স্বামীকে ঘরের বাইরে রেখে ‘দীক্ষা’ দেওয়ার নামে মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার 'গুরুদেব' উজ্জ্বল দাস - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Saturday, March 14, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

স্বামীকে ঘরের বাইরে রেখে ‘দীক্ষা’ দেওয়ার নামে মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ‘গুরুদেব’ উজ্জ্বল দাস

Umar Faruque টিডিএন বাংলা
November 25, 2024
| রাজ্য
ছবি প্রতীকী।

'Gurudev' Ujjal Das arrested for allegedly raping woman in the name of 'initiation' by keeping her husband outside the house

টিডিএন বাংলা:

স্বামীকে ঘরের বাইরে রেখে ‘দীক্ষা’ দেওয়ার নামে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠলো বীরভূমে। গত বুধবার সন্ধ্যার ওই ঘটনায় গ্রেফতার ৪৮ বছরের ‘গুরুদেব’ উজ্জ্বল দাস।
বীরভূমের দুবরাজপুর থানার যশপুর পঞ্চায়েতের একটি গ্রামেই নিজের বাড়িতে ‘দীক্ষা’দানের আহ্বান জানানো হয়েছিল অভিযুক্ত উজ্জ্বল দাসের পক্ষ থেকে।
জানা গেছে, নিগৃহিতা মহিলা তাঁর স্বামীকে নিয়ে ওই ‘গুরুদেবের’ কাছে দীক্ষা নিতে যান। প্রথমে স্বামীকে দীক্ষা দেওয়ার পর স্ত্রীকে বাইরে অপেক্ষা করতে বলেন অভিযুক্ত। এরপরই মহিলাকে দীক্ষাদানের সময় নানাভাবে ভুল বুঝিয়ে শারিরীক সন্মানহানি করেন উজ্জ্বল দাস বলেই অভিযোগ। ওই সময় ঘর বন্ধ ছিল। আর ঘরের বাইরে দাঁড়িয়ে ছিলেন নির্যাতিতার স্বামী।

বাড়ি ফিরে এসে মহিলা তার স্বামীকে সব ঘটনা খুলে বলেন। এরপরই মহিলা ও তাঁর স্বামী বৃহস্পতিবার দুপুরে এসে দুবরাজপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ধর্ষণের অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ।
অভিযুক্ত উজ্জ্বল দাস পুলিশের গাড়িতে বসে নিজের দোষের কথা স্বীকার করে বলেন, ‘‘হ্যাঁ, আমি ধর্ষণ করেছি।’’ এরপর তিনি বলেন, ‘‘আগে স্বামীকে দীক্ষা দিয়েছি। সে অন্য ঘরে চলে যাওয়ার পর ধর্ষণ করেছি।’’

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘অভিযোগ পাওয়ার সাথে সাথেই অভিযুক্তের বাড়িতে হানা দেওয়া হয়। কিন্তু সেখানে তাকে পাওয়া যায় নি। এরপর বিভিন্ন সূত্রে খবরাখবর লাগিয়ে একঘন্টার মধ্যেই অভিযুক্ত গ্রেপ্তার করা হয়েছে।’’
পুলিশ আধিকারিক বলেন, ‘‘আজ (শনিবার) অভিযুক্তকে দুবরাজপুর আদালতে হাজির করানো হচ্ছে। ধর্ষণ করার কথা উনি স্বীকার করে নিয়েছেন।”
অপরদিকে ধৃত উজ্জ্বল দাসকে আদালতে তোলা হয়। আদালতে সরকারি আইনজীবি রাজেন্দ্র প্রসাদ দে জানিয়েছেন, ‘‘দীক্ষা দানের নাম করে এক মহিলাকে ধর্ষণের অভিযোগের ভীত্তিতে ধৃতের পাঁচদিনের পুলিশ হেপাজত চাওয়া হয়েছিল পুলিশের তরফে। বিচারক চারদিনের হেপাজত মঞ্জুর করেছেন।’’ নিগৃহিতা মহিলার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। সেই মহিলার জবানবন্দী নেবে আদালত বলে জানা গেছে।

Tags: BirbhumGurudev Ujjal DasRape Case
ShareTweet

Related Posts

No Content Available

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

আমার প্রথম রোজার দিন: স্মৃতির পাতায় অবিস্মরণীয় এক অভিজ্ঞতা

আমার প্রথম রোজার দিন: স্মৃতির পাতায় অবিস্মরণীয় এক অভিজ্ঞতা

1 year ago

হাজার পড়ুয়ার জন্য মাত্র চারজন শিক্ষক, ঘন্টা বাজান প্রধান শিক্ষক নিজেই

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.