কিছু ধর্মান্ধ মানুষ দেশে হিন্দু ও মুসলমানদের পরস্পরের বিরুদ্ধে লড়িয়ে দিতে চাইছে: মেহবুবা মুফতি - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Saturday, February 7, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

কিছু ধর্মান্ধ মানুষ দেশে হিন্দু ও মুসলমানদের পরস্পরের বিরুদ্ধে লড়িয়ে দিতে চাইছে: মেহবুবা মুফতি

টিডিএন বাংলা টিডিএন বাংলা
March 15, 2025
| Uncategorized, দেশ

পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি হোলিকে ভয়ের উৎসবে পরিণত করার অভিযোগ তুলেছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “কিছু ধর্মান্ধ মানুষ দেশে হিন্দু ও মুসলমানদের পরস্পরের বিরুদ্ধে লড়িয়ে দিতে চাইছে।”

তিনি আরও বলেন, “হোলি উৎসব আমার কাছে বরাবরই গঙ্গা-যমুনার মিলনের প্রতীক। ছোটবেলায় আমি এই উৎসবের জন্য অপেক্ষা করতাম, যাতে হিন্দু বন্ধুদের সঙ্গে আনন্দ করতে পারি। কিন্তু আজ কিছু সাম্প্রদায়িক শক্তি এই উৎসবকে সংখ্যালঘুদের জন্য ভয়ের কারণ বানিয়ে ফেলেছে। আর এটি ঘটছে শাসকগোষ্ঠীর মদদেই। এখনই সময় ভারতের সব মানুষের জেগে ওঠার!”

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হোলিতে মুসলিমদের ঘরে থাকার নির্দেশ দেওয়ার পর থেকেই বিজেপি-আরএসএসের নেতারা একের পর এক সাম্প্রদায়িক উসকানি দিয়ে যাচ্ছেন। রাজ্যের বিভিন্ন মসজিদের ওপর ত্রিপলের আচ্ছাদন দেওয়া হয়েছে, যাতে হোলির আনন্দ উদযাপনে কোনো ‘বাধা’ সৃষ্টি না হয়। এমনকি রমজান মাসের দ্বিতীয় জুমার নামাজের সময়ও পিছিয়ে দেওয়া হয়েছে।

বিজেপি নেতা রঘুরাজ সিংয়ের নিদানের পর, উত্তর প্রদেশ প্রশাসন রাজ্যের বিভিন্ন জেলায় মসজিদের গায়ে ত্রিপল চড়াতে শুরু করেছে। তিনি বলেন, “মুসলিমরা হোলির দিন ত্রিপলের হিজাব পরে বাইরে বের হোন, মসজিদ ঢেকে রাখুন— তাহলে আর কোনও সমস্যা হবে না!”

এ বছর হোলি পড়েছে শুক্রবারে, যা মুসলিমদের জন্যও একটি গুরুত্বপূর্ণ দিন। রমজানের দ্বিতীয় শুক্রবারের নামাজের সময় যাতে হোলির সঙ্গে না মেলে, তাই অধিকাংশ মসজিদ নামাজের সময় পিছিয়ে দিয়েছে। অথচ সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পরিবর্তে আরও উত্তেজনা ছড়াচ্ছেন।

Tags: Mehbooba MuftiHindus and MuslimsTop News
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

বাংলাদেশে ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক, পাতানো নির্বাচন নিয়ে হুশিয়ারি আসিফ মাহমুদের

বাংলাদেশে ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক, পাতানো নির্বাচন নিয়ে হুশিয়ারি আসিফ মাহমুদের

January 6, 2026
0

বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব...

বিজেপির শক্ত ঘাঁটিতে বেশি নাম বাদ, সংখ্যালঘু মুসলিম এলাকায় কম, উত্তরপ্রদেশের SIR খসড়া তালিকায় প্রকাশ হতেই চাপে যোগী সরকার!

বিজেপির শক্ত ঘাঁটিতে বেশি নাম বাদ, সংখ্যালঘু মুসলিম এলাকায় কম, উত্তরপ্রদেশের SIR খসড়া তালিকায় প্রকাশ হতেই চাপে যোগী সরকার!

January 6, 2026
0

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে উত্তরপ্রদেশে অস্বস্তিতে বিজেপি ও যোগী সরকার। বিজেপির আগাম দাবি ছিল, বাংলায় ‘অনুপ্রবেশকারী’ বেশি...

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে কলকাতার রাজপথে ডিওয়াইএফআইয়ের মিছিল

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে কলকাতার রাজপথে ডিওয়াইএফআইয়ের মিছিল

January 6, 2026
0

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের অভিযোগের প্রতিবাদে বুধবার কলকাতার রাস্তায় মিছিল করল এসএফআই ও ডিওয়াইএফআই। বাম সংগঠনগুলির দাবি, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে...

Recommended

মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়লো ভারত, পুঞ্চ-রাজৌরি এলাকায় উত্তেজনা

মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়লো ভারত, পুঞ্চ-রাজৌরি এলাকায় উত্তেজনা

9 months ago
ক্ষমতায় এলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করবে বিজেপি: অমিত শাহ

ক্ষমতায় এলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করবে বিজেপি: অমিত শাহ

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.