মা নেই, চরম দারিদ্রতাকে হারিয়ে এতিম মহম্মদ সেলিম মাধ্যমিকে রাজ্যে চতুর্থ - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Friday, July 17, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

মা নেই, চরম দারিদ্রতাকে হারিয়ে এতিম মহম্মদ সেলিম মাধ্যমিকে রাজ্যে চতুর্থ

টিডিএন বাংলা টিডিএন বাংলা
May 2, 2025
| রাজ্য

এম এস ইসলাম, টিডিএন বাংলা, কেতুগ্রাম:

মা নেই, চরম দারিদ্রতাকে হারিয়ে এতিম ছেলে মহম্মদ সেলিম এবার মাধ্যমিকে রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছে। দারিদ্রতা ও পারিবারিক অসহায়তা যে সাফল্যের পথে অন্তরায় নয়, তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিল কেতুগ্রাম নিরল হাই স্কুলের ছাত্র মোহাম্মদ সেলিম। রাজ্য মাধ্যমিকে চতুর্থ স্থান অধিকার করে সে শুধু নিজের নয়, গোটা পূর্ব বর্ধমানের মুখ উজ্জ্বল করেছে।

সেলিম ৬৯২ নম্বর পেয়েছে। বাংলা, অংক, ভৌত বিজ্ঞান ও ভূগোলে ১০০ তে ১০০ পেয়েছে। জীবন বিজ্ঞানে ৯৯, ইতিহাসে ৯৮ এবং ইংরেজিতে ৯৫ করে নম্বর পেয়েছে।

মাত্র চতুর্থ শ্রেণিতে পড়াকালীন সময়ে মা-কে হারায় সেলিম। এরপর বাবা অন্যত্র চলে যাওয়ায় সে হয়ে পড়ে একেবারে নিঃসঙ্গ। এমন কঠিন সময়ে মামা ফজলে করিম তাকে নিজের কাছে নিয়ে আসেন ও পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেন। মামার অঢেল স্নেহ-ভালবাসা ও আত্মত্যাগই আজ সেলিমকে রাজ্যের সেরা করে তুলেছে।

সেলিম নিরল হাই স্কুলে পঞ্চম শ্রেণি থেকে পড়াশোনা শুরু করে। নবম শ্রেণি পর্যন্ত কোনও গৃহ শিক্ষক না থাকলেও, দশম শ্রেণিতে তিনজন শিক্ষক তাকে নিঃস্বার্থভাবে সাহায্য করেন। স্কুলের শিক্ষকরাও আন্তরিকতার সঙ্গে তার পাশে দাঁড়ান, সবরকম সুযোগ-সুবিধা দিতে চেষ্টা করেন।

নিরল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিব্যেন্দু হাজরা বলেন, “আমরা আগে থেকেই জানতাম মোহাম্মদ সেলিম রাজ্যস্তরে স্থান পাবে। আমাদের স্কুলে মাত্র ১৩ জন শিক্ষক ১০০০-এর কাছাকছি ছাত্রছাত্রীকে পড়াচ্ছেন। তিনটি বিষয়ের শিক্ষক নেই। কিন্তু আমরা সকলেই মিলে এক অসম লড়াই চালিয়ে যাচ্ছি। সরকারের কাছে আবেদন, অবিলম্বে শিক্ষক নিয়োগ করা হোক।”

মামা ফজলে করিম বলেন, “অসীম দারিদ্রতার মধ্যেও সেলিম কখনও পড়াশোনা থেকে মুখ ফিরিয়ে নেয়নি। নিজের জেদের জোরেই সে আজ এই সাফল্য অর্জন করেছে।”

সেলিম নিজে বলে, “ছোটবেলায় মায়ের কথা মনে পড়লেও আমি পিছনে ফিরে তাকাতে চাই না। আগামী দিনে ইঞ্জিনিয়ার হতে চাই, গবেষণা করতে চাই। পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়া ও খেলাধুলা করতে ভালবাসি। সমাজের জন্য কিছু করতে চাই।”

তার এই কৃতিত্বে কেতুগ্রামের বিধায়ক শেখ সাহানাজ শুভেচ্ছা জানিয়েছেন। প্রধান শিক্ষক দিব্যেন্দু হাজরা বলেন, “সেলিম আমাদের স্কুলের গর্ব। তার সাফল্যে আমরা সবাই আনন্দিত ও গর্বিত।”

মোহাম্মদ সেলিমের জীবন আজ হাজারো ছাত্রছাত্রীর অনুপ্রেরণা। সে প্রমাণ করে দিয়েছে, আর্থিক অনটন বা পারিবারিক দুর্দশা নয়, অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমই সাফল্যের আসল চাবিকাঠি।

Tags: Without a mother4th rank in madhyamikMadhyamik result 2025Mohammad SelimState topperTDN BanglaTop News
ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

ঢোলা এলাকায় ৩৭তম ওফাত দিবস ও দোওয়ার মজলিশ অনুষ্ঠিত

ঢোলা এলাকায় ৩৭তম ওফাত দিবস ও দোওয়ার মজলিশ অনুষ্ঠিত

July 16, 2026
0

ঢোলা, দক্ষিণ ২৪ পরগনা, ১৪ জুলাই: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিময় পরিবেশে ঢোলা এলাকার বাৎসরিক ২৯ শে আষাঢ়, মঙ্গলবার মাদারপাড়া দরবার...

ডিলিমিটেশন বিলে শর্তসাপেক্ষ সমর্থনের ইঙ্গিত এনসিপি (শরদ)-র, এনডিএ-তে যোগের জল্পনা খারিজ সুপ্রিয়া সুলের

ডিলিমিটেশন বিলে শর্তসাপেক্ষ সমর্থনের ইঙ্গিত এনসিপি (শরদ)-র, এনডিএ-তে যোগের জল্পনা খারিজ সুপ্রিয়া সুলের

July 16, 2026
0

ডিলিমিটেশন বিল ঘিরে রাজনৈতিক মহলে যখন জোর চর্চা চলছে, তখন শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (শরদ)-র অবস্থান স্পষ্ট করলেন দলের সাংসদ...

‘শরীর ভালো নেই, তবু লড়াই থামবে না’, অনশনের ১৯তম দিনেও সংসদ অভিযানের ডাক সোনম ওয়াংচুকের

‘শরীর ভালো নেই, তবু লড়াই থামবে না’, অনশনের ১৯তম দিনেও সংসদ অভিযানের ডাক সোনম ওয়াংচুকের

July 16, 2026
0

অনশনের ১৯তম দিনেও নিজের অবস্থান থেকে একচুলও সরলেন না সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। শারীরিক অবস্থার অবনতি স্বীকার করলেও তিনি...

Recommended

মা নেই, চরম দারিদ্রতাকে হারিয়ে এতিম মহম্মদ সেলিম মাধ্যমিকে রাজ্যে চতুর্থ

মা নেই, চরম দারিদ্রতাকে হারিয়ে এতিম মহম্মদ সেলিম মাধ্যমিকে রাজ্যে চতুর্থ

1 year ago
পবিত্র শবে কদর: ভাগ্যের রজনীতে রহমতের পরশ

পবিত্র শবে কদর: ভাগ্যের রজনীতে রহমতের পরশ

1 year ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • জেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.