ইসরায়েলের হামলায় ৪০০ নিহত, তীব্র নিন্দা জাতিসংঘের - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Tuesday, August 18, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

ইসরায়েলের হামলায় ৪০০ নিহত, তীব্র নিন্দা জাতিসংঘের

রাকিবুল মালিথ্যা টিডিএন বাংলা
March 19, 2025
| আন্তর্জাতিক
ছবি সূত্র: ইনডিপেনডেন্ট

ছবি সূত্র: ইনডিপেনডেন্ট

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো বোমাবর্ষণে এক রাতেই নিহত হয়েছেন অন্তত ৪০০ নিরীহ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছেন। ইসরায়েলের এই বর্বরোচিত হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস হামলার নিন্দা জানিয়ে দ্রুত যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন। বুধবার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমি যুদ্ধবিরতি মেনে চলার, নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পুনঃপ্রতিষ্ঠার এবং আটক বন্দিদের নিঃশর্ত মুক্তির জন্য জোরালোভাবে আবেদন করছি।” তিনি আরও উল্লেখ করেন, গাজার পরিস্থিতি প্রতিদিন ভয়াবহ আকার ধারণ করছে, যা মানবতার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে।

বিশ্বের বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তারা অবিলম্বে হামলা বন্ধের দাবি তুলেছে। তবে আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করেই ইসরায়েল নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার খান ইউনিস শহরের পশ্চিমে একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় এক নারী ও তার শিশু নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। হামলার ফলে গাজার সাধারণ মানুষ চরম মানবিক সংকটের মুখে পড়েছে।

Tags: Hamas Israel warHamasHamas and IsraelHamas-Israel ceasefire dealTop NewsWar
ShareTweet

Related Posts

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃত অন্তত ৬৯; ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

August 11, 2026
0

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া। সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ৭.৪ বলে...

কালীঘাট তৃণমূলে ফেরার ইঙ্গিত তিন বিধায়কের, মমতার নেতৃত্বেই আস্থা

কালীঘাট তৃণমূলে ফেরার ইঙ্গিত তিন বিধায়কের, মমতার নেতৃত্বেই আস্থা

August 11, 2026
0

পালাবদলের পর তৃণমূলে তৈরি হওয়া ভাঙনের আবহে এবার উল্টো স্রোতের ইঙ্গিত মিলল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে থাকা তিন বিধায়ক—বসিরহাট উত্তর কেন্দ্রের...

ছাত্রমিছিলে পুলিশি আক্রমণ নিয়ে সংসদে বিবৃতি দেবেন অমিত শাহ

ছাত্রমিছিলে পুলিশি আক্রমণ নিয়ে সংসদে বিবৃতি দেবেন অমিত শাহ

August 11, 2026
0

দিল্লিতে ছাত্রমিছিলে পুলিশের বলপ্রয়োগ নিয়ে অবশেষে সংসদে আলোচনায় রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার। সোমবার লোকসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর সংসদ...

Recommended

যুদ্ধবিরতির দাবি ‘মিথ্যে’, ট্রাম্পের মন্তব্যকে উড়িয়ে দিল ইরান, ইসরাইলে ফের হামলা, মৃত ৩

যুদ্ধবিরতির দাবি ‘মিথ্যে’, ট্রাম্পের মন্তব্যকে উড়িয়ে দিল ইরান, ইসরাইলে ফের হামলা, মৃত ৩

1 year ago
আদালতের কার্যক্রম ও রায় নিয়ে খবর প্রকাশে বাধা নেই, নিষিদ্ধ শুধু শুনানির অডিও-ভিডিও ব্যবহার: সুপ্রিম কোর্ট

আদালতের কার্যক্রম ও রায় নিয়ে খবর প্রকাশে বাধা নেই, নিষিদ্ধ শুধু শুনানির অডিও-ভিডিও ব্যবহার: সুপ্রিম কোর্ট

2 weeks ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.