বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে ভোটারদের মনোভাব নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে এক সাম্প্রতিক জনমত জরিপে। বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি)–এর সমীক্ষা অনুযায়ী, দেশের প্রায় ৭০ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে আগ্রহী। একই সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়েছেন ১৯ শতাংশ ভোটার।
সোমবার ঢাকার ফার্মগেটের কেআইবি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফল প্রকাশ করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। তিনি জানান, দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সরাসরি ২০ হাজার ৪৯৫ জন ভোটারের মতামত নেওয়া হয়েছে। জরিপটি গত ২০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত পরিচালিত হয়।
সমীক্ষায় আরও দেখা যায়, ৭৭ শতাংশ উত্তরদাতা মনে করছেন, আগামী নির্বাচনে বিএনপিই সরকার গঠন করবে। জামায়াতে ইসলামীর সরকার গঠনের সম্ভাবনা দেখছেন ১৭ শতাংশ মানুষ। বিজয়ী দল হিসেবে বিএনপিকে এগিয়ে রাখছেন ৭৪ শতাংশ ভোটার, আর জামায়াতকে সম্ভাব্য বিজয়ী মনে করছেন ১৮ শতাংশ।
এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনের নিরঙ্কুশ জয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’ নিরঙ্কুশ জয়...





