আল্লাহর নিকট ধর্ণা ছাড়া মুক্তি নেই, বৃষ্টির জন্য নামাজ নদিয়ার পন্ডিতপুরে - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Thursday, September 24, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

আল্লাহর নিকট ধর্ণা ছাড়া মুক্তি নেই, বৃষ্টির জন্য নামাজ নদিয়ার পন্ডিতপুরে

Umar Faruque টিডিএন বাংলা
April 27, 2024
| রাজ্য

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, ২৭ এপ্রিল ২০২৪:

বৃষ্টির অভাবে পুড়ছে মাঠের ফসল। তীব্র গরমে হাসফাঁস করছে জনজীবন। চৈত্র পেরিয়ে বৈশাখ এলো, কিন্তু বৃষ্টির দেখা নেই। তাই শুক্রবার সকালে বৃষ্টির জন্য নামাজ হল নদিয়ার থানারপাড়া থানার পন্ডিতপুর সামসেরিয়া হাই মাদ্রাসার মাঠে। আশপাশের এলাকা থেকে কয়েক হাজার মানুষ নামাযে অংশ নেন। নামাজ শেষে হয় দুহাত উপরে তুলে বিশেষ প্রার্থনা। বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ্র দরবারে ধর্ণা দিয়ে নিজেদের পাপ কাজের জন্য ক্ষমা চান সাধারণ মানুষ। বৃষ্টির জন্য বিশেষ এই নমাজের আহ্বান করেছিলেন পন্ডিতপুর জুম্মা মসজিদের ইমাম আব্দুর রাজ্জাক সেখ ও জামাআতে ইসলামী হিন্দের স্থানীয় দায়িত্বশীল আব্দুল মোমিন। নামাজ পড়ান জমিয়তে আহলে হাদীসের জেলা সভাপতি ও একটি মসজিদের ইমাম মাওলানা আব্দুস শুকুর তাইমি। তিনি জানান, অন্তর থেকে নিজেদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। তিনি চাইলে বৃষ্টি দেন। সমাজে পাপ বেড়ে গেছে, অন্যায় অবিচার চলছে,তাই এই অনাবৃষ্টি। ইতিহাসে এমন দেখা গেছে, সত্যিই যদি পবিত্র মনে আল্লাহকে ডাকা যায় তাহলে তিনি সেই ডাকে সাড়া দেন, বৃষ্টি দেন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, আমাদের সমাজে বেপর্দা, বেনামাযী, গীবত, হক ফাঁকি দেওয়া, মিথ্যা কথা, সুদ, ঘুষ, চুরি, মাস্তানি, পরকীয়া, জেনা, লুট, অশ্লীলতা, মদ, নেশা- সবকিছু চলছে। ফলে আল্লাহ্ নারাজ হয়ে আছেন। কয়েক বছর থেকে পর্যাপ্ত বৃষ্টি নেই। অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হচ্ছে, প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে। বাড়ছে গরম। খামখেয়ালী আবহাওয়া। এই কঠিন অবস্থায় আমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। এই অনাবৃষ্টির হাত থেকে একমাত্র আল্লাহ্ আমাদের রক্ষা করতে পারেন। এর জন্য ইসতিসকার নামাজ পড়ার প্রয়োজন। বৃষ্টির পানি চেয়ে দুআ করা প্রয়োজন। নিজেদের পাপের জন্য ক্ষমা চাওয়া প্রয়োজন।
এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসসুন্নাহ একাডেমির শিক্ষক মাওলানা সাইফুদ্দিন, লক্ষীপুর দারুল উলূম মাদ্রাসার প্রধান কর্তা মাওলানা আব্দুল বশির প্রমুখ।
জানা গেছে, পরপর তিনদিন চলবে বিশেষ এই ইসতিসকার নমাজ। প্রতিদিন আল্লাহর কাছে বৃষ্টির জন্য কান্না করবেন সাধারণ মানুষ।

ShareTweet

Related Posts

৪৮ ঘণ্টায় জ্ঞানেশ কুমারের ইস্তফা, না হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

৪৮ ঘণ্টায় জ্ঞানেশ কুমারের ইস্তফা, না হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

September 24, 2026
0

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।...

ভোটারকে এসআইআর নোটিশ: ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ নিয়ে কমিশনকে ব্যাখ্যার নির্দেশ সুপ্রিম কোর্টের

ভোটারকে এসআইআর নোটিশ: ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ নিয়ে কমিশনকে ব্যাখ্যার নির্দেশ সুপ্রিম কোর্টের

September 23, 2026
0

দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরকে ঘিরে ফের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। ‘নো ম্যাপিং’ এবং ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র মতো...

উত্তম কুমারের জন্মশতবর্ষে বছরভর উদ্‌যাপন, টালিগঞ্জে ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তম কুমারের জন্মশতবর্ষে বছরভর উদ্‌যাপন, টালিগঞ্জে ঘোষণা মুখ্যমন্ত্রীর

September 3, 2026
0

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে বছরভর নানা কর্মসূচি নেওয়ার ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার টালিগঞ্জে উত্তম কুমারের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

মনিপুরে অসম রাইফেলসের ক্যাম্পে আগুন উত্তেজিত জনতার!

2 years ago
রমজান মাসে উপবাস: ইসলামিক দৃষ্টিভঙ্গি ও আধুনিক বিজ্ঞানের বিশ্লেষণ

রোযার নামে জোরজবরদস্তি: ইসলাম- ন্যায়বিচার ও বাস্তবতা

2 years ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.