এমবাপ্পের একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Saturday, October 24, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

এমবাপ্পের একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

Umar Faruque টিডিএন বাংলা
July 5, 2026
| খেলা

উত্তেজনা, কঠিন ট্যাকল, ধাক্কাধাক্কি আর স্নায়ুচাপের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় তুলে নিল ফ্রান্স। শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। জয়সূচক একমাত্র গোলটি করেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বলের দখল ছিল ফ্রান্সের কাছে। তবে পাঁচ ডিফেন্ডারের রক্ষণভাগ গড়ে প্যারাগুয়ে ফরাসিদের আক্রমণ বারবার ঠেকিয়ে দেয়। এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসের একের পর এক প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রথমার্ধে দুই দলই লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি।
বিরতির পর আক্রমণের গতি বাড়ায় ফ্রান্স। ৫২ মিনিটে এমবাপ্পে গোলের সুযোগ পেলেও শেষ মুহূর্তে দুর্দান্ত ট্যাকলে দলকে রক্ষা করেন হুয়ান কাসেরেস। এরপরও একাধিকবার গোলের খুব কাছে পৌঁছায় ফরাসিরা, কিন্তু প্যারাগুয়ের গোলরক্ষক অরলান্দো গিল দৃঢ়তায় সব চেষ্টা ব্যর্থ করে দেন।
ম্যাচের ৬৫ মিনিট পর্যন্ত গোলশূন্য সমতা বজায় থাকলেও এরপর বদলি খেলোয়াড় দেজিরে দুয়েকে বক্সের মধ্যে ফেলে দেন দিয়েগো গোমেজ। প্রথমে খেলা চালিয়ে দিলেও পরে ভিডিও সহকারী রেফারির পরামর্শে সিদ্ধান্ত বদলে পেনাল্টি দেন রেফারি।
৭০ মিনিটে স্পটকিক থেকে নিখুঁত শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। এবারের বিশ্বকাপে এটি তাঁর সপ্তম গোল এবং বিশ্বকাপ ক্যারিয়ারের ১৯তম গোল। একই সঙ্গে টানা তিনটি বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে গোল করার কীর্তিও গড়লেন তিনি।

গোল হজমের পর প্যারাগুয়ে আক্রমণে ওঠার চেষ্টা করলেও ফরাসি রক্ষণে তেমন চাপ তৈরি করতে পারেনি। উল্টো যোগ করা সময়ে এমবাপ্পে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও দুর্দান্ত দুটি সেভ করে দলকে বড় ব্যবধানে হার থেকে বাঁচান গোলরক্ষক গিল।

ম্যাচজুড়ে একাধিকবার দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কঠিন ট্যাকল ও পাল্টা ট্যাকলের কারণে কয়েক দফা ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। তবে সব বাধা পেরিয়ে এমবাপ্পের একমাত্র গোলেই জয় নিশ্চিত করে ফ্রান্স।
এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফরাসিরা। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে মরক্কো।

Tags: Top NewsFifa World CupFranceTDN Bangla
ShareTweet

Related Posts

একই উঠোনে মসজিদ-মন্দির, ৮৩ বছর ধরে সম্প্রীতির অনন্য নজির বাংলাদেশের লালমনিরহাটে

একই উঠোনে মসজিদ-মন্দির, ৮৩ বছর ধরে সম্প্রীতির অনন্য নজির বাংলাদেশের লালমনিরহাটে

October 21, 2026
0

একই আঙিনায় পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে মসজিদ ও মন্দির। দুই উপাসনালয়ের দূরত্ব মাত্র ছয় ফুট। একদিকে মন্দিরে পূজার ঘণ্টা, শঙ্খধ্বনি ও...

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন

October 6, 2026
0

২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন বেলজিয়াম বংশদ্ভুত মার্কিন পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন। মঙ্গলবার সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস...

সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান রক্ষায় দেশের সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিপিআইএম সম্পাদকের

সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান রক্ষায় দেশের সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিপিআইএম সম্পাদকের

September 26, 2026
0

সংবিধান এবং নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে রক্ষার প্রশ্নে দেশের সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাল সিপিআই(এম)। তবে তৃণমূল...

Recommended

অজান্তেই বিষ ঢালছে কালাচ

2 years ago
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে এখনও সবচেয়ে বেশি কবর মুসলমান স্বাধীনতা সংগ্রামীদের

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে এখনও সবচেয়ে বেশি কবর মুসলমান স্বাধীনতা সংগ্রামীদের

2 years ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.