প্রধানমন্ত্রীর মন্দির উদ্বোধনে আঘাত সংবিধানের ভিত্তিতে, রাজ্যসভায় মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Wednesday, June 17, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

প্রধানমন্ত্রীর মন্দির উদ্বোধনে আঘাত সংবিধানের ভিত্তিতে, রাজ্যসভায় মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের

মোকতার হোসেন মন্ডল মোকতার হোসেন মন্ডল
December 17, 2024
| দেশ

কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খার্গে সোমবার সংসদের উচ্চ কক্ষে দাঁড়িয়ে বলেছিলেন, আরএসএস ভারতের সংবিধান মানেনি, জাতীয় পতাকা মানেনি। তারা মনুস্মৃতি চালু করতে চেয়েছিল।
অন্যদিকে রাজ্যসভায় ‘ভারতীয় সংবিধানের ৭৫ বছরের গৌরবোজ্জ্বল যাত্রা’ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে সিপিআই(এম) সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, প্রধানমন্ত্রী নিজে কোনও ধর্মীয় উপাসনাস্থলের, কোনও মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনে গেলে সংবিধানের একেবারে মর্মস্থলে আঘাত করা হয়।
তিনি বলেন, ‘‘সংবিধান গ্রহণ করেছিলেন দেশের মানুষ। তাঁদের জন্যই সংবিধান। যাঁদের অনেকেই এই তীব্র শীতে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হন।’’
বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘আদিবাসী নেতা জয়পাল সিং বলেছিলেন লক্ষ লক্ষ মানুষের কথা শোনা হয় না। আমি সেই অংশের মানুষ যাদের বাইরের থেকে এসে পাঠিয়ে দেওয়া হয়েছিল জঙ্গলের গভীরে। আমরা সবচেয়ে গণতান্ত্রিক। কেবল গণতন্ত্রের আশ্বাস যথেষ্ট নয়, সাংবিধানিক অধিকারের নিশ্চয়তা জরুরি।’’
তিনি আরো বলেন, ‘‘সংবিধান প্রয়োগের একাধিক পর্ব রয়েছে। ১৯৭০ পর্যন্ত আমরা দেখেছি ব্যক্তিগত সম্পত্তি জাতীয় সম্পত্তিতে রূপান্তর হতে। এই জাতীয়করণ দেশের অর্থনীতিকে সবল করেছিল। সংবিধানের গুতুত্বপূর্ণ ভিত্তি হলো অর্থনৈতিক গণতন্ত্র। এই ধরনের পদক্ষেপের সেই অভিমুখ ছিল।’’
তাঁর মন্তব্য, ‘‘এরপর ১৯৭৫ সালে কালো অধ্যায় দেখেছি। জরুরি অবস্থা জারি করা হয়েছিল, সাংবিধানিক গণতন্ত্রের পক্ষে তা ক্ষতিকর ছিল। শেষ পর্যন্ত সেই প্রধানমন্ত্রীকে জনতার কাছে ক্ষমা চাইতে হয়েছিল।’’
বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘২০১৪-তে দেখেছিলাম সংবিধানের থেকে বিচ্যুতির প্রবণতা শুরু হয়েছে। আজ নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সংবিধানকে ধ্বংসের দিকে এগনো হচ্ছে। যখন আমরা দেখি প্রধানমন্ত্রী কোনও মন্দির উদ্বোধন করতে যাচ্ছেন, তখন সংবিধানের মর্মবস্তুতে সরাসরি আঘাত করা হয়। চলছে সাংবিধানিক নীতিসমূহের ওপর আক্রমণ। সংবিধানের শপথ নিয়ে কোনও প্রধানমন্ত্রী কোনও মন্দিরের ভিত্তি স্থাপন করতে পারেন না। তিনি জনতার টাকায় একাজ করতে পারেন না।’’

Tags: Top NewsBikash Ranjan BhattacharyaIndian ConstitutionTDN Bangla
ShareTweet
মোকতার হোসেন মন্ডল

মোকতার হোসেন মন্ডল

মোকতার হোসেন মন্ডল একজন বিশিষ্ট সাংবাদিক। টিডিএন বাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক। এছাড়া তিনি কবিতা, গল্প, নিবন্ধ লেখেন।

Related Posts

হ্যাটট্রিকে বিশ্বকাপ অভিযান শুরু মেসির, আলজেরিয়াকে হারিয়ে স্বপ্নের সূচনা আর্জেন্টিনার

হ্যাটট্রিকে বিশ্বকাপ অভিযান শুরু মেসির, আলজেরিয়াকে হারিয়ে স্বপ্নের সূচনা আর্জেন্টিনার

June 17, 2026
0

বিশ্বচ্যাম্পিয়নের মতোই শুরু। আর সেই শুরুতে ফের একবার ফুটবল বিশ্বকে মুগ্ধ করলেন অধিনায়ক লিওনেল মেসি। কানসাস সিটিতে তাঁর দুর্দান্ত হ্যাটট্রিকের...

পাহাড়ে ঘুরতে নয়, কাজ করতেই বারবার আসব’, কার্শিয়াং থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

পাহাড়ে ঘুরতে নয়, কাজ করতেই বারবার আসব’, কার্শিয়াং থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

June 16, 2026
0

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে পাহাড়বাসীর জন্য একাধিক উন্নয়নমূলক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কার্শিয়াংয়ের গোথালস গ্রাউন্ডে...

বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ‘গুরুবিরোধী’ ঘোষণা অকাল তখ্‌তের

বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ‘গুরুবিরোধী’ ঘোষণা অকাল তখ্‌তের

June 16, 2026
0

পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের মুখে পড়লেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান। শিখ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয়...

Recommended

কম্পনে ঘুম ভাঙল রাজধানীর মানুষের

1 year ago
নেতাজি সুভাষচন্দ্র বোস ও মহাত্মা গান্ধীর মধ্যে সম্পর্ক ও রাজনৈতিক মতবিরোধ: একটি বিশ্লেষণ

নেতাজি সুভাষচন্দ্র বোস ও মহাত্মা গান্ধীর মধ্যে সম্পর্ক ও রাজনৈতিক মতবিরোধ: একটি বিশ্লেষণ

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.