আমরা হিন্দুদের ভোটে জিতে বিধায়ক হয়েছি: শুভেন্দু অধিকারী - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Wednesday, February 11, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

আমরা হিন্দুদের ভোটে জিতে বিধায়ক হয়েছি: শুভেন্দু অধিকারী

টিডিএন বাংলা টিডিএন বাংলা
February 17, 2025
| রাজ্য

টিডিএন বাংলা ডেস্ক : আবার সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ কয়েকজন বিজেপি বিধায়ক। ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করেন।

অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় বলেন, “বিরোধী দলনেতা-সহ (বিধানসভার) আরও কয়েক জন সদস্য আজ যে আচরণ করেছেন, যে ভাবে সরকারি কাগজগুলি ছিঁড়ে আমার চেয়ারের দিকে ছুড়ে ফেলেছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এই মর্মে আজ একটি প্রস্তাব আনেন নির্মল ঘোষ। তাঁর বক্তব্য, ওই আচরণের জন্য আগামী ৩০ দিন বা অধিবেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক।”
সাসপেন্ড হওয়ার পর সুর চড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা হিন্দুদের ভোটে জিতে বিধায়ক হয়েছি। সেই হিন্দুদের হয়ে সোচ্চার হওয়ায় সাসপেন্ড হয়ে আমরা গর্বিত। এই সরকার মোল্লাদের সরকার। এই সরকার মুসলমানদের সরকার। এই সরকার হিন্দু বিরোধী সরকার।’
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক বিধায়কের বিধানসভা থেকে সাসপেনশনের পর এবার আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চলেছে বিজেপি। রাজ্য বিধানসভার সামনে দাঁড়িয়ে সেকথা স্পষ্ট করে দিলেন শুভেন্দু।
তিনি জানান, এর পর থেকে সাসপেনশনের মেয়াদ পর্যন্ত যতদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী হাজির থাকবেন ততদিন বিধানসভার গেটে বিক্ষোভ দেখাবেন বিজেপি বিধায়করা। এমনকী সাসপেনশন চলাকালীন বিধানসভার ভাতা নেবেন না বলেও ঘোষণা করেন শুভেন্দু।

Tags: Top NewsSuvendu Adhikari
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

এ বছর কোন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হচ্ছে

এ বছর কোন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হচ্ছে

February 9, 2026
0

মুমিন মুসলমানদের দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান। আগামী ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতের আকাশে রমজানের চাঁদ দেখা যেতে...

সাক্ষাৎকার: কংগ্রেসের সভাপতি হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল বা প্রিয়াঙ্কা নন, বললেন প্রাক্তন মনমোহন উপদেষ্টা সঞ্জয়া বারু

সাক্ষাৎকার: কংগ্রেসের সভাপতি হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল বা প্রিয়াঙ্কা নন, বললেন প্রাক্তন মনমোহন উপদেষ্টা সঞ্জয়া বারু

February 8, 2026
0

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মিডিয়া উপদেষ্টা হিসেবে কাজ করা সঞ্জয়া বারু কংগ্রেসে ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ নিয়ে বরাবরই সমালোচনামুখর, বিশেষ করে...

বাংলায় ৬৫ আসনে বিশেষ নজর কংগ্রেসের, ভোটের প্রচারে আসতে পারেন রাহুল–প্রিয়াঙ্কা–খাড়গে

বাংলায় ৬৫ আসনে বিশেষ নজর কংগ্রেসের, ভোটের প্রচারে আসতে পারেন রাহুল–প্রিয়াঙ্কা–খাড়গে

February 8, 2026
0

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একাই লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়ার পর এ বার রাজ্যে সর্বশক্তি প্রয়োগের পথে হাঁটছে কংগ্রেস। দলীয় সূত্রের খবর,...

Recommended

Pahelgam attack

পর্যটনকেন্দ্র প্রায় ফাঁকা, আহতদের ঘোড়ায় করে নামিয়েছেন স্থানীয়রা

10 months ago
যুক্তরাষ্ট্রের ইরান হামলায় ‘গভীর উদ্বেগ’ জাতিসংঘ মহাসচিবের, সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের ইরান হামলায় ‘গভীর উদ্বেগ’ জাতিসংঘ মহাসচিবের, সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা

8 months ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.