৫৭,৭৯২ সম্পত্তি সরকারের, ওয়াকফ রেকর্ড কেন? অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ যোগীর - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Saturday, February 7, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

৫৭,৭৯২ সম্পত্তি সরকারের, ওয়াকফ রেকর্ড কেন? অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ যোগীর

টিডিএন বাংলা টিডিএন বাংলা
February 19, 2025
| দেশ

ওয়াকফ তুমি কার? বোর্ডের না সরকারের? গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে গেছে উত্তরপ্রদেশে। ওয়াকফ সম্পত্তির বিলের সুপারিশের পর থেকে বিষয়টি নতুন করে সরগরম। বিজেপি সরকারের মতে, বেশ কিছু সরকারি সম্পত্তি স্থানীয়ভাবে ওয়াকফ সম্পত্তি হিসেবে নিবন্ধিত হয়েছে। গত মাসে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রকাশ্যে এসেছে যে, রাজ্যে মোট ৫৭,৭৯২ টি সরকারি সম্পত্তি ওয়াকফ বোর্ডের নামে নিবন্ধিত হয়েছে।

এই বিষয়টি প্রকাশ্যে আসার পরই কড়া মনোভাব নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, যেসব অফিসার এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি, এই সমস্ত সম্পত্তির রেকর্ড যাচাই করা হবে এবং যদি অবৈধভাবে ওয়াকফ সম্পত্তি হিসেবে নথিভুক্ত করা হয়ে থাকে, তাহলে তা সংশোধন করতে হবে।

সরকারের মতে, বহু বছর ধরে সরকারি সম্পত্তি থেকে ব্যক্তিগত, এমনকি পারিবারিক সম্পত্তি বানিয়ে ফেলার প্রবণতা তৈরি হয়েছে। সেসব ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই না করেই ওয়াকফ সম্পত্তি হিসেবে রেকর্ড করা হয়েছে। এখন এই সমস্ত জমি পুনরুদ্ধারের পরিকল্পনা করা হচ্ছে।

এদিকে, এই পদক্ষেপের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের কিছু নেতা প্রতিবাদ জানিয়েছেন। তাদের মতে, বহু সম্পত্তি দীর্ঘদিন ধরে ধর্মীয় কাজে ব্যবহৃত হচ্ছে এবং এই ধরনের পদক্ষেপ ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে।

সরকারি সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট বিভাগ ওয়াকফ বোর্ডের সম্পত্তির পুনর্মূল্যায়ন করবে এবং আইনগতভাবে যেসব সম্পত্তি সরকারি, সেগুলোকে ওয়াকফ তালিকা থেকে বাদ দেওয়া হবে।

Tags: Top News
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

বাংলাদেশে ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক, পাতানো নির্বাচন নিয়ে হুশিয়ারি আসিফ মাহমুদের

বাংলাদেশে ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক, পাতানো নির্বাচন নিয়ে হুশিয়ারি আসিফ মাহমুদের

January 6, 2026
0

বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব...

বিজেপির শক্ত ঘাঁটিতে বেশি নাম বাদ, সংখ্যালঘু মুসলিম এলাকায় কম, উত্তরপ্রদেশের SIR খসড়া তালিকায় প্রকাশ হতেই চাপে যোগী সরকার!

বিজেপির শক্ত ঘাঁটিতে বেশি নাম বাদ, সংখ্যালঘু মুসলিম এলাকায় কম, উত্তরপ্রদেশের SIR খসড়া তালিকায় প্রকাশ হতেই চাপে যোগী সরকার!

January 6, 2026
0

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে উত্তরপ্রদেশে অস্বস্তিতে বিজেপি ও যোগী সরকার। বিজেপির আগাম দাবি ছিল, বাংলায় ‘অনুপ্রবেশকারী’ বেশি...

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে কলকাতার রাজপথে ডিওয়াইএফআইয়ের মিছিল

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে কলকাতার রাজপথে ডিওয়াইএফআইয়ের মিছিল

January 6, 2026
0

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের অভিযোগের প্রতিবাদে বুধবার কলকাতার রাস্তায় মিছিল করল এসএফআই ও ডিওয়াইএফআই। বাম সংগঠনগুলির দাবি, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে...

Recommended

বিবাহ কখনই স্ত্রী’র ওপর স্বামীর অধিকার প্রতিষ্ঠা করে না, স্ত্রী’রও রয়েছে নিজস্ব অধিকার: এলাহাবাদ হাইকোর্ট

বিবাহ কখনই স্ত্রী’র ওপর স্বামীর অধিকার প্রতিষ্ঠা করে না, স্ত্রী’রও রয়েছে নিজস্ব অধিকার: এলাহাবাদ হাইকোর্ট

11 months ago
বিজেপির শক্ত ঘাঁটিতে বেশি নাম বাদ, সংখ্যালঘু মুসলিম এলাকায় কম, উত্তরপ্রদেশের SIR খসড়া তালিকায় প্রকাশ হতেই চাপে যোগী সরকার!

বিজেপির শক্ত ঘাঁটিতে বেশি নাম বাদ, সংখ্যালঘু মুসলিম এলাকায় কম, উত্তরপ্রদেশের SIR খসড়া তালিকায় প্রকাশ হতেই চাপে যোগী সরকার!

1 month ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.