সাড়ে ৫ ঘণ্টার ম্যারাথন জেরা, ফের ১৪ জুন তলব অভিষেককে; ভবানী ভবন থেকে সরাসরি মমতার বাড়িতে - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Saturday, July 18, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

সাড়ে ৫ ঘণ্টার ম্যারাথন জেরা, ফের ১৪ জুন তলব অভিষেককে; ভবানী ভবন থেকে সরাসরি মমতার বাড়িতে

Umar Faruque টিডিএন বাংলা
June 12, 2026
| রাজ্য

সই জালিয়াতি মামলায় টানা প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর গভীর রাতে সিআইডির সদর দপ্তর ভবানী ভবন থেকে বেরিয়ে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ তিনি ভবানী ভবন ছেড়ে সরাসরি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। সূত্রের খবর, সেখানে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও হয়েছে।
জানা গিয়েছে, তদন্তকারীদের প্রশ্নের উত্তরে পুরোপুরি সন্তুষ্ট নন সিআইডি আধিকারিকরা। সেই কারণেই আগামী ১৪ জুন, দুপুর ১২টার মধ্যে আবারও ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেককে। ইতিমধ্যেই তাঁকে নতুন সমন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সূত্রের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টার কিছু আগে সিআইডি দপ্তরে পৌঁছন অভিষেক। প্রথমে কয়েকজন আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। পরে প্রায় ১০ জনের একটি বিশেষ তদন্তকারী দল দীর্ঘ সময় ধরে তাঁকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করে। জেরায় উপস্থিত ছিলেন সিআইডির এডিজি সুপ্রতিম সরকারও।
তদন্তকারীদের মূল প্রশ্ন ছিল, ৬ মে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত না থেকেও কীভাবে কয়েকজন বিধায়কের স্বাক্ষর সংশ্লিষ্ট চিঠিতে এল? কারা সেই স্বাক্ষর করেছেন? কেনই বা তা করা হয়েছে? কোথায় রয়েছে রেজোলিউশন বুক?— এইসব বিষয় নিয়েই বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর।
উল্লেখ্য, এই মামলায় এর আগে পরপর তিনবার হাজিরা এড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে তিনি আইনি সুরক্ষা চান। শুনানিতে বিচারপতি কৌশিক চন্দ তদন্তে সহযোগিতার উপর জোর দিয়ে তাঁকে ২১ দিনের রক্ষাকবচ দিলেও বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে সিআইডির সামনে হাজির হওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশ মেনেই এদিন ভবানী ভবনে হাজিরা দেন তৃণমূলের শীর্ষ নেতা।
দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর না দিয়েই তিনি ভবানী ভবন ত্যাগ করেন। তবে তদন্ত এখনও শেষ হয়নি বলেই মনে করা হচ্ছে।

Tags: Top NewsAbhishek BanerjeeMamta Banerjee
ShareTweet

Related Posts

‘ফুনসুখ ওয়াংডু সোনম ওয়াংচুক নন’, দীর্ঘদিনের ধারণা ভাঙলেন আমির খান

‘ফুনসুখ ওয়াংডু সোনম ওয়াংচুক নন’, দীর্ঘদিনের ধারণা ভাঙলেন আমির খান

July 17, 2026
0

দীর্ঘদিন ধরে প্রচলিত একটি ধারণার অবসান ঘটালেন বলিউড অভিনেতা আমির খান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০০৯ সালের সুপারহিট চলচ্চিত্র থ্রি...

মুর্শিদাবাদে স্কুলগাড়ি ও ট্রেনের সংঘর্ষে গ্রেপ্তার গেটম্যান, গাফিলতির অভিযোগে সাসপেন্ড ২; ঘটনাস্থলে অধীর চৌধুরী

মুর্শিদাবাদে স্কুলগাড়ি ও ট্রেনের সংঘর্ষে গ্রেপ্তার গেটম্যান, গাফিলতির অভিযোগে সাসপেন্ড ২; ঘটনাস্থলে অধীর চৌধুরী

July 17, 2026
0

মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণে স্কুলগাড়ি ও ট্রেনের সংঘর্ষে তিনজনের মৃত্যুর ঘটনায় বড় পদক্ষেপ করল রেল কর্তৃপক্ষ। কর্তব্যে গাফিলতির অভিযোগে রেলগেটের গেটম্যান...

ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও নির্দিষ্ট সরকারি সুবিধা পাওয়ার অধিকার থাকবে: রেশন ইস্যুতে হাইকোর্টে যাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও নির্দিষ্ট সরকারি সুবিধা পাওয়ার অধিকার থাকবে: রেশন ইস্যুতে হাইকোর্টে যাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

July 17, 2026
0

সুপ্রিম কোর্ট মৌখিকভাবে পর্যবেক্ষণ করেছে যে, পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়ার পর ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে,...

Recommended

সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা: কুশীনগরের মদনি মসজিদ ভাঙা যাবে না

সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা: কুশীনগরের মদনি মসজিদ ভাঙা যাবে না

1 year ago
ডাঃ শামসুদ্দিন আহমেদ: মানবতার নিরাময় ও সেবার প্রতীক

ডাঃ শামসুদ্দিন আহমেদ: মানবতার নিরাময় ও সেবার প্রতীক

2 years ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.