ওয়াকফ সম্পত্তি রক্ষায় উত্তাল উত্তর কাটিগড়া, ওয়াকফ আইনের বিরুদ্ধে পথে আসামের হাজার হাজার মানুষ - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Friday, April 10, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়াকফ সম্পত্তি রক্ষায় উত্তাল উত্তর কাটিগড়া, ওয়াকফ আইনের বিরুদ্ধে পথে আসামের হাজার হাজার মানুষ

টিডিএন বাংলা টিডিএন বাংলা
April 9, 2025
| দেশ

ওয়াকফ সম্পত্তির উপর কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত সংশোধনী আইনকে “কালো আইন” আখ্যা দিয়ে দেশব্যাপী প্রতিবাদের ঢেউ আরও জোরদার হচ্ছে। সেই আন্দোলনেরই প্রতিফলন দেখা গেল বুধবার আসামের কাছাড় জেলার উত্তর কাটিগড়ায়।

বিহাড়া, কলাছড়ি, সেউতি, কান্দি, সরিষাকুড়ি, বুরুঙ্গা ও ভাঙ্গারপার সহ বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ এদিন সকালে মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন। সকাল দশটা থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিল গ্রামাঞ্চলের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে কালাইন-শিলচর সড়ক ধরে মোহনপুর বাজারে গিয়ে শেষ হয়। মিছিলটি প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার পথ অতিক্রম করে।

আন্দোলনকারীরা “ওয়াকফ বিল মানছি না, মানব না”,

“মসজিদ-কবরস্থান-মাদ্রাসা-ঈদগাহ রক্ষায় আমরা প্রস্তুত”, “ইনকিলাব জিন্দাবাদ”, “হিন্দুস্তান জিন্দাবাদ” ইত্যাদি শ্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে তোলেন। তিরঙ্গা হাতে নিয়ে তাঁরা শান্তিপূর্ণভাবে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন ও কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দেন – ওয়াকফ সম্পত্তি রক্ষায় তাঁরা জীবন বাজি রাখতেও প্রস্তুত।

প্রতিবাদকারীরা জানান, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ মতো আগামী দিনে আন্দোলন আরও জোরদার হবে। শুক্রবার প্রতিটি মসজিদে কালো ব্যাজ পরে প্রতিবাদ জানানো হবে এবং ধর্মীয় স্থানে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।

মিছিল শেষে কাটিগড়া সার্কেল অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও প্রদান করা হয়। আন্দোলনকারীরা স্পষ্ট বার্তা দেন, যতক্ষণ না ওয়াকফ আইন বাতিল করা হচ্ছে, ততক্ষণ গণতান্ত্রিক পদ্ধতিতে তাঁদের আন্দোলন চলবে।

কাটিগড়া সার্কেল অফিসার ডঃ রবার্ট ট্রলার জানান, সকাল থেকে অর্ধদিবসব্যাপী এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Tags: Top NewsprotestWakafWaqfWaqf Act
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

ইন্তেকাল করলেন মালদার জনপ্রিয় প্রবীণ রাজনীতিবিদ আবু হাসেম খাঁন চৌধুরী, শোকস্তব্ধ রাজনৈতিক মহল

ইন্তেকাল করলেন মালদার জনপ্রিয় প্রবীণ রাজনীতিবিদ আবু হাসেম খাঁন চৌধুরী, শোকস্তব্ধ রাজনৈতিক মহল

April 9, 2026
0

দক্ষিণ মালদার প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী বুধবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ...

ভোটার তালিকা থেকে নাম বাদ! অবশেষে চালু হল ট্রাইব্যুনালে আবেদন পোর্টাল

ভোটার তালিকা থেকে নাম বাদ! অবশেষে চালু হল ট্রাইব্যুনালে আবেদন পোর্টাল

March 29, 2026
0

শনিবার রাত থেকেই চালু হয়ে গেল SIR সংক্রান্ত ট্রাইব্যুনালে আবেদন করার অনলাইন পোর্টাল। ফলে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাদ...

দুই মাসের জ্বালানি মজুত, উদ্বেগের কারণ নেই: জানাল কেন্দ্র

দুই মাসের জ্বালানি মজুত, উদ্বেগের কারণ নেই: জানাল কেন্দ্র

March 26, 2026
0

দেশে জ্বালানি ঘাটতি নিয়ে উদ্বেগের মাঝেই আশ্বাস দিল কেন্দ্রীয় সরকার। এক বিবৃতিতে কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রক জানিয়েছে, দেশে অন্তত দু’মাসের প্রয়োজনীয়...

Recommended

‘তাই প্রতি বছর রমজানের যত দিন ফুরিয়ে আসতে থাকে, একটা বিরহ বেদনা চেপে বসে’

‘তাই প্রতি বছর রমজানের যত দিন ফুরিয়ে আসতে থাকে, একটা বিরহ বেদনা চেপে বসে’

1 year ago

কর্নেল হেদায়েত আলী: কোচবিহার রাজ্যের বীর সেনাপতি

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.