ঔরঙ্গজেবের প্রশংসা করায় মহারাষ্ট্র বিধানসভা থেকে বরখাস্ত সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমি - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Monday, November 23, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

ঔরঙ্গজেবের প্রশংসা করায় মহারাষ্ট্র বিধানসভা থেকে বরখাস্ত সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমি

টিডিএন বাংলা টিডিএন বাংলা
March 5, 2025
| দেশ

ঔরঙ্গজেবকে নিয়ে মন্তব্য ঘিরে মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ইস্যুতেই মহারাষ্ট্র বিধানসভা থেকে বরখাস্ত হয়েছেন সমাজবাদী পার্টির নেতা-বিধায়ক আবু আজমি। গোটা অধিবেশন থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিধানসভা বিষয়ক মন্ত্রী চন্দ্রকান্ত পাটিল এই প্রস্তাব উত্থাপন করেন, যা পরে পাশ হয়। এর ফলে চারবারের বিধায়ক আজমিকে বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

এর আগে আজমি দাবি করেছিলেন যে তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি ইতিহাসবিদ ও লেখকদের বক্তব্যের ভিত্তিতেই কথা বলেছি। ছত্রপতি শিবাজি মহারাজ বা সম্ভাজি মহারাজের বিরুদ্ধে কোনও অবমাননাকর মন্তব্য করিনি। তবুও যদি কারও অনুভূতিতে আঘাত লেগে থাকে, আমি আমার কথা প্রত্যাহার করে ক্ষমা চাইছি।”

তবে বিজেপি তাঁর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে এবং প্রশ্ন তুলেছে, কেন ইন্ডিয়া ব্লকের সদস্যরা ঔরঙ্গজেবকে গৌরবান্বিত করার চেষ্টা করছেন।
এই বিতর্কের মাঝেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “শিবাজির মতো মহাত্মাকে যারা অপমান করে, তাদের ধিক্কার। ওঁকে উত্তরপ্রদেশে পাঠিয়ে দিন, চিকিৎসা করে দেব।”

এদিকে, আজমি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। এটি শুধু আমার বিরুদ্ধে নয়, বরং লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধেও অবিচার। সরকারের কাছে আমি জানতে চাই, মহারাষ্ট্রে কি দুই ধরনের আইন চলছে—একটা আমার জন্য, আরেকটা প্রশান্ত কোরাৎকার ও রাহুল শোলাপুরকারের জন্য?”

প্রসঙ্গত, বিধানসভায় আজমিকে বলতে শোনা যায়, “ভুল ইতিহাস দেখানো হয়েছে ‘ছাবা’ ছবিতে। ঔরঙ্গজেব অনেক মন্দির নির্মাণ করেছিলেন। আমি মনে করি না, তিনি নিষ্ঠুর শাসক ছিলেন।” তাঁর এই বক্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত হয়। বিজেপি নেত্রী নবনীত রানা দাবি করেছেন, “যাঁরা ঔরঙ্গজেবকে ভালোবাসেন, তাঁরা নিজের বাড়িতে তাঁর কবর সাজিয়ে রাখুন। মহারাষ্ট্র থেকে মুঘল সম্রাটের কবর সরিয়ে দেওয়া হোক।”

Tags: SP MLA Abu Azmi suspendedAurangzebMaharastraTDN BanglaTop News
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

‘প্রতিশোধ নয়, চাই ন্যায়বিচার’, কেরলে ওয়েলফেয়ার পার্টির সভায় সরব বিলকিস বানো

‘প্রতিশোধ নয়, চাই ন্যায়বিচার’, কেরলে ওয়েলফেয়ার পার্টির সভায় সরব বিলকিস বানো

November 22, 2026
0

‘যারা আমার জীবন অন্ধকার করেছে, তারাই এখন গোটা দেশকে অন্ধকারে ডোবানোর চেষ্টা করছে’—২০০২ সালের গণধর্ষণ ও হত্যাকাণ্ডের স্মৃতি এবং বিচারপ্রক্রিয়া...

রাজস্থানের পঞ্চায়েত ভোটে বিজেপির ভরাডুবি, ২৬৯ আসনে জয়ী কংগ্রেস

রাজস্থানের পঞ্চায়েত ভোটে বিজেপির ভরাডুবি, ২৬৯ আসনে জয়ী কংগ্রেস

November 21, 2026
0

পুরসভা নির্বাচনে জয়ের দু’মাসের মধ্যেই রাজস্থানের গ্রামীণ এলাকায় বড় ধাক্কা খেল বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে কার্যত ধরাশায়ী মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার দল।...

রোহিঙ্গা গণহত্যার দায়ে মায়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ক্ষতিপূরণের নির্দেশ

রোহিঙ্গা গণহত্যার দায়ে মায়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ক্ষতিপূরণের নির্দেশ

November 19, 2026
0

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে সংঘটিত সামরিক অভিযানে গণহত্যার দায়ে মায়ানমারকে দায়ী করল জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার...

Recommended

বিকৃতমনা ছেলেকে পাঁচ টুকরো করল মা

বিকৃতমনা ছেলেকে পাঁচ টুকরো করল মা

2 years ago

ইতিহাস ও রাজনীতি

2 years ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.