মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের কেন্দ্র–বিরোধী সংঘাত, রিজিজুকে পাল্টা জবাব রাহুলের - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Sunday, August 9, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের কেন্দ্র–বিরোধী সংঘাত, রিজিজুকে পাল্টা জবাব রাহুলের

Umar Faruque টিডিএন বাংলা
August 9, 2026
| দেশ

মহিলা সংরক্ষণ আইন কার্যকর করা নিয়ে ফের প্রকাশ্যে কেন্দ্রীয় সরকার ও বিরোধীদের সংঘাত। ২০২৩ সালে সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হওয়া মহিলা সংরক্ষণ আইন এখনও কার্যকর না হওয়া নিয়ে কেন্দ্রকে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে মহিলা সংরক্ষণকে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের সঙ্গে যুক্ত করার বিরোধিতাও করেছেন তিনি।শনিবার সকালে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীর ২০২৩ সালের একটি পুরোনো ভিডিয়ো পোস্ট করেন। ওই ভিডিয়োয় নারী স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং মহিলাদের নিজেদের পছন্দ অনুযায়ী কাজ করার অধিকারের পক্ষে বক্তব্য রাখতে দেখা যায় রাহুলকে।ভিডিয়োটি পোস্ট করে রিজিজু বলেন, এটি কংগ্রেসের তরফে একটি ইতিবাচক বার্তা। তাঁর আশা, মহিলা সংরক্ষণ আইন কার্যকর করার ক্ষেত্রেও কংগ্রেস সরকারকে নিঃশর্ত সমর্থন করবে।রিজিজুর বক্তব্যের পাল্টা জবাব দেন রাহুল গান্ধী। তিনি দাবি করেন, মহিলা সংরক্ষণ বিল ২০২৩ ইতিমধ্যেই কংগ্রেসের পূর্ণ সমর্থনে সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। তাঁর প্রশ্ন, তিন বছর কেটে যাওয়ার পরও সেই আইন কার্যকর হয়নি কেন?রাহুল আরও প্রশ্ন তোলেন, মহিলা সংরক্ষণকে এখন কেন ডিলিমিটেশনের সঙ্গে যুক্ত করা হচ্ছে? তাঁর দাবি, ২০২৩ সালের আইনটি কোনও শর্ত ছাড়াই দ্রুত কার্যকর করা উচিত।প্রসঙ্গত, ২০২৩ সালে ১০৬তম সংবিধান সংশোধনী—‘নারীশক্তি বন্দন অধিনিয়ম’—সংসদে পাশ হয়। এই আইনে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তবে আইন পাশ হলেও তা অবিলম্বে কার্যকর হয়নি। আসন পুনর্বিন্যাস ও জনগণনা-সংক্রান্ত সাংবিধানিক প্রক্রিয়ার পরই এই সংরক্ষণ কার্যকর করার কথা রয়েছে।এই বিষয়টিই এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। কেন্দ্রের যুক্তি, সাংবিধানিক বিধান অনুযায়ী আসন পুনর্বিন্যাসের প্রক্রিয়ার পরেই মহিলা সংরক্ষণ কার্যকর করা সম্ভব। বিরোধীদের বক্তব্য, মহিলা সংরক্ষণকে ডিলিমিটেশনের সঙ্গে যুক্ত করার কোনও প্রয়োজন নেই। বর্তমান ৫৪৩টি লোকসভা আসনের ভিত্তিতেই ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা সম্ভব।ফলে মহিলা সংরক্ষণ আইন দ্রুত কার্যকর করা এবং তাকে ডিলিমিটেশনের সঙ্গে যুক্ত না করার দাবিতে বিরোধীরা সরব। অন্যদিকে, কেন্দ্রের অবস্থান নিয়েও রাজনৈতিক চাপানউতোর অব্যাহত রয়েছে।

Tags: Top NewsKiran RijjujiRahul GandhiWomen's Reservation Bill
ShareTweet

Related Posts

৬৮ বছর বয়সে প্রয়াত লিওনেল মেসির বাবা জর্জ

৬৮ বছর বয়সে প্রয়াত লিওনেল মেসির বাবা জর্জ

August 9, 2026
0

৬৮ বছর বয়সে প্রয়াত হলেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির বাবা জর্জ মেসি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। আর্জেন্টিনার রোসারিওর...

ডিলিমিটেশন বিরোধী বিল পাশের সিদ্ধান্ত তামিলনাড়ু বিধানসভায়, বিজয়ের সর্বদল বৈঠক বয়কট ডিএমকে-এআইএডিএমকের

ডিলিমিটেশন বিরোধী বিল পাশের সিদ্ধান্ত তামিলনাড়ু বিধানসভায়, বিজয়ের সর্বদল বৈঠক বয়কট ডিএমকে-এআইএডিএমকের

August 9, 2026
0

তামিলনাড়ু বিধানসভায় ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাসের বিরোধিতা করে একটি বিল পাশ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সরকার। শনিবার মুখ্যমন্ত্রী বিজয়ের ডাকা...

‘দেশে চাকরি নেই, শিক্ষার শংসাপত্রেরও মূল্য নেই’, কেন্দ্রকে নিশানা রাহুল গান্ধীর

‘দেশে চাকরি নেই, শিক্ষার শংসাপত্রেরও মূল্য নেই’, কেন্দ্রকে নিশানা রাহুল গান্ধীর

August 9, 2026
0

দেশের কর্মসংস্থান ও শিক্ষাব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর দাবি, দেশে কর্মসংস্থানের সুযোগ কমে...

Recommended

সংখ্যালঘু মানুষের সমস্যা পৃথিবীর প্রতিটি দেশে

সংখ্যালঘু মানুষের সমস্যা পৃথিবীর প্রতিটি দেশে

2 years ago

মক্কার এক মায়া ছেড়ে যাচ্ছি আরেক মায়া- মদিনায়

12 months ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.