সৌদিতে দেহব্যবসার অভিযোগে গ্রেপ্তার ছয় প্রবাসী নারী - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Sunday, November 15, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

সৌদিতে দেহব্যবসার অভিযোগে গ্রেপ্তার ছয় প্রবাসী নারী

টিডিএন বাংলা টিডিএন বাংলা
November 15, 2026
| আন্তর্জাতিক

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তরের সঙ্গে যৌথ সমন্বয়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

সৌদি সংবাদমাধ্যম ‘সৌদি গেজেট’-এর প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার হওয়া নারীরা কোন দেশের নাগরিক, তা এখনও প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাঁদের বিরুদ্ধে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

সৌদি জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, গ্রেপ্তারের পর ছয় নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী বিচারিক পদক্ষেপের জন্য তাঁদের পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে।

দেশের সামাজিক মূল্যবোধ রক্ষা, মানবপাচার প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালাচ্ছে সৌদি প্রশাসন। তারই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানানো হয়েছে।

তবে গ্রেপ্তার হওয়া নারীদের পরিচয়, জাতীয়তা এবং তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিস্তারিত এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এমনকী, এই ঘটনায় সম্ভাব্য শাস্তির বিষয়েও কোনও তথ্য জানানো হয়নি।

ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

শেষ বলে অবিশ্বাস্য জয় ভারতের, পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল যুব দল

শেষ বলে অবিশ্বাস্য জয় ভারতের, পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল যুব দল

November 15, 2026
0

পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ বলে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিল ভারতের যুব ক্রিকেট দল। ওমানের মরুশহরে নাটকীয় এই জয়ের নায়ক...

একই দিনে হার ব্রাজিল ও আর্জেন্তিনার, চমক জাপান-উরুগুয়ের

November 15, 2026
0

আন্তর্জাতিক ফুটবলে একই দিনে হারের মুখ দেখল লাতিন আমেরিকার দুই শক্তিশালী দল ব্রাজিল ও আর্জেন্তিনা। আর্জেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে চমক...

কলকাতা হাই কোর্টের বিচারপতি থাকাকালীনই গ্রেফতার, ৭১ বছর বয়সে প্রয়াত সেই সিএস কারনান

কলকাতা হাই কোর্টের বিচারপতি থাকাকালীনই গ্রেফতার, ৭১ বছর বয়সে প্রয়াত সেই সিএস কারনান

November 14, 2026
0

ভারতের বিচারব্যবস্থার ইতিহাসে এক ব্যতিক্রমী ও বিতর্কিত চরিত্র ছিলেন তিনি। নিজে হাই কোর্টের বিচারপতি হয়েও আদালত অবমাননার দায়ে গ্রেফতার হতে...

Recommended

বিশাল ক্ষতি হয়েছে দেশের? ইরানে হামলা গুটিয়ে আনার পথ খুঁজছে ইসরায়েল

বিশাল ক্ষতি হয়েছে দেশের? ইরানে হামলা গুটিয়ে আনার পথ খুঁজছে ইসরায়েল

1 year ago

সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন সঞ্জীব খান্না

2 years ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.