‘প্রতিশোধ নয়, চাই ন্যায়বিচার’, কেরলে ওয়েলফেয়ার পার্টির সভায় সরব বিলকিস বানো - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Sunday, November 22, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

‘প্রতিশোধ নয়, চাই ন্যায়বিচার’, কেরলে ওয়েলফেয়ার পার্টির সভায় সরব বিলকিস বানো

টিডিএন বাংলা টিডিএন বাংলা
November 22, 2026
| Uncategorized

‘যারা আমার জীবন অন্ধকার করেছে, তারাই এখন গোটা দেশকে অন্ধকারে ডোবানোর চেষ্টা করছে’—২০০২ সালের গণধর্ষণ ও হত্যাকাণ্ডের স্মৃতি এবং বিচারপ্রক্রিয়া নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করলেন বিলকিস বানো।

বিলকিস বানো গণধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডিতদের জামিন সংক্রান্ত আইনি সিদ্ধান্ত নিয়ে ফের সরব হলেন নির্যাতিতা বিলকিস বানো। তাঁর অভিযোগ, তাঁকে না জানিয়েই এই মামলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অপরাধীদের বিরুদ্ধে প্রতিশোধ নয়, তিনি চান স্বাভাবিক ও যথাযথ বিচার।

শনিবার কেরলের (বর্তমান নাম কেরালাম) কোচির টাউন হলে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার কেরল রাজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলকিস। সেখানেই নিজের অভিজ্ঞতা ও বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যারা তাঁর জীবন অন্ধকারে ঢেকে দিয়েছিল, সেই অপশক্তিই এখন গোটা দেশকে অন্ধকারে ডোবানোর চেষ্টা করছে।

বিলকিস বানো গণধর্ষণ মামলায় দুই দোষীর সাজা স্থগিত করে তাঁদের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছেন বিলকিস বানো। তাঁর অভিযোগ, সাজা স্থগিত ও জামিনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর বক্তব্য শোনা হয়নি। এমনকী, আদালতের তরফে তাঁকে এ বিষয়ে কিছু জানানোও হয়নি। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেই তিনি দুই দোষীর জামিনের খবর জানতে পেরেছেন বলে দাবি করেছেন বিলকিস।
যদিও বিলকিসের এই অভিযোগ খারিজ করেছেন জামিন পাওয়া দুই দোষীর আইনজীবী।
দুই দণ্ডিতের পক্ষে অ্যাডভোকেট-অন-রেকর্ড (এওআর) জানিয়েছেন, এই আইনি প্রক্রিয়ায় তথ্য গোপন করা বা বিলকিস বানোকে অন্ধকারে রাখার কোনও প্রশ্নই ওঠে না।
আইনজীবীর বক্তব্য, ১৮ বছরেরও বেশি সময় কারাবাসে থাকার বিষয়টি বিবেচনায় নিয়েই এই আবেদন করা হয়েছিল। সুপ্রিম কোর্টে প্রায় ১০ বার মামলাটি তালিকাভুক্ত হওয়ার পরেই সাজা স্থগিত ও জামিনের নির্দেশ দেওয়া হয়েছে।
তাঁর আরও দাবি, এই মামলায় বিলকিস বানো বা অভিযোগকারিণীর পক্ষ থেকে কোনও ‘ক্যাভিয়েট’ দাখিল করা হয়নি। এমনকী, বম্বে হাই কোর্টে সংশ্লিষ্ট মামলার ‘কজ় টাইটেল’-এও বিলকিস বানো কোনও পক্ষ হিসেবে ছিলেন না। সেই কারণেই আইনি প্রক্রিয়ায় তাঁকে পৃথকভাবে যুক্ত করার প্রয়োজন হয়নি বলে জানিয়েছেন আইনজীবী।

তবে বিলকিসের আশঙ্কা, গুজরাতে তাঁর ও তাঁর পরিবারের উপর যে নিষ্ঠুরতা ও অত্যাচার চালানো হয়েছিল, দেশের বিভিন্ন প্রান্তে এখন তারই পুনরাবৃত্তি ঘটছে। তাঁর দাবি, অপরাধীরা এখনও তাঁদের খুঁজে বেড়াচ্ছে। ন্যায়বিচারের আশায় তাঁকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি।

