দুর্গাপুজোর প্রিভিউ শো ও এন্ট্রি পাস বিক্রিকে কেন্দ্র করে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা চন্দননগরের প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল সেন। বুধবার বিধাননগরের সিজিও কমপ্লেক্সে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয় বলে খবর। এই মামলায় ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন আগেই খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। ফলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলে জল্পনা চলছিল। বুধবার সকালে তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে বলেন, “ওঁর বিরুদ্ধে তদন্ত অনেকদিন ধরেই চলেছে। তদন্তকারী সংস্থা ইডি ও কলকাতা পুলিশ তদন্ত করছে। তথ্যপ্রমাণের ভিত্তিতে তারা আইনগত কাজ করেছে। মমতার প্রত্যক্ষ মদতে এসব করেছেন। একা তো খাননি। মমতার সঙ্গে একই গাড়িতে ঘুরতেন। গান গাইতেন।”





