বর্ধমানে মোহন ভাগবতের সভা ঘিরে কাটল জট, শব্দ নিয়ে হাইকোর্টের সতর্কতা - TDN Bangla
  • About Us
  • Privacy Policy
  • Contact Us
Wednesday, March 11, 2026
  • Login
No Result
View All Result
TDN Bangla
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
No Result
View All Result
TDN Bangla
No Result
View All Result
ADVERTISEMENT

বর্ধমানে মোহন ভাগবতের সভা ঘিরে কাটল জট, শব্দ নিয়ে হাইকোর্টের সতর্কতা

টিডিএন বাংলা টিডিএন বাংলা
February 14, 2025
| রাজ্য

টিডিএন বাংলা ডেস্ক: শব্দবিধি মেনে চললে আর বাধা নেই হাইকোর্টের। বর্ধমানে নির্মীয়মাণ সাই কমপ্লেক্স স্টেডিয়ামে সভা করতে পারবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শুক্রবার শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দেন বিচারপতি অমৃতা সিনহা। এখন মাধ্যমিক পরীক্ষা চলছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও অসুবিধা না হয় সেই কারণে ১৬ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতকে সভায় মাইক বাজানোর অনুমতি দেননি বর্ধমান উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস। এর পরেই কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল আরএসএস-এর পক্ষ থেকে। শুক্রবার মামলাটি ওঠে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে।
রাজ্যের বক্তব্য ছিল, মাধ্যমিক পরীক্ষার তিনদিন আগে থেকে কোনও লাউড স্পিকার, সাউন্ড বক্স বাজানো যাবে না বলে ২০২২ সালে রাজ্য পরিবেশ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। মোহন ভাগবতের প্রস্তাবিত সভাস্থলের থেকে ৫০০ মিটারের মধ্যে স্কুল রয়েছে। ফলে কোনওভাবেই বক্স বাজিয়ে সভা করার অনুমতি দেওয়া ওই বিজ্ঞপ্তির পরিপন্থী।
মামলাকারীর বক্তব্য ছিল, বর্ধমানে নির্মীয়মাণ সাই কমপ্লেক্সে স্টেডিয়াম তৈরির কাজ একসময়ে শুরু করেছিল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। কিন্তু এখন সেখানে আর কিছু হয় না। তার একটি কোণায় মঞ্চ বেঁধে এই সভা করা হবে। সেখানে কোনও রকম লাউড স্পিকার বাজবে না বলেও আদালতে জানান মামলাকারী। তিনি আরও জানান, যাবতীয় বিধি মেনে শুধু বক্স থাকবে। রবিবার ১৬ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত ওই সভা হবে।
দু’পক্ষের বক্তব্য শোনার পরে বিচারপতি সিনহার নির্দেশ, শব্দবিধি মেনে এবং পরীক্ষার্থীদের বাড়িতে পড়াশোনায় বিঘ্ন না ঘটিয়ে সাই কমপ্লেক্সে স্টেডিয়ামের মধ্যে মোহন ভাগবত সভা করতে পারবেন।
তিনি আরও জানান, মাধ্যমিক পরীক্ষার কারণ দেখিয়ে পুলিশ অনুমতি দিতে রাজি হয়নি ৷ সভার জায়গাটা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ৷ প্রায় ৫০ বিঘা মাঠের একটা ছোট অংশে সভা হবে ৷ এখানে লোকজন থাকে না ৷ কাছাকাছি দু’টি স্কুল আছে ৷ একটা দেড় কিলোমিটার দূরে আরেকটি স্কুল দু’কিলোমিটার দূরে ৷ স্পোর্টিস অথরিটি আগেই সভা করার অনুমতি দিয়েছে ৷ শেষমেশ বিচারপতি অমৃতা সিনহা সভার অনুমতি দেন।

ShareTweet
টিডিএন বাংলা

টিডিএন বাংলা

Related Posts

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন- জানাল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন- জানাল ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

March 1, 2026
0

আমেরিকা ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটি। রবিবার সকালে...

রোজা ও পবিত্র রমজান মাসের পাঁচটি মূল শিক্ষা

রোজা ও পবিত্র রমজান মাসের পাঁচটি মূল শিক্ষা

February 25, 2026
0

তাকওয়া বা আল্লাহ-সচেতনতা অর্জন: রোজার প্রধান লক্ষ্য হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আন্তরিক ভয় লালন এর মাধ্যমে নিজেকে সব...

পবিত্র রমজানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে এক গুচ্ছ দাবি জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী

পবিত্র রমজানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে এক গুচ্ছ দাবি জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী

February 17, 2026
0

তিনি যা লিখেছেন: রেশন সামগ্রীর বিশেষ বরাদ্দ বাজারদর নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠন ইফতার ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বিশুদ্ধ...

Recommended

গন মানুষের কবি এম সাহউদ্দিন পিয়াদা

1 year ago

বিশেষভাবে সক্ষম দলিত নাবালিকাকে গণধর্ষণ উত্তরপ্রদেশে

11 months ago
Facebook Twitter Youtube
TDN Bangla

TDN Bangla is an Online bengali news portal, provides voice for poeple by sharing most authentic news in bengali.You can find out news like international, national, state, entertainment, literature etc at TDN Bangla.

Category

  • Uncategorized
  • আন্তর্জাতিক
  • ইতিহাস ও ঐতিহ্য
  • খবর
  • খেলা
  • দেশ
  • ধর্ম ও দর্শন
  • প্রবন্ধ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • রাজ্য
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়
  • সাহিত্য ও সংস্কৃতি
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • হোম
  • রাজ্য
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • সম্পাদকীয়

© 2024 TDN Bangla | developed with ♥ by GS Kitchen.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.