বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মালদার মোথাবাড়ির তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিনা ইয়াসমিন। ইংরেজবাজারের রথ বাড়িতে প্রতিবাদ সভা থেকে বিজেপিকে আক্রমণ করে রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী এবং মোথাবাড়ি তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন বলেন, আগুন নিয়ে খেলবেন না,আগুন নিয়ে খেলতে গেলে নিজেই সেই আগুনে পুড়ে যাবেন। বাংলার মানুষ শান্ত তাই আপনারা যেখানে যাচ্ছেন যা খুশি বলছেন। কিন্তু মানুষ যদি ক্ষেপে যায়, আপনাদেরকে কিন্তু ছাড়বে না। পাবলিক শান্ত আছে তাই আপনারা মোথাবাড়ি সামশেরগঞ্জ বেলডাঙায় যেতে পারলেন। কিন্তু পাবলিক যদি ক্ষেপে যায় একটা পা ফেলতে পারবেন না।
বিজেপির বিভিন্ন কার্যকলাপের সমালোচনা করে সাবিনা বলেন, ভাবতে অবাক লাগে, চলতে ভয় পায়। আগে কোন ঘটনা ঘটলে সেই ঘটনাকে আমরা জানার চেষ্টা করতাম। কিন্তু এখন কোন ঘটনা ঘটলেই সাম্প্রদায়িক বিষয় জড়িয়ে দেওয়া হচ্ছে। হিন্দু মুসলিম করা হচ্ছে।
পাহাড়ে ঘুরতে নয়, কাজ করতেই বারবার আসব’, কার্শিয়াং থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে পাহাড়বাসীর জন্য একাধিক উন্নয়নমূলক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কার্শিয়াংয়ের গোথালস গ্রাউন্ডে...





