ট্রেনে মাফিকুল ইসলামকে নিগ্রহ করার নিন্দা জানালো জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Thursday, March 5, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

ট্রেনে মাফিকুল ইসলামকে নিগ্রহ করার নিন্দা জানালো জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ

টিডিএন বাংলা টিডিএন বাংলা
March 8, 2025
| রাজ্য

এক প্রেস বিজ্ঞপ্তিতে জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ জানিয়েছে, ‘নবদ্বীপধাম-বালুরঘাট এক্সপ্রেসের কামরায় মালদাগামী ট্রেনে অত্যন্ত নিন্দনীয় ও ধিক্কারজনক ঘটনা ঘটে। এক তরুণী ধুলিয়ানের তোফাপুরের অধিবাসী মাফিকুল ইসলামকে নিগৃহীত করে। তাকে চড়-থাপ্পড় মারতে থাকে। কুৎসিত ভাষা প্রয়োগ করে। মাফিকুল ইসলাম একজন প্রবীন ও সজ্জন ব্যক্তি। ভাল মানুষ হিসাবে তার এলাকায় পরিচিতি আছে।’

সংগঠনটির মিডিয়া সেক্রেটারি মুস্তাফিজুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে,’তরুণীটি যে ভাবে মাফিকুল ইসলামের প্রতি চড়াও হয়ে তাকে নিগৃহীত করেছে তাতে প্রকারান্তরে বাংলার নারীশক্তিকেই লজ্জা দেওয়া হয়েছে। এই বাংলায় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে যারা রাজনৈতিক ফায়দা অর্জন করতে চাইছে, তাদের জানা উচিৎ বাংলার শান্তিকামী মানুষ কখনই তা মেনে নেবে না।
মনে রাখতে হবে, অন্যান্য রাজ্যের মত এ রাজ্যেও রেলে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরীর যে প্লট ও প্রয়াস চলছে তার পিছনে সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তির গভীর ষড়যন্ত্র রয়েছে বলে প্রতীয়মান হয়।’

প্রেস বিজ্ঞপ্তিতে জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি ডাঃ মসিহুর রহমান অন্যায়ভাবে মাফিকুল ইসলামকে নিগৃহীত করার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, যে তরুণীটি এই অপকর্মে যুক্ত তাকে আইনের আওতায় আনতে হবে।’

জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ বিবৃতিতে বলেছে,’অন্যা্য়কারীকে ছাড় দেওয়া মানেই বিপর্যয়কে বাড়তে দেওয়া। রেল প্রশাসনকে সব যাত্রীদের নিরাপত্তা দেওয়ার তিনি দাবী জানান। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক ঘৃণা বিদ্বেষ ও উত্তেজনা সৃষ্টির জন্য যারাই চেষ্টা করুক না কেন রাজ্য সরকারকে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে কে কোন সম্প্রদায়ের তার বাছবিচার কারা আদৌ সমীচিন নয়। সংখ্যালঘু মানুষেরা যেন হয়রানির শিকার না হন তার জন্য রাজ্য সরকারকে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবী জামআতের রাজ্য সভাপতি করেন।”

ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন- জানাল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন- জানাল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

March 1, 2026
0

আমেরিকা ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটি। রবিবার সকালে...

রোজা ও পবিত্র রমজান মাসের পাঁচটি মূল শিক্ষা

রোজা ও পবিত্র রমজান মাসের পাঁচটি মূল শিক্ষা

February 25, 2026
0

তাকওয়া বা আল্লাহ-সচেতনতা অর্জন: রোজার প্রধান লক্ষ্য হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আন্তরিক ভয় লালন এর মাধ্যমে নিজেকে সব...

পবিত্র রমজানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে এক গুচ্ছ দাবি জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী

পবিত্র রমজানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে এক গুচ্ছ দাবি জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী

February 17, 2026
0

তিনি যা লিখেছেন: রেশন সামগ্রীর বিশেষ বরাদ্দ বাজারদর নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠন ইফতার ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বিশুদ্ধ...

Recommended

আরএসএস’র পরিকল্পনায় মন্দির রাজনীতিতে মমতা, বললেন সুজন চক্রবর্তী

আরএসএস’র পরিকল্পনায় মন্দির রাজনীতিতে মমতা, বললেন সুজন চক্রবর্তী

10 months ago
ঈদের আগে মানবিক উদ্যোগ, বন্ধুমহলের চক্ষু পরীক্ষা ও যাকাত বিতরণ

ঈদের আগে মানবিক উদ্যোগ, বন্ধুমহলের চক্ষু পরীক্ষা ও যাকাত বিতরণ

12 months ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.