তবে এই কঠিন সময়েও কেরলের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও যত্ন তাঁকে আশাবাদী করেছে বলে জানান বিলকিস। তিনি বলেন, জীবনে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনাগুলিকে তিনি দুঃস্বপ্ন হিসেবে ভুলে যেতে চান। তাঁর কথায়, ‘আমি প্রতিশোধ চাই না, চাই স্বাভাবিক ন্যায়বিচার।’

উল্লেখ্য, ২০০২ সালে গুজরাতে সাম্প্রদায়িক হিংসার সময় বিলকিস বানোকে গণধর্ষণ এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় একাধিক ব্যক্তি দোষী সাব্যস্ত হন। তাঁদের মধ্যে কয়েকজনের জামিন সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি বিতর্ক চলছে।

ওয়েলফেয়ার পার্টি কেরালামের সভাপতি রাজ্জাক পালেরি এবং উইমেন জাস্টিস মুভমেন্টের সভাপতি ভি এ ফয়েজা বিলকিস বানোকে কৃতজ্ঞতার স্মারক হিসেবে একটি উপহার তুলে দেন। আয়োজকরা জানান, এই সম্মান শুধু দলের পক্ষ থেকেই নয়, বরং সমগ্র কেরালামের মানুষের পক্ষ থেকে জানানো শ্রদ্ধার্ঘ্য। তাঁদের কথায়, “বিলকিস কোনও নির্যাতিতার পরিচয়ে সীমাবদ্ধ নন, তিনি গোটা বিশ্বের সংগ্রামের এক প্রতীক।”

এর আগে সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি ড. রইসুদ্দিন বলেন, ভারতে গণতন্ত্রের পতন এখন আমাদের চোখের সামনেই বাস্তবে রূপ নিচ্ছে।
তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে দেওয়া হচ্ছে, সংবাদমাধ্যমকে বশীভূত করা হচ্ছে এবং বিরোধী কণ্ঠস্বরকে দমন করা হচ্ছে। তবে এর থেকেও বেশি বিপজ্জনক হল, সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা।
তাঁর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে পরিচালিত স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) আসলে লক্ষ লক্ষ সাধারণ নাগরিককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার হাতিয়ারে পরিণত হয়েছে।

Tags: Top NewsWelfare Party Meeting in Kerala
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

রাজস্থানের পঞ্চায়েত ভোটে বিজেপির ভরাডুবি, ২৬৯ আসনে জয়ী কংগ্রেস

রাজস্থানের পঞ্চায়েত ভোটে বিজেপির ভরাডুবি, ২৬৯ আসনে জয়ী কংগ্রেস

November 21, 2026
0

পুরসভা নির্বাচনে জয়ের দু’মাসের মধ্যেই রাজস্থানের গ্রামীণ এলাকায় বড় ধাক্কা খেল বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে কার্যত ধরাশায়ী মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার দল।...

রোহিঙ্গা গণহত্যার দায়ে মায়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ক্ষতিপূরণের নির্দেশ

রোহিঙ্গা গণহত্যার দায়ে মায়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ক্ষতিপূরণের নির্দেশ

November 19, 2026
0

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে সংঘটিত সামরিক অভিযানে গণহত্যার দায়ে মায়ানমারকে দায়ী করল জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার...

দুবাইয়ে স্বর্ণের দামে বড় পতন, চলতি বছরের সর্বনিম্ন স্তরে পৌঁছল দাম

দুবাইয়ে স্বর্ণের দামে বড় পতন, চলতি বছরের সর্বনিম্ন স্তরে পৌঁছল দাম

November 18, 2026
0

দুবাইয়ের বাজারে স্বর্ণের দামে ফের বড়সড় পতন। বুধবার বাজার খোলার পর স্বর্ণের দাম কমে চলতি বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক...

Recommended

ইসরায়েলের সঙ্গে তুরস্ক যে কারণে যুদ্ধে জড়াবে না

2 years ago
পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গোটা গ্রাম

পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গোটা গ্রাম

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.