বুলডোজার চালানোর বিরুদ্ধে সুপ্রিমকোর্টে গেল জমিয়তে উলামায়ে হিন্দ - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Thursday, June 25, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

বুলডোজার চালানোর বিরুদ্ধে সুপ্রিমকোর্টে গেল জমিয়তে উলামায়ে হিন্দ

Umar Faruque টিডিএন বাংলা
November 23, 2024
| দেশ

টিডিএন বাংলা: দেশের বিভিন্ন এলাকায় মানুষের সম্পত্তিতে বুলডোজার চালানোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করলো শতাব্দী প্রাচীন সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ। সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনে সংগঠনটি জানিয়েছে, আদালতের নির্দেশের পরেই এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। আবেদনে বলা হয়েছে, এ ধরনের কোনো স্থায়ী তাৎক্ষণিক ব্যবস্থা না নিতে আদালতকে নির্দেশনা দিতে হবে। সংগঠনটি আরও জানিয়েছে যে, শাস্তি হিসেবে একটি আবাসিক বাড়ি ভেঙে দেওয়া যায় না।
এদিকে জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আরশাদ মাদানী এক বার্তায় মন্তব্য করেছেন, বিভিন্ন রাজ্যে মুসলিমদের সম্পত্তির উপর বুলডোজার চালানোর বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দ সুপ্রিম কোর্টে পৌঁছেছে। আজ শুধু সংখ্যালঘুরাই নয়, দেশের সংবিধান ও গণতন্ত্রও হুমকির মুখে।
সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনের বিষয়ে জমিয়ত নেতা মাওলানা মাদানী বলেন, সংখ্যালঘুদের বিশেষ করে মুসলিমদের ধ্বংস করার জন্য বুলডোজারের বিপজ্জনক রাজনীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে জমিয়ত উলামায়ে হিন্দ।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিষয়টি নিয়ে চিঠিও লিখেছিলেন জমিয়ত নেতৃত্ব।
তবে শুধু জমিয়ত নয়,একাধিক মুসলিম সংগঠন বুলডোজার চালানোর বিরুদ্ধে সরব হয়েছেন। তারা বলছেন, আদালতের নির্দেশ ছাড়া এইভাবে কারও সম্পত্তি নষ্ট করা যায়না। 
২০/০৪/২০২২


    Tags: Supreme CourtTop News
    ShareTweet

    Related Posts

    রোনাল্ডোর জোড়া গোল, উজবেকিস্তানকে হারিয়ে পর্তুগালের ৫-০ ব্যবধানে দুরন্ত জয়

    রোনাল্ডোর জোড়া গোল, উজবেকিস্তানকে হারিয়ে পর্তুগালের ৫-০ ব্যবধানে দুরন্ত জয়

    June 24, 2026
    0

    ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলের সৌজন্যে উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করল পর্তুগাল। মঙ্গলবার হাউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘কে’-এর ম্যাচে শুরু থেকেই...

    তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ধস, ধ্বংসস্তূপে আটকে বহু শ্রমিক; জোরকদমে উদ্ধার অভিযান

    তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ধস, ধ্বংসস্তূপে আটকে বহু শ্রমিক; জোরকদমে উদ্ধার অভিযান

    June 24, 2026
    0

    কলকাতার তারাতলায় নির্মীয়মাণ একটি তিনতলা গোডাউনের শেড ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার সময় সেখানে ঢালাইয়ের কাজ চলছিল। ধসে পড়া কাঠামোর...

    রাজ্যসভা ভোটে ক্রস ভোটিং, ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’ জোটে প্রকাশ্য মতভেদ

    রাজ্যসভা ভোটে ক্রস ভোটিং, ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’ জোটে প্রকাশ্য মতভেদ

    June 24, 2026
    0

    ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও ‘ইন্ডিয়া’ জোটের কংগ্রেস প্রার্থী পরাজিত হওয়ার পর জোটের অন্দরে মতভেদ প্রকাশ্যে চলে এসেছে। ক্রস...

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recommended

    ইসলামে শিক্ষা ও ব্যবসার গুরুত্ব

    ইসলামে শিক্ষা ও ব্যবসার গুরুত্ব

    2 years ago
    ওয়াক্‌ফ সংশোধনী বিলের বিরুদ্ধে ১০ মার্চ মুসলিম সংগঠনগুলির কলকাতায় ধর্না

    ওয়াক্‌ফ সংশোধনী বিলের বিরুদ্ধে ১০ মার্চ মুসলিম সংগঠনগুলির কলকাতায় ধর্না

    1 year ago
    Facebook Twitter Youtube
    TDN Bangla

    TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

    Category

    • Uncategorized
    • আন্তর্জাতিক
    • ইতিহাস ও ঐতিহ্য
    • খবর
    • খেলা
    • জেলা
    • দেশ
    • ধর্ম ও দর্শন
    • প্রবন্ধ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিনোদন
    • রাজ্য
    • শিক্ষা ও স্বাস্থ্য
    • সম্পাদকীয়
    • সাহিত্য ও সংস্কৃতি
    • About Us
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • রাজ্য
    • দেশ
    • আন্তর্জাতিক
    • খেলা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও স্বাস্থ্য
    • সম্পাদকীয়

    © 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.