কলকাতা পুরভোটে স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Saturday, November 14, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

কলকাতা পুরভোটে স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার

টিডিএন বাংলা টিডিএন বাংলা
November 14, 2026
| দেশ

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় ভোটের নির্ঘণ্ট প্রকাশের উপর হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। আগামী সপ্তাহে শীর্ষ আদালতে মামলাটির শুনানি হতে পারে। অন্যদিকে, কলকাতার পর এবার হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেও কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে।

গত ৬ নভেম্বর কলকাতা পুরসভার ভোট ঘোষণা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার নির্দেশ দেয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, সিঙ্গল বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের নির্ঘণ্ট প্রকাশ করা যাবে না। চলতি মাসের শেষ সপ্তাহে সিঙ্গল বেঞ্চে মূল মামলার শুনানি হওয়ার কথা। তার আগেই ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য।

উল্লেখ্য, কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। গত ১১ সেপ্টেম্বর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেন সিপিএম নেত্রী দীপু দাস। তাঁর অভিযোগ, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে জনসংখ্যার পরিবর্তে ভোটার তালিকাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি, পুনর্বিন্যাসের প্রক্রিয়া আইন মেনে হয়নি এবং ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ করার বৈধ ক্ষমতা পুর কমিশনারের নেই বলেও দাবি করেন মামলাকারী।

প্রথমে সিঙ্গল বেঞ্চ ভোট ঘোষণা স্থগিত রাখতে রাজি হয়নি। এরপর গত ৪ নভেম্বর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন দীপু দাস। তাঁর দায়ের করা মামলাতেই ৬ নভেম্বর ভোটের নির্ঘণ্ট প্রকাশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। এবার সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাল রাজ্য সরকার।

Tags: Top NewsKolkata Municipal Elections
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

আবাস যোজনার দ্বিতীয় কিস্তিতে আরও ৭ লক্ষ উপভোক্তাকে টাকা, ভুয়োদের কড়া সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

আবাস যোজনার দ্বিতীয় কিস্তিতে আরও ৭ লক্ষ উপভোক্তাকে টাকা, ভুয়োদের কড়া সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

November 13, 2026
0

পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পেলেন আরও ৭ লক্ষ উপভোক্তা। রাজ্য সরকারের তরফে তাঁদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬০ হাজার...

‘একের বিরুদ্ধে এক বিতর্কে বসলে প্রধানমন্ত্রী থাকবেন না মোদি’, চ্যালেঞ্জ রাহুল গান্ধীর

November 13, 2026
0

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জ জানালেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুধু বিতর্কের আহ্বানই...

‘জরুরি অবস্থা যে ভুল ছিল, তা বুঝতে পেরেছিলেন ইন্দিরা’, মন্তব্য সোনিয়া গান্ধীর

আত্মজীবনীর পর এবার সোনিয়া গান্ধীকে নিয়ে বায়োপিক! সিনেমা তৈরির উদ্যোগ কংগ্রেসের

November 13, 2026
0

প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’। বই প্রকাশের পর থেকেই তাঁকে ঘিরে রাজনৈতিক মহলে...

Recommended

imran hasan

বেগম রোকেয়ার জীবন থেকে ছাত্রীদের অনুপ্রেরণা নিতে হবে: আহমদ হাসান ইমরান

2 years ago
ফ্রান্সে মুসলিম ফুটবলারদের রোজায় নিষেধাজ্ঞা, সমালোচনার ঝড়

ফ্রান্সে মুসলিম ফুটবলারদের রোজায় নিষেধাজ্ঞা, সমালোচনার ঝড়

2 years ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.