ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে রাজ্য জমিয়তে উলামার ঐতিহাসিক গণঅবস্থান কলকাতায় - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Tuesday, March 24, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে রাজ্য জমিয়তে উলামার ঐতিহাসিক গণঅবস্থান কলকাতায়

টিডিএন বাংলা টিডিএন বাংলা
April 11, 2025
| রাজ্য

ওয়াকফ (সংশোধনী) আইনকে “কালা কানুন” আখ্যা দিয়ে এর বিরুদ্ধে বৃহস্পতিবার কলকাতার রামলীলা ময়দানে আয়োজিত হয় পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার ডাকে এক ঐতিহাসিক গণঅবস্থান। ধর্মনিরপেক্ষতা ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার দাবিতে রাজ্যের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে এই কর্মসূচিতে।

গণঅবস্থানে মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজ্য জমিয়তে উলামার সভাপতি ও রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী। তিনি তীব্র ভাষায় আইনটির বিরোধিতা করে বলেন, “এই কালা কানুন সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার ও সম্পত্তির উপর সরাসরি আঘাত। একে রুখতেই হবে।”

মাওলানা চৌধুরীর প্রতি সমর্থন জানিয়ে জমিয়তের কর্মী ও সমর্থকরা জানান, আজকের জনসমাগম এতটাই বিশাল ছিল যে, এই সমাবেশ যদি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হত, তাহলেও স্থান সংকুলান হতো না। তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্রিগেডে আরও বড় সমাবেশের আহ্বান জানান এই আইন প্রত্যাহারের দাবিতে।

এই গণঅবস্থানের প্রভাবে কার্যত স্তব্ধ হয়ে যায় কলকাতা শহর। মৌলালি, পার্ক সার্কাস, ধর্মতলা, এজেসি বোস রোডসহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। রাজ্য সরকারের পক্ষ থেকে জরুরি বার্তা পাঠানো হয়। জানা যায়, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরীকে ফোনে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গে এই নতুন ওয়াকফ আইন কার্যকর করা হবে না।

এই মহাসমাবেশে মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি অংশগ্রহণ করেন শিখ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মের বিশিষ্ট প্রতিনিধিরা। তাঁরা সকলেই এককণ্ঠে এই আইন বাতিলের দাবি জানান এবং ধর্মীয় সম্প্রীতির বার্তা তুলে ধরেন।

সমগ্র মহানগরী পরিণত হয়েছিল যেন এক প্রতিবাদ মিছিলে। নানা জেলা থেকে বাসে করে হাজার হাজার মানুষ কলকাতায় আসেন এই কর্মসূচিতে অংশ নিতে। রামলীলা ময়দানে পা রাখার জায়গা পর্যন্ত ছিল না বলে জমিয়ত নেতৃত্ব জানিয়েছেন। এদিন জনতার আবেগ ও দৃঢ়তা যেন স্পষ্ট বার্তা দিল, “সংবিধানবিরোধী কোনো আইন বাংলায় চলবে না।”

Tags: WaqfprotestTop NewsWakafWaqf Act
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন- জানাল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন- জানাল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

March 1, 2026
0

আমেরিকা ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটি। রবিবার সকালে...

রোজা ও পবিত্র রমজান মাসের পাঁচটি মূল শিক্ষা

রোজা ও পবিত্র রমজান মাসের পাঁচটি মূল শিক্ষা

February 25, 2026
0

তাকওয়া বা আল্লাহ-সচেতনতা অর্জন: রোজার প্রধান লক্ষ্য হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আন্তরিক ভয় লালন এর মাধ্যমে নিজেকে সব...

পবিত্র রমজানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে এক গুচ্ছ দাবি জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী

পবিত্র রমজানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে এক গুচ্ছ দাবি জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী

February 17, 2026
0

তিনি যা লিখেছেন: রেশন সামগ্রীর বিশেষ বরাদ্দ বাজারদর নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠন ইফতার ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বিশুদ্ধ...

Recommended

সংখ্যালঘু মানুষের সমস্যা পৃথিবীর প্রতিটি দেশে

সংখ্যালঘু মানুষের সমস্যা পৃথিবীর প্রতিটি দেশে

1 year ago
যুদ্ধ বিরতি লঙ্ঘন করে সেহরি খাওয়ার সময় গাজায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩৪২ জন, বেশিরভাগ নারী ও শিশু

যুদ্ধ বিরতি লঙ্ঘন করে সেহরি খাওয়ার সময় গাজায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩৪২ জন, বেশিরভাগ নারী ও শিশু

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.