জটিলতা কেটেছে, রেড রোডেই হচ্ছে ঈদ-উল-আযহার নামাজ, স্বস্তিতে মুসলিম সমাজ - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Friday, March 20, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

জটিলতা কেটেছে, রেড রোডেই হচ্ছে ঈদ-উল-আযহার নামাজ, স্বস্তিতে মুসলিম সমাজ

টিডিএন বাংলা টিডিএন বাংলা
June 1, 2025
| রাজ্য

অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন রাজ্যের মুসলিম সমাজ। প্রতিবারের মতো এবারও কলকাতার রেড রোডে ঈদ-উল-আযহার নামাজের আয়োজনের অনুমতি মিলেছে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন কলকাতা খিলাফত কমিটির কর্মকর্তারা। তাঁরা জানান, ভারতীয় সেনার সঙ্গে আলোচনার পর এবং রাজ্য সরকারের সক্রিয় হস্তক্ষেপে সমস্যা মিটে গেছে। পূর্বের মতোই এ বছরও রেড রোডেই ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বহু বছর ধরেই কলকাতার রেড রোডে ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহার নামাজের বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। শহরের এক অন্যতম বড় ধর্মীয় ঐতিহ্যবাহী জমায়েত হিসেবে এই নামাজে অংশ নেন লক্ষ লক্ষ মানুষ। তবে চলতি বছর হঠাৎ করেই ভারতীয় সেনার তরফ থেকে রেড রোডে নামাজ পড়ার অনুমতি প্রত্যাখ্যানের খবর ছড়িয়ে পড়ে। এই খবর শোনার পর উদ্বেগ দেখা যায় মুসলিম সমাজের মধ্যে। অনেকেই ভেবেছিলেন, হয়তো এতবছরের ঐতিহ্যবাহী ঈদের আয়োজন এবার বিঘ্নিত হবে।

কিন্তু খিলাফত কমিটির তৎপরতায় দ্রুত সমস্যা সমাধানের পথ খুলে যায়। কমিটির তরফে জানানো হয়েছে, সেনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে খিলাফত কমিটি। যৌথ আলোচনার পর সেনাবাহিনী তাদের পূর্ববর্তী অবস্থান থেকে সরে এসে রেড রোডে নামাজের আয়োজনের ছাড়পত্র দেয়। ফলে, এবারও লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ ঈদের দিন সকালবেলা শহরের হৃদয়ে মিলিত হয়ে ঈদের নামাজ আদায় করতে পারবেন।

রবিবারের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতা খিলাফত কমিটির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান, সাধারণ সম্পাদক নাসির আহমেদ, সদস্য মুহাম্মদ খলিল, ইরফান আলী তাজ, ইসহাক মল্লিক, মোমতাজ খান সহ অন্যান্য সদস্যরা। তাঁরা সবাই একবাক্যে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান।
অনেকে বলে থাকেন, সারা রাজ্য তথা শহরের মুসলিম সমাজের কাছে কলকাতার রেড রোডে ঈদের নামাজ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এক গর্বের ঐতিহ্য ও মিলনমেলার প্রতীক। সেই ঐতিহ্য অক্ষুণ্ণ থাকায় ধর্মপ্রাণ মানুষজনের মধ্যে স্বস্তি ও আনন্দ ছড়িয়ে পড়েছে।

Tags: Muslim communityEid ul azhaEid-ul-Azha prayers are being held on Red RoadKhilafat cometteRed RoadTDN BanglaTop News
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন- জানাল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন- জানাল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

March 1, 2026
0

আমেরিকা ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটি। রবিবার সকালে...

রোজা ও পবিত্র রমজান মাসের পাঁচটি মূল শিক্ষা

রোজা ও পবিত্র রমজান মাসের পাঁচটি মূল শিক্ষা

February 25, 2026
0

তাকওয়া বা আল্লাহ-সচেতনতা অর্জন: রোজার প্রধান লক্ষ্য হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আন্তরিক ভয় লালন এর মাধ্যমে নিজেকে সব...

পবিত্র রমজানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে এক গুচ্ছ দাবি জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী

পবিত্র রমজানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে এক গুচ্ছ দাবি জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী

February 17, 2026
0

তিনি যা লিখেছেন: রেশন সামগ্রীর বিশেষ বরাদ্দ বাজারদর নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠন ইফতার ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বিশুদ্ধ...

Recommended

অন ডিউটি রিলস, ইউনিফর্ম পরে উদ্দাম নাচ, সাসপেন্ড মহিলা পুলিশ সাব-ইন্সপেক্টর

অন ডিউটি রিলস, ইউনিফর্ম পরে উদ্দাম নাচ, সাসপেন্ড মহিলা পুলিশ সাব-ইন্সপেক্টর

1 year ago
বাংলায় তসলিমা নাসরিনের কোনো জায়গা নেই, জানাল জমিয়তে উলামায়ে হিন্দ

বাংলায় তসলিমা নাসরিনের কোনো জায়গা নেই, জানাল জমিয়তে উলামায়ে হিন্দ

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.