দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সিন্ডিকেট-কাটমানি রুখতে চালু চার টোল-ফ্রি হেল্পলাইন - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Wednesday, July 29, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সিন্ডিকেট-কাটমানি রুখতে চালু চার টোল-ফ্রি হেল্পলাইন

Umar Faruque টিডিএন বাংলা
July 29, 2026
| রাজ্য

রাজ্যে দুর্নীতি ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিল সরকার। সিন্ডিকেট, কাটমানি, অবৈধ টোল আদায়, বেআইনি মদের ঠেক-সহ যে কোনও ধরনের দুর্নীতি বা অপরাধের অভিযোগ জানাতে সাধারণ মানুষের জন্য চারটি টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে এই পরিষেবার উদ্বোধন করে তিনি দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বার্তা পুনর্ব্যক্ত করেন।

মুখ্যমন্ত্রী জানান, নবান্নে একটি আধুনিক কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে। সেখান থেকেই টোল-ফ্রি নম্বরে আসা সমস্ত অভিযোগ গ্রহণ, যাচাই এবং প্রয়োজনীয় পদক্ষেপের প্রক্রিয়া পরিচালিত হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সাধারণ মানুষ এই নম্বরগুলিতে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।

অভিযোগ জানানোর হেল্প লাইন নম্বরগুলো হল –

কাটমানি সংক্রান্ত: 155334
সিন্ডিকেট সংক্রান্ত: 155335
অনৈতিক রোড ট্যাক্স বা টোল: 155337
অবৈধ চোলাই মদের ব্যাপারে: 155339

তবে এই পরিষেবার অপব্যবহার না করারও কড়া সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ব্যক্তিগত শত্রুতা বা প্রতিহিংসার বশে কেউ যদি মিথ্যা অভিযোগ করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্যের মুখ্যসচিব মনোজ অগ্রবাল জানান, হেল্পলাইনে আসা প্রতিটি ফোন রেকর্ড করা হবে এবং ভবিষ্যতে প্রয়োজনে সেই রেকর্ড পুনরুদ্ধারের ব্যবস্থাও থাকবে। অভিযোগগুলিকে প্রাথমিকভাবে শ্রেণিবিন্যাস করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সাহায্য নেওয়া হবে। এরপর সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকরা প্রতিটি অভিযোগ বিস্তারিতভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। নির্দিষ্ট সময় অন্তর অভিযোগের সংখ্যা, তদন্তের অগ্রগতি এবং গৃহীত পদক্ষেপের রিপোর্ট সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে বলেও জানান তিনি।
এদিন পুলিশ প্রশাসনের পরিকাঠামোগত উন্নয়ন এবং কর্মীদের কল্যাণের বিষয়েও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্য পুলিশের জন্য একটি কল্যাণ পরিষদ গঠন করা হবে। পাশাপাশি বর্তমানে থাকা প্রায় ৪৭ হাজার শূন্যপদ পূরণের পাশাপাশি ধাপে ধাপে এক লক্ষ পুলিশ কর্মী নিয়োগের লক্ষ্যও সরকারের রয়েছে।
শুভেন্দু অধিকারী বলেন, বর্তমানে রাজ্যে প্রতি এক লক্ষ জনসংখ্যায় পুলিশের সংখ্যা প্রায় ১০৬। ভবিষ্যতে তা উত্তরপ্রদেশের মতো ২০০-তে উন্নীত করাই সরকারের লক্ষ্য।
পুলিশকর্মীদের শারীরিক সক্ষমতা বাড়াতে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চায় অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি। এছাড়া কেন্দ্রের সহযোগিতায় রাজ্যের ৫৫২টি থানার মধ্যে অন্তত ২৫০টি থানার পরিকাঠামো আধুনিকীকরণের পরিকল্পনার কথাও ঘোষণা করেন।

Tags: Top NewsCorruptionSuvendu Adhikaritoll free number
ShareTweet

Related Posts

রাজ্যের খারিজি মাদ্রাসা তদন্তে রিপোর্ট পেশ হল নবান্নে, খুব দ্রুত চূড়ান্ত রিপোর্ট জমা পড়বে মুখ্যমন্ত্রীর দপ্তরে

রাজ্যের খারিজি মাদ্রাসা তদন্তে রিপোর্ট পেশ হল নবান্নে, খুব দ্রুত চূড়ান্ত রিপোর্ট জমা পড়বে মুখ্যমন্ত্রীর দপ্তরে

July 29, 2026
0

রিপোর্টে বলা হয়েছে,১) খারিজি মাদ্রাসা চলছে ধর্মীয় শিক্ষা দিতেই। ২) খারিজি মাদ্রাসাগুলির পরিচালনা করার জন্য কোথা থেকে টাকা আসছে, তা...

বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

July 20, 2026
0

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে স্পেন। শিরোপার পাশাপাশি টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ব্যক্তিগত...

বিশ্বকাপ জয়ের পর ছোট ভাইকে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, সামাজিক মাধ্যমে ভাইরাল মুহূর্ত

বিশ্বকাপ জয়ের পর ছোট ভাইকে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, সামাজিক মাধ্যমে ভাইরাল মুহূর্ত

July 20, 2026
0

বিশ্বকাপ জয়ের আনন্দে যখন উল্লাসে মেতেছে স্পেন, তখন মাঠের এক আবেগঘন মুহূর্ত কেড়ে নিয়েছে সমর্থকদের মন। শিরোপা উদযাপনের সময় পরিবারের...

Recommended

৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে এবার কেন্দ্রের প্রশংসায় ওমর আবদুল্লাহ

৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে এবার কেন্দ্রের প্রশংসায় ওমর আবদুল্লাহ

1 year ago
এ বছর কোন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হচ্ছে

এ বছর কোন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হচ্ছে

6 months ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.