স্তন খামচে ধরা ও পাজামার ফিতে খুলে ফেলা ধর্ষণ নয়,এলাহাবাদ হাই কোর্টের রায়ে দেশজুড়ে তীব্র বিতর্ক - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Saturday, March 28, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

স্তন খামচে ধরা ও পাজামার ফিতে খুলে ফেলা ধর্ষণ নয়,এলাহাবাদ হাই কোর্টের রায়ে দেশজুড়ে তীব্র বিতর্ক

টিডিএন বাংলা টিডিএন বাংলা
March 21, 2025
| Uncategorized
এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্রা

এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্রা

স্তন খামচে ধরা এবং পাজামার ফিতে খুলে ফেলা ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা নয়, বরং এটি শারীরিক নিগ্রহ—এমন রায় দিয়েছেন এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্রা। এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন খোদ কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। তিনি বলেন, “এটি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত, যা সমাজে ভুল বার্তা দেবে।”

উত্তরপ্রদেশের কাশগঞ্জে ২০২১ সালে ১১ বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। অভিযোগ, তারা মেয়েটিকে ফুঁসলে রাস্তায় নিয়ে যায় এবং কালভার্টের কাছে জোর করে টেনে নিয়ে গিয়ে তার স্তন খামচে ধরে ও পাজামার দড়ি খুলে ফেলে। নাবালিকার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

কাশগঞ্জের নিম্ন আদালত ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও পকসো আইনে মামলা করে। কিন্তু এলাহাবাদ হাই কোর্ট সেই মামলা খারিজ করে দেয় এবং বিচারপতি মিশ্রার বেঞ্চ ৩৫৪-বি ধারায় অপরাধমূলক বলপ্রয়োগ ও ৯/১০ পকসো ধারায় শারীরিক নিগ্রহের মামলা চালানোর নির্দেশ দেয়।

এই রায়কে কেন্দ্র করে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে বিচারপতির সমালোচনা করা হচ্ছে।

তৃণমূল সাংসদ জুন মালিয়া বলেছেন,

“এটা গোটা দেশের মহিলাদের অসম্মান। এর বিরুদ্ধে পদক্ষেপ হওয়া উচিত।”

অন্যদিকে আম আদমি পার্টির সাংসদ স্বাতী মালিওয়াল মন্তব্য করেছেন,

“এ ধরনের মন্তব্য কোনও বিচারপতি করতে পারেন, ভাবতেই অবাক লাগছে।”

আবার কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন,

“এটি একেবারে ভুল রায়। সুপ্রিম কোর্টের উচিত সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।”

এই বিতর্কিত রায়ের ফলে নারী সুরক্ষা আইন ও বিচার ব্যবস্থার গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এখন দেখার বিষয়, সুপ্রিম কোর্ট এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করে কি না।

ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

দুই মাসের জ্বালানি মজুত, উদ্বেগের কারণ নেই: জানাল কেন্দ্র

দুই মাসের জ্বালানি মজুত, উদ্বেগের কারণ নেই: জানাল কেন্দ্র

March 26, 2026
0

দেশে জ্বালানি ঘাটতি নিয়ে উদ্বেগের মাঝেই আশ্বাস দিল কেন্দ্রীয় সরকার। এক বিবৃতিতে কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রক জানিয়েছে, দেশে অন্তত দু’মাসের প্রয়োজনীয়...

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন- জানাল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন- জানাল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

March 1, 2026
0

আমেরিকা ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটি। রবিবার সকালে...

রোজা ও পবিত্র রমজান মাসের পাঁচটি মূল শিক্ষা

রোজা ও পবিত্র রমজান মাসের পাঁচটি মূল শিক্ষা

February 25, 2026
0

তাকওয়া বা আল্লাহ-সচেতনতা অর্জন: রোজার প্রধান লক্ষ্য হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আন্তরিক ভয় লালন এর মাধ্যমে নিজেকে সব...

Recommended

কাশ্মীরে যুদ্ধ পরিস্থিতির মাঝে নিখোঁজ মালদার শ্রমিক, পরিবারে শোকের ছায়া

কাশ্মীরে যুদ্ধ পরিস্থিতির মাঝে নিখোঁজ মালদার শ্রমিক, পরিবারে শোকের ছায়া

10 months ago
আন্তর্জাতিক যোগ দিবসে রানাঘাট লায়ন্স ক্লাবের বিশেষ যোগ অনুশীলন শিবিরে উজ্জ্বল অংশগ্রহণ

আন্তর্জাতিক যোগ দিবসে রানাঘাট লায়ন্স ক্লাবের বিশেষ যোগ অনুশীলন শিবিরে উজ্জ্বল অংশগ্রহণ

9 months ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.