গ্যাসের দাম ফের বাড়াল কেন্দ্রীয় সরকার, উজ্জ্বলা যোজনার গ্রাহকদের উপরও বাড়তি বোঝা, বাড়ল পেট্রোল-ডিজেলের শুল্কও - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Saturday, July 18, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

গ্যাসের দাম ফের বাড়াল কেন্দ্রীয় সরকার, উজ্জ্বলা যোজনার গ্রাহকদের উপরও বাড়তি বোঝা, বাড়ল পেট্রোল-ডিজেলের শুল্কও

টিডিএন বাংলা টিডিএন বাংলা
April 8, 2025
| দেশ

রান্নার গ্যাসের দাম আরও একবার বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী ঘোষণা করেছেন, ১৪.২ কেজির একটি গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছে।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বলেছেন, “পিএমইউওয়াই (উজ্জ্বলা যোজনা) সুবিধাভোগীদের জন্য, প্রতি সিলিন্ডারের দাম ৫০০ টাকা থেকে বেড়ে হল ৫৫০ টাকা। অন্যান্য গ্রাহকদের জন্য, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮০৩ টাকা থেকে বেড়ে হচ্ছে ৮৫৩ টাকা।” তিনি আরও জানান যে, এই বৃদ্ধি সাধারণত প্রতি ২-৩ সপ্তাহে পর্যায়ক্রমিক পর্যালোচনা সাপেক্ষে।

উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গরিব পরিবারগুলিকেও এবার অতিরিক্ত ৫০ টাকা দিতে হবে। আগে যেখানে তারা প্রতি সিলিন্ডারে ৫০৩ টাকা দিতেন, এখন তা বেড়ে হয়েছে ৫৫৩ টাকা।

কিছুদিন আগেই তেল বিপণন সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৪১ টাকা কমিয়েছিল। এর কয়েকদিন পরেই ভর্তুকিযুক্ত ও উজ্জলা যোজনার রান্নার গ্যাসের এই দাম বৃদ্ধির ঘোষণা আম আদমির কপালে চিন্তা ভাঁজ ফেললো।

বিরোধীদের অভিযোগ, এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকায় দেশের তেল সংস্থাগুলি জ্বালানির দাম কিছুটা কমিয়েছে, কিন্তু সেই সুবিধা সাধারণ মানুষের হাতে পৌঁছাচ্ছে না। কারণ কেন্দ্র শুল্ক বাড়িয়ে দিয়েছে, ফলে দাম কমার সুফল পাচ্ছে না জনগণ।

বিরোধীরা বলছে, গত লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ গঠনের পর কেন্দ্র ২০০ টাকা দাম কমানোর ঘোষণা করতে বাধ্য হয়েছিল। ভোটের আগে দাম কমালেও এখন আবার সেই পুরোনো উচ্চমূল্যের দিকেই ফিরছে কেন্দ্রীয় সরকার।

Tags: Top Newsincreasing the duty on petrol and diesel
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

‘ফুনসুখ ওয়াংডু সোনম ওয়াংচুক নন’, দীর্ঘদিনের ধারণা ভাঙলেন আমির খান

‘ফুনসুখ ওয়াংডু সোনম ওয়াংচুক নন’, দীর্ঘদিনের ধারণা ভাঙলেন আমির খান

July 17, 2026
0

দীর্ঘদিন ধরে প্রচলিত একটি ধারণার অবসান ঘটালেন বলিউড অভিনেতা আমির খান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০০৯ সালের সুপারহিট চলচ্চিত্র থ্রি...

মুর্শিদাবাদে স্কুলগাড়ি ও ট্রেনের সংঘর্ষে গ্রেপ্তার গেটম্যান, গাফিলতির অভিযোগে সাসপেন্ড ২; ঘটনাস্থলে অধীর চৌধুরী

মুর্শিদাবাদে স্কুলগাড়ি ও ট্রেনের সংঘর্ষে গ্রেপ্তার গেটম্যান, গাফিলতির অভিযোগে সাসপেন্ড ২; ঘটনাস্থলে অধীর চৌধুরী

July 17, 2026
0

মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণে স্কুলগাড়ি ও ট্রেনের সংঘর্ষে তিনজনের মৃত্যুর ঘটনায় বড় পদক্ষেপ করল রেল কর্তৃপক্ষ। কর্তব্যে গাফিলতির অভিযোগে রেলগেটের গেটম্যান...

ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও নির্দিষ্ট সরকারি সুবিধা পাওয়ার অধিকার থাকবে: রেশন ইস্যুতে হাইকোর্টে যাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও নির্দিষ্ট সরকারি সুবিধা পাওয়ার অধিকার থাকবে: রেশন ইস্যুতে হাইকোর্টে যাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

July 17, 2026
0

সুপ্রিম কোর্ট মৌখিকভাবে পর্যবেক্ষণ করেছে যে, পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়ার পর ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে,...

Recommended

খামেনির হুঁশিয়ারি: ইসরায়েলের সঙ্গে কোনো আপস নয়, যুদ্ধ শুরু

খামেনির হুঁশিয়ারি: ইসরায়েলের সঙ্গে কোনো আপস নয়, যুদ্ধ শুরু

1 year ago
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগমের মিলন উৎসব পার্কসার্কাসে

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগমের মিলন উৎসব পার্কসার্কাসে

2 years ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.