পাকিস্তানের পতাকা লাগিয়ে নাশকতার ছক! বনগাঁয় গ্রেফতার চন্দন মালাকার ও প্রজ্ঞাজিত মন্ডল সনাতনী ঐক্য মঞ্চের কর্মী - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Monday, March 16, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

পাকিস্তানের পতাকা লাগিয়ে নাশকতার ছক! বনগাঁয় গ্রেফতার চন্দন মালাকার ও প্রজ্ঞাজিত মন্ডল সনাতনী ঐক্য মঞ্চের কর্মী

টিডিএন বাংলা টিডিএন বাংলা
May 1, 2025
| রাজ্য

অশান্তি বাঁধানোর ছক ভেস্তে দিয়েছে পুলিশ।
জানা গেছে, ঘটনার সূত্রপাত বুধবার রাতে। বনগাঁর গোপালনগর থানা এলাকার আকাইপুর স্টেশনের শৌচাগারের পাশ থেকে পাকিস্তানি পতাকা উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ দুজনকে চন্দন মালাকার এবং প্রজ্ঞাজিৎ মণ্ডল নামে দুইজনকে গ্রেপ্তার করে। পুলিশি জেরায় তারা জানিয়েছে, তাদের পরিকল্পনা ছিল আরও বৃহৎ। বিতর্কিত স্লোগান লেখার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু তার আগেই পুলিশের জাল ধরা পড়ল সনাতনী ঐক্য মঞ্চের ওই দুই কর্মী। এই ঘটনা সামনে আসতেই সকলে অবাক! ধৃতরা আকাইপুরেরই বাসিন্দা।
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সমাজ মাধ্যমে লিখেছেন,’ নজর রাখুন। সজাগ থাকুন। মানুষকে জানান।
নিজেরাই অকাজ করে উত্তেজনা তৈরির খেলা।’
সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান টিডিএন বাংলাকে জানান, ‘ আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, সাম্প্রদায়িক শক্তি রাজনীতির জন্য দেশের মানুষের মধ্যে কীভাবে বিভেদ তৈরি করছে। আমাদের সতর্ক থাকতে হবে, কেউ যেন হিংসা ছড়াতে না পারে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, চন্দন মালাকার ও প্রজ্ঞাজিত মন্ডলকে আরো জেরা করে জানা হোক, এর পিছনে আর কে কে আছে। যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনী ব্যবস্থা গ্রহন করতে হবে।’

এদিকে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানান, বুধবার গোপালনগর এলাকা থেকে পাকিস্তানের পতাকা লাগিয়ে নাশকতার ছক কষে ছিল দুজন। শুধু তাই নয়, সেখানে ‘পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্থান মুর্দাবাদ’ স্লোগানও ব্যবহার করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। ধৃতদের নাম চন্দন মালাকার ও প্রজ্ঞাজিত মন্ডল। বাড়ি গোপালনগর এলাকায়।” অভিযুক্ত চন্দন মালাকার সনাতনী ঐক্য মঞ্চের কর্মী বলে পুলিশ সূত্রে জানা গেছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
পুলিশ জানিয়েছে, ‘‘যাঁরা ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চাইবেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।’’

অন্যদিকে বনগাঁ সংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন,’বিজেপি কর্মীরা চক্রান্ত করে সম্প্রীতি নষ্ট করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে ৷ এটাই তার সবচাইতে বড় প্রমাণ। পুলিশ গ্রেপ্তার করেছে। তদন্ত করে দেখা হোক, আরও অনেকে যুক্ত আছে।’

Tags: BongaunSanatan Dharma oikko Manch workerTDN Bangla
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে ভারত

পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে ভারত

February 16, 2026
0

কলম্বোর আর. প্রেমদাসা স্টেডিয়াম-এ টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখাল ভারতীয় ক্রিকেট দল। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ক্রিকেট দল-কে...

এ বছর কোন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হচ্ছে

এ বছর কোন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হচ্ছে

February 9, 2026
0

মুমিন মুসলমানদের দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান। আগামী ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতের আকাশে রমজানের চাঁদ দেখা যেতে...

সাক্ষাৎকার: কংগ্রেসের সভাপতি হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল বা প্রিয়াঙ্কা নন, বললেন প্রাক্তন মনমোহন উপদেষ্টা সঞ্জয়া বারু

সাক্ষাৎকার: কংগ্রেসের সভাপতি হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল বা প্রিয়াঙ্কা নন, বললেন প্রাক্তন মনমোহন উপদেষ্টা সঞ্জয়া বারু

February 8, 2026
0

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মিডিয়া উপদেষ্টা হিসেবে কাজ করা সঞ্জয়া বারু কংগ্রেসে ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ নিয়ে বরাবরই সমালোচনামুখর, বিশেষ করে...

Recommended

মোদী সরকারের অর্থনৈতিক তথ্যের অপলাপ দেখে অযথা বিভ্রান্ত হবেন না

মোদী সরকারের অর্থনৈতিক তথ্যের অপলাপ দেখে অযথা বিভ্রান্ত হবেন না

8 years ago
ওয়াকফ বিলের বিরুদ্ধে বহরমপুরে হাজারো মানুষের বিক্ষোভ সভা

ওয়াকফ বিলের বিরুদ্ধে বহরমপুরে হাজারো মানুষের বিক্ষোভ সভা

11 months ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.