স্বাস্থ্য - শিক্ষায় সচেতনতা বাড়ানোয় জোর, মদ মুক্ত সমাজ গড়ার ডাক ইমাম মুয়াজ্জিনদের - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Saturday, March 28, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

স্বাস্থ্য – শিক্ষায় সচেতনতা বাড়ানোয় জোর, মদ মুক্ত সমাজ গড়ার ডাক ইমাম মুয়াজ্জিনদের

মোকতার হোসেন মন্ডল মোকতার হোসেন মন্ডল
November 23, 2024
| Uncategorized

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, ২০ ডিসেম্বর ২০২৩

নেশা মুক্ত সমাজ গড়ার ডাক দিল ইমাম মুয়াজ্জিনদের একটি সংগঠন। বুধবার মুর্শিদাবাদের লালবাগ নেতাজি আবাস সভাকক্ষে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় শিক্ষা, স্বাস্থ, সমস্ত রকম নেশা দ্রব্য বর্জন, বাল্য বিবাহ রোধ ও সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা সভা।
অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দীন বিশ্বাস মদ সহ সমস্ত নেশা থেকে সমাজকে বাঁচানোর আহ্বান জানান। নেশামুক্ত সমাজ গড়তে ইমামদের এগিয়ে আসার আবেদন জনিয়ে তিনি বলেন, ইসলামে সব ধরনের অপব্যয় অবশ্যই বর্জনীয়। মাদকাসক্তি মারাত্মক অপব্যয়। একজন মাদকাসক্ত ব্যক্তির জন্য দৈনিক প্রচুর টাকার প্রয়োজন হয়। মাদক গ্রহণ ও সেবনে অনেক ধনসম্পদ অপব্যয় ও অপচয় হয়। এই অপব্যয় পরিবার ও সমাজের জন্য অপরিসীম দুর্ভোগ নিয়ে আসে। প্রিয়নবী (সা.) ইরশাদ করেছেন, প্রত্যেক নেশাদ্রব্যই মদ, আর যাবতীয় মদই হারাম।’

সংগঠনের মুহাকুমা সভাপতি মাওলানা সাজারুল ইসলাম বলেন, সামাজকে সচেতন করতে ইমাম সাহেবদের সৎ সাহস নিয়ে কাজ করতে হবে। ইমাম সাহেবরাই পারে আদর্শ সমাজ গঠন করতে।
ফিলিস্তিন প্রসঙ্গেও আলোচনা হয়। বক্তারা বলেন, যুদ্ধ নয় শান্তি চাই ফিলিস্তিনিদের মুক্তি চাই। এদিন আলোচনা শেষে সকল ইমাম মুয়াজ্জিনদের হাতে একটি করে শীতবস্ত্র ও ব্যাগ তুলে দেওয়া হয়।
অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন সভাপতি মাওলানা সামসুজ্জোহা, মুফতি মিজানুর রহমান, হাফেজ সাইফুদ্দিন, কাউন্সিলর ফাহিম মির্জা, পুরোহিত প্রদীপ চক্রবর্তী, মেহেদী আলম, লুতফুর রহমান, জাহাঙ্গীর আলম, মাওলানা মানারুল, মুফতি শাহাদাত হোসেন প্রমুখ।

ShareTweet
মোকতার হোসেন মন্ডল

মোকতার হোসেন মন্ডল

মোকতার হোসেন মন্ডল একজন বিশিষ্ট সাংবাদিক। টিডিএন বাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক। এছাড়া তিনি কবিতা, গল্প, নিবন্ধ লেখেন।

Related Posts

দুই মাসের জ্বালানি মজুত, উদ্বেগের কারণ নেই: জানাল কেন্দ্র

দুই মাসের জ্বালানি মজুত, উদ্বেগের কারণ নেই: জানাল কেন্দ্র

March 26, 2026
0

দেশে জ্বালানি ঘাটতি নিয়ে উদ্বেগের মাঝেই আশ্বাস দিল কেন্দ্রীয় সরকার। এক বিবৃতিতে কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রক জানিয়েছে, দেশে অন্তত দু’মাসের প্রয়োজনীয়...

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন- জানাল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন- জানাল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

March 1, 2026
0

আমেরিকা ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটি। রবিবার সকালে...

রোজা ও পবিত্র রমজান মাসের পাঁচটি মূল শিক্ষা

রোজা ও পবিত্র রমজান মাসের পাঁচটি মূল শিক্ষা

February 25, 2026
0

তাকওয়া বা আল্লাহ-সচেতনতা অর্জন: রোজার প্রধান লক্ষ্য হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আন্তরিক ভয় লালন এর মাধ্যমে নিজেকে সব...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

ক্ষমতায় থাকতে নৃশংস পদক্ষেপ নিয়েছিল শেখ হাসিনা সরকার, বলছে জাতিসংঘের প্রতিবেদন

ক্ষমতায় থাকতে নৃশংস পদক্ষেপ নিয়েছিল শেখ হাসিনা সরকার, বলছে জাতিসংঘের প্রতিবেদন

1 year ago

মোদী বন্ধু, তাই তাঁর দেশে ১৮২ কোটি টাকা গেছে, ট্রাম্প উবাচ

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.