাধিক উন্নয়নমূলক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কার্শিয়াংয়ের গোথালস গ্রাউন্ডে...

বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ‘গুরুবিরোধী’ ঘোষণা অকাল তখ্‌তের

বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ‘গুরুবিরোধী’ ঘোষণা অকাল তখ্‌তের

June 16, 2026
0

পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের মুখে পড়লেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান। শিখ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয়...

তৃণমূল ছেড়ে অন্য দলে ২০ সাংসদ

সই জাল মামলায় ফের সিআইডির মুখোমুখি অভিষেক

June 15, 2026
0

বিধানসভার সই জাল সংক্রান্ত মামলায় রবিবার ফের সিআইডির জেরার মুখোমুখি হলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

Recommended

সাক্ষাৎকার: কংগ্রেসের সভাপতি হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল বা প্রিয়াঙ্কা নন, বললেন প্রাক্তন মনমোহন উপদেষ্টা সঞ্জয়া বারু

সাক্ষাৎকার: কংগ্রেসের সভাপতি হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল বা প্রিয়াঙ্কা নন, বললেন প্রাক্তন মনমোহন উপদেষ্টা সঞ্জয়া বারু

4 months ago
টুকলি করতে দিতে হবে! উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষার দিন তল্লাশি চালানোয় পরীক্ষার্থীদের মারে মালদহে জখম ৬ শিক্ষক!

টুকলি করতে দিতে হবে! উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষার দিন তল্লাশি চালানোয় পরীক্ষার্থীদের মারে মালদহে জখম ৬ শিক্ষক!

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.