উচ্চ মাধ্যমিকে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৫৬ জন, মাধ্যমিকে ৩২, রাজ্যের অষ্টম কালিয়াচক আবাসিক মিশনের, দুর্দান্ত ফলাফলে খুশি জেলাবাসী - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Saturday, February 7, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

উচ্চ মাধ্যমিকে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৫৬ জন, মাধ্যমিকে ৩২, রাজ্যের অষ্টম কালিয়াচক আবাসিক মিশনের, দুর্দান্ত ফলাফলে খুশি জেলাবাসী

টিডিএন বাংলা টিডিএন বাংলা
May 8, 2025
| রাজ্য, শিক্ষা ও স্বাস্থ্য

এবারেও দুর্দান্ত ফলাফল করল মালদার কলিয়াচক আবাসিক মিশন। উচ্চ মাধ্যমিকে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৫৬ জন, মাধ্যমিকে ৩২ জন নব্বইয়ের বেশি পেয়েছে। শুধু তাই নয়, মাধ্যমিকে রাজ্যে অষ্টম আসিফ মেহবুব কালিয়াচক আবাসিক মিশনেরই ছাত্র। আরো বেশ কয়েকজন অল্পের জন্য এক থেকে দশের মধ্যে আসতে পারেনি। মিশনের দুর্দান্ত ফলাফলে খুশি জেলাবাসী।

এ বছর ২০০ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। সকলেই প্রথম বিভাগে পাশ করেছে। ৯০ শতাংশের উপরে নম্বর পেয়েছে ৫৫ জন। ৮৫ শতাংশের বেশি ১১৩ জন। ১৬৭ জন ছাত্রছাত্রী ৮০ শতাংশের উপর নম্বর পেয়েছে। কলিয়াচক আবাসিক মিশনে সর্বোচ্চ নম্বর পেয়েছে আসিক ইকবাল। তার প্রাপ্ত নম্বর ৪৮০ অর্থাৎ ৯৬ শতাংশ। আফিয়া আকিলা ৯৫.২ শতাংশ, অনুভব লালা ৯৪.৮, তামান্না নুর জাহান ৯৪.৬, আজিদা ইয়াসমিন ৯৪.২ শতাংশ নম্বর পেয়েছে।

প্রতিবারের মতো এবারও মাধ্যমিকেও দুর্দান্ত ফল করেছে কালিয়াচক আবাসিক মিশন। ৬৮৮ নম্বর পেয়ে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে এই মিশনের আসিফ মাহবুব। সে ৯৮.২৯ শতাংশ নম্বর পেয়েছে। আমান মোমিন ৯৭.৪৩ ও ইস্তেক আহমেদ ৯৭.১৪ শতাংশ নম্বর পেয়েছে। মাধ্যমিকে ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১০ জন এবং ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৩২ জন। ৮০ জন লেটার পেয়েছে। ১১৯ জনই সফল।


এই অসামান্য ফলাফলে খুশি মিশনের সম্পাদক আমিরুল ইসলাম। তিনি টিডিএন বাংলাকে জানান, ২০০৫ সালে মিশন তৈরি হয়। প্রতি বছর আমাদের মিশন ভালো রেজাল্ট করে। সেই কারণে ছাত্রছাত্রীদের বিশাল ভিড়। হিন্দু মুসলিম অভয় সম্প্রদায়ের ছেলেমেয়েরাই পড়াশোনা করে। তবে মুসলিম ছেলেদের জন্য আছে মসজিদ, সেখানে নামাজ হয়।


তিনি জানিয়েছেন, এটি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অনুমোদিত মিশন। পঞ্চম থেকে দশম শ্রেনী পর্যন্ত আছে। এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগ পড়ানো হয় এবং মেডিকেলের জন্য কোচিং দেওয়া হয়।


জানা গেছে, ২০২৪ সালে মাধ্যমিকে মোহাম্মদ মুকতাসিফ হোসেন ৯৫ শতাংশ এবং সাজিদ হক ৯৪ শতাংশ নম্বর পেয়েছিল। সেবার ১২২ জন ছাত্রছাত্রীই সফল হয়েছিল।
২০২৩ সালে মোহাম্মদ আরিফ ৯৫.৫৭ নম্বর পেয়েছিল। সেবার ১১৪ জন পরীক্ষা দিয়েছিল। ওই বছর উচ্চ মাধ্যমিকে ৫০ জন ছাত্রছাত্রী ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছিল।
বিভিন্ন সামাজিক কাজেও থাকে কালিয়াচক আবাসিক মিশন। ২০২১ সালে গঙ্গাভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছিল বলে টিডিএন বাংলা জানতে পেরেছে। ২০২০ সালে কালিয়াচক বইমেলায় অংশ নিয়েছিল ছাত্রছাত্রীরা।

Tags: Kaliachak Abashik MissionTDN BanglaTop NewsTopper
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

রুপোয় বড় ধস, সোনাতেও পতন, আজকের বাজেটের দিকেই তাকিয়ে মধ্যবিত্ত

রুপোয় বড় ধস, সোনাতেও পতন, আজকের বাজেটের দিকেই তাকিয়ে মধ্যবিত্ত

February 1, 2026
0

গত কয়েক সপ্তাহ ধরে রকেট গতিতে বাড়ছিল সোনা ও রুপোর দাম। কিন্তু শেষ ৪৮ ঘণ্টায় আচমকা সেই দৌড়ে লাগাম। দু’দিনে...

বাংলাদেশে ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক, পাতানো নির্বাচন নিয়ে হুশিয়ারি আসিফ মাহমুদের

বাংলাদেশে ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক, পাতানো নির্বাচন নিয়ে হুশিয়ারি আসিফ মাহমুদের

January 6, 2026
0

বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব...

বিজেপির শক্ত ঘাঁটিতে বেশি নাম বাদ, সংখ্যালঘু মুসলিম এলাকায় কম, উত্তরপ্রদেশের SIR খসড়া তালিকায় প্রকাশ হতেই চাপে যোগী সরকার!

বিজেপির শক্ত ঘাঁটিতে বেশি নাম বাদ, সংখ্যালঘু মুসলিম এলাকায় কম, উত্তরপ্রদেশের SIR খসড়া তালিকায় প্রকাশ হতেই চাপে যোগী সরকার!

January 6, 2026
0

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে উত্তরপ্রদেশে অস্বস্তিতে বিজেপি ও যোগী সরকার। বিজেপির আগাম দাবি ছিল, বাংলায় ‘অনুপ্রবেশকারী’ বেশি...

Recommended

বয়স পেরিয়ে গেছে, চাকরির আশায় বিয়েও করেনি, ছিন্নভিন্ন জীবন নিয়ে কাঁদছেন আন্দোলনকারীরা

বয়স পেরিয়ে গেছে, চাকরির আশায় বিয়েও করেনি, ছিন্নভিন্ন জীবন নিয়ে কাঁদছেন আন্দোলনকারীরা

1 year ago
ঋণের চাপে গোটা পরিবারের আত্মঘাতী সিদ্ধান্ত— হায়দ্রাবাদে মর্মান্তিক ঘটনা

ঋণের চাপে গোটা পরিবারের আত্মঘাতী সিদ্ধান্ত— হায়দ্রাবাদে মর্মান্তিক ঘটনা

11 months ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.