শুভেন্দুর ‘চ্যাংদোলা’ মন্তব্যে তপ্ত রাজনীতি, পুলিশে অভিযোগ করল কংগ্রেস - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Sunday, August 9, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

শুভেন্দুর ‘চ্যাংদোলা’ মন্তব্যে তপ্ত রাজনীতি, পুলিশে অভিযোগ করল কংগ্রেস

টিডিএন বাংলা টিডিএন বাংলা
March 13, 2025
| রাজ্য

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে। তৃণমূলের মুসলিম বিধায়কদের ‘চ্যাংদোলা’ করে রাস্তায় ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিতর্ক উসকে দিয়েছেন তিনি। এই মন্তব্যের পর কংগ্রেসের তরফে কলকাতা পুলিশের লালবাজার সদর দপ্তরে এবং বিভিন্ন থানায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রদেশ কংগ্রেসের অন্যতম সম্পাদক সুমন রায়চৌধুরী কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারকে ইমেল করে শুভেন্দুর বিরুদ্ধে সাংবিধানিক মূল্যবোধ লঙ্ঘনের অভিযোগ করেন। তিনি দাবি করেন, শুভেন্দুর মন্তব্য সংবিধানের মূল ভাবনার পরিপন্থী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করতে পারে। এছাড়া, কংগ্রেস নেতা আলি ইমরান রামজ ওরফে ভিক্টর উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানাতেও শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।

জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই তার বিরুদ্ধে বুধবার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু বিভাগের পক্ষ থেকেও বিধাননগর সাউথ পুলিশ স্টেশনে অভিযোগ জমা হয়।
এই অভিযোগ দায়েরের সময় উপস্থিত ছিলেন শ্রী সুখবিলাস বর্মা, ডাঃ মায়া ঘোষ, অ্যাডভোকেট আসফাক আহমেদ, সিজার ঘটক, সুসান্ত মণ্ডল এবং বিশ্বজিৎ প্রামাণিক।

Tags: Suvendu AdhikariFIRIndian National Congress West Bengal
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সিন্ডিকেট-কাটমানি রুখতে চালু চার টোল-ফ্রি হেল্পলাইন

দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সিন্ডিকেট-কাটমানি রুখতে চালু চার টোল-ফ্রি হেল্পলাইন

July 29, 2026
0

রাজ্যে দুর্নীতি ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিল সরকার। সিন্ডিকেট, কাটমানি, অবৈধ টোল আদায়, বেআইনি মদের ঠেক-সহ যে...

দালালমুক্ত হবে সরকারি হাসপাতাল: শুভেন্দু অধিকারী

দালালমুক্ত হবে সরকারি হাসপাতাল: শুভেন্দু অধিকারী

July 9, 2026
0

সরকারি হাসপাতালের পরিষেবাকে আরও স্বচ্ছ, দ্রুত এবং জনবান্ধব করে তুলতে এবার কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে যাওয়ার আগে...

পাহাড়ে ঘুরতে নয়, কাজ করতেই বারবার আসব’, কার্শিয়াং থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

পাহাড়ে ঘুরতে নয়, কাজ করতেই বারবার আসব’, কার্শিয়াং থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

June 16, 2026
0

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে পাহাড়বাসীর জন্য একাধিক উন্নয়নমূলক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কার্শিয়াংয়ের গোথালস গ্রাউন্ডে...

Recommended

ফুটবল বিশ্বকাপের জন্য ভাসমান স্টেডিয়াম বানাচ্ছে সৌদি আরব, আর কী কী হচ্ছে জানুন

ফুটবল বিশ্বকাপের জন্য ভাসমান স্টেডিয়াম বানাচ্ছে সৌদি আরব, আর কী কী হচ্ছে জানুন

12 months ago
উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে গাছে বেঁধে রাখল গ্রামবাসীরা, উত্তেজনা ছড়াল নওদাপাড়ায়

উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে গাছে বেঁধে রাখল গ্রামবাসীরা, উত্তেজনা ছড়াল নওদাপাড়ায়

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